Raj Mimi Comeback: দেব-শুভশ্রীর পর এ বার রাজ-মিমিও, হঠাত্‍ প্রাক্তনদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে টলিউডে?

টলিপাড়ায় কান পাতলে এখনও রাজ চক্রবর্তী ও মিমির প্রেমের কাহিনী শোনা যায়। একসঙ্গে পুরী দর্শন থেকে শুরু করে রাজের সব ছবিতে নায়িকা মিমি, তাঁদের এই প্রেমের কথা কখনই গোপনে ছিল না। বিয়ে হবে বলেও শোনা গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই সেই সম্পর্কে ছেদ পড়ে।

Advertisement
দেব-শুভশ্রীর পর এ বার রাজ-মিমিও, হঠাত্‍ প্রাক্তনদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে টলিউডে?দেব-শুভশ্রীর পর ফিরছেন রাজ-মিমি
হাইলাইটস
  • রাজ-মিমির প্রেমের খবর কখনই আড়ালে আবডালে ছিল না।

বাংলা ইন্ডাস্ট্রিতে প্রাক্তনদের সংখ্যা নেহাত কম নয়। একসময় তাঁদের প্রেমচর্চা যেমন ছিল সকলের আলোচ্য বিষয় তেমনি তাঁদের ব্রেকআপ নিয়েও কম চর্চা হয়নি। সেরকমই এক প্রাক্তন জুটি হলেন রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তী। রাজ-মিমির প্রেমের খবর কখনই আড়ালে আবডালে ছিল না। তাঁদের সম্পর্ক বিয়ে পর্যন্ত পৌঁছানোর আগেই ব্রেকআপ। যদিও সেটা কেন হল তা নিয়ে একাধিক কারণ ইন্ডাস্ট্রিতে ঘুরে বেড়ায়। রাজ-মিমির রাস্তা এখন পুরোপুরি আলাদা। কিন্তু হঠাৎই এক খবরে চাঙ্গা হয়ে উঠেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। এমনিতেই দেব-শুভশ্রী প্রাক্তন জুটির বড়পর্দায় ফেরা নিয়ে এই মুহূর্তে উত্তেজনা তুঙ্গে। আর তারই মাঝে আরও এক প্রাক্তন জুটির ফেরা নিয়ে সেই পারদ যে আরও কিছুটা বেড়েছে তা বলাই বাহুল্য। 

ফিরছেন মিমি-রাজ জুটি
জানা গিয়েছে দীর্ঘ বিরতি কাটিয়ে, মান-অভিমান পর্ব মিটিয়ে রাজ চক্রবর্তীর সিনেমায় অভিনয় করতে রাজি হয়েছেন মিমি চক্রবর্তী। এর আগে প্রযোজক-পরিচালক রাজের সঙ্গে জুটিতে মিমিকে দেখা গিয়েছে বোঝে না সে বোঝে না, প্রলয়, যোদ্ধার মতো হিট সিনেমায়। রাজ ও মিমির জুটিতে শেষ ছবি ২০২৫ সালে কাটমুণ্ডু। এরপর রাজ ও মিমির সম্পর্ক ভাঙার পর আর এই জুটিকে একসঙ্গে কোনও সিনেমায় কাজ করতে দেখা যায়নি। ১১ বছর পর ফের রাজের ছবিতে কাজ করতে চলেছেন মিমি, দর্শকদের কাছে নিঃসন্দেহে এটা বিরাট প্রাপ্তি। মিমি চক্রবর্তীর টিমের পক্ষ থেকে এই খবরে সিলমোহর দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, এই ছবির বিষয়ে কথা হয়েছে। জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষেই শ্যুটিং শুরু করবেন মিমি।

ছবি সৌজন্যে: সংগৃহীত

রাজের কোন প্রজেক্টে কাজ করবেন মিমি
টলিপাড়ায় ফিসফাস, সম্প্রতি পরিচালকের প্রযোজনা সংস্থা রাজ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স-এর তরফে নায়িকার কাছে প্রস্তাব গিয়েছে। নেপথ্যে জি ফাইভ। গুঞ্জন, সংশ্লিষ্ট ওয়েব প্ল্যাটফর্মের জন্য রাজের প্রযোজনা সংস্থার ব্যানারে ছবি তৈরি করছেন পরিচালক অয়ন চক্রবর্তী। সেই সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্যেই প্রস্তাব গিয়েছে মিমির কাছে। সম্প্রতি বেশ কিছু সিরিজে মিমির অভিনয় খুবই প্রশংসা পেয়েছে। আর একেবারে পেশাদারিত্বের খাতিরেই রাজের সঙ্গে কাজ করবেন মিমি। 

Advertisement

ছবি সৌজন্যে: ফেসবুক

রাজ-মিমি পুরনো সমীকরণ
টলিপাড়ায় কান পাতলে এখনও রাজ চক্রবর্তী ও মিমির প্রেমের কাহিনী শোনা যায়। একসঙ্গে পুরী দর্শন থেকে শুরু করে রাজের সব ছবিতে নায়িকা মিমি, তাঁদের এই প্রেমের কথা কখনই গোপনে ছিল না। বিয়ে হবে বলেও শোনা গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই সেই সম্পর্কে ছেদ পড়ে। যদিও আসল কারণ কী, তা রাজ বা মিমি কোনওদিনই প্রকাশ্যে নিয়ে আসেননি। তবে মিমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন বলে শোনা যায়। সেই জায়গা থেকে এখন রাজ ও মিমির পথ আলাদা হয়েছে। রাজ বিয়ে করেছেন শুভশ্রীকে, তাঁদের দুই সন্তান। মিমি ইউভান ও ইয়ালিনী হওয়ার পর তাদের জন্য উপহারও পাঠিয়েছিলেন। মিমি ও শুভশ্রীর বন্ধুত্ব কিন্তু অসাধারণ। একসঙ্গে বিজ্ঞাপনে কাজ করা থেকে রিল তৈরি করা, একে-অপরের জন্মদিনে শুভেচ্ছা এবং অভিনয়ের প্রশংসা করা, সবটাই হয় এই দুই নায়িকার মধ্যে। 

ছবি সৌজন্যে: সংগৃহীত

ফিরছেন সব প্রাক্তনরা
ইতিমধ্য়েই দেব-শুভশ্রী এই প্রাক্তন জুটিকে নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা কম নেই। তাঁদের ব্রেকআপের পর ধূমকেতু ছবির মুক্তির আগে প্রাক্তন জুটিকে এক হতে দেখা যায়। তবে সবটাই বাংলা ছবির স্বার্থে। এরই মাঝে চলতি বছরের শুরুতে দেব-শুভশ্রীর দেশু৭-এর ঘোষণা রীতিমতো ঝড় তোলে। হাই ভোল্টেজ জুটির এই কামব্যাক ঘিরে দর্শকেরা আর যেন অপেক্ষা করতে পারছেন না। একদিকে যখন ‘দেশু ৭’ সিনেমার জন্য দেব-শুভশ্রী অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে, তার মাঝেই রাজ চক্রবর্তী প্রযোজিত নতুন ছবিতে মিমি চক্রবর্তীর অভিনয়ের খবর দর্শকদের মধ্যে অন্য উন্মাদনা তৈরি করেছে। যদিও একাধিক পুরনো সাক্ষাৎকারে রাজ ও মিমি দুজনেই একবাক্যে জানিয়েছিলেন যে তাঁরা অবশ্যই একে-অপরের সঙ্গে ভবিষ্যতে কাজ করতে চান। ১১ বছরের সেই ব্যবধান এবার ঘুচতে চলেছে। দেব-শুভশ্রীর পর রাজ-মিমির জুটি কতটা ঝড় তুলতে পারে, এখন সেটাই দেখার।       

POST A COMMENT
Advertisement