Jeetu Nabaniat Together: বরফ গলছে নাকি? ডিভোর্সের পর মাঝরাতে জিতু-নবনীতা

জিতু কমল ও সায়নী ঘোষের ভার্চুয়াল লড়াইয়ে সরগরম বাংলা ইন্ডাস্ট্রি। গত দু-তিনদিন ধরেই একে-অপরের দিকে ক্রমাগত কাদা ছোঁড়াছুঁড়ি চলছে। এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। আর এইসবের মাঝেই ফের একফ্রেমে ধরা দিলেন জিতু কমল ও তাঁর প্রাক্তন 'বাচ্চা বউ' নবনীতা।

Advertisement
বরফ গলছে নাকি? ডিভোর্সের পর মাঝরাতে জিতু-নবনীতাডিভোর্সের পর একসঙ্গে জিতু-নবনীতা
হাইলাইটস
  • জিতু কমল ও সায়নী ঘোষের ভার্চুয়াল লড়াইয়ে সরগরম বাংলা ইন্ডাস্ট্রি।

জিতু কমল ও সায়নী ঘোষের ভার্চুয়াল লড়াইয়ে সরগরম বাংলা ইন্ডাস্ট্রি। গত দু-তিনদিন ধরেই একে-অপরের দিকে ক্রমাগত কাদা ছোঁড়াছুঁড়ি চলছে। এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। আর এইসবের মাঝেই ফের একফ্রেমে ধরা দিলেন জিতু কমল ও তাঁর প্রাক্তন 'বাচ্চা বউ' নবনীতা। তাও আবার মাঝরাতে দুজনে একসঙ্গে। তাহলে কি তাঁদের মধ্যেকার সব ঝামেলা মিটে গেল? আবার একসঙ্গে হচ্ছেন নাকি জিতু ও নবনীতা?

দুই আড়াই বছর আগে সোশ্যাল মিডিয়ায় নবনীতা ফলাও করে নিজেদের বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন। সেই সময় তাঁদের আলাদা হওয়া নিয়ে নানান তত্ত্ব সামনে এসেছিল। অবশেষে ডিভোর্স হয় নবনীতা ও জিতুর। এরপর তাঁদের আর একসঙ্গে দেখা যায়নি। কিন্তু হঠাৎ করেই তাঁদের দেখা গেল শুক্রবার গভীর রাতে। তাও আবার রাস্তায়, আইসক্রিম হাতে নিয়ে। জিতু ও নবনীতা রাতের বেলায় এসে হাজির হন কেন্দুয়া শান্তি সংঘের সামনে। যেখানে সায়নীর মুখের আদলে দুর্গাপ্রতিমা তৈরি হয়েছিল। যাদবপুরের তারকা সাংসদ তথা সহ-অভিনেত্রীর দাবি ভুল প্রমাণিত করার জন্য সেখানে দাঁড়িয়েই চূড়ান্ত আক্রমণ শানালেন জিতু। পাশেই ছিলেন প্রাক্তন স্ত্রী নবনীতা।

আসলে শুক্রবার ভার্চুয়াল বাকবিতণ্ডার মাঝে সায়নীর অভিযোগ, “বিরাটির ঘটনার পর পরবর্তীতে আপনার প্রাক্তন স্ত্রী আলাদা করে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। হয়তো আপনার করা কিছু কুকর্ম সংক্রান্ত বিষয় আমাকে অবগত করার জন্যই, কিন্তু নানান ব্যস্ততার কারণে আমি যোগাযোগ করে উঠতে পারিনি। এখন মনে হচ্ছে ওঁর ফোনটা তুললে বেশি ভালো হত। কিন্তু তাও বলি তাঁর মধ্যে এইটুকু ভদ্রতা আছে যে যখন, যেখানে দেখা হয়েছে অন্তত আড়ালে হলেও পূর্বে করা সহযোগিতাকে মান্যতা দিয়েছে।…” এই ‘কুকর্ম সংক্রান্ত’ অভিযোগের পরই বিয়ে ভাঙার আড়াই বছর বাদে শুক্রবার রাত ২টোয় প্রথমবার প্রাক্তন নবনীতার সঙ্গে একফ্রেমে হাসিমুখে ধরা দেন জিতু। অভিনেতা সায়নীকে কটাক্ষ করে বলেন, ঘোষ মহাশয়া (সায়নী ঘোষ) দাবি করেছেন, আমি নাকি নবনীতার সঙ্গে দিনের পর দিন কুকর্ম করেছি! বাঙালি রাজনীতিবিদদের মধ্যে এই একটা নোংরা ট্রেন্ড রয়েছে যে, কেউ ডিভোর্স করলেই একজন অন্যজনকে নিয়ে খোঁচা মারে, কাদা ছেটায়। কিন্তু আমরা এই নোংরা রাজনীতি, খোঁচার ঊর্ধ্বে উঠে সমাজকে দেখিয়ে দেব যে, ডিভোর্স হওয়ার পরেও আজীবন খুব ভালো বন্ধু হয়ে থাকা যায়। শুধু তাই নয়, পরোক্ষভাবে কেন্দুয়া শান্তি সংঘের পুজোতে নিজের প্রভাব খাটানোর অভিযোগও তোলেন জিতু। তবে নবনীতা জানান যে, খোঁচা নয়। এই পুজো সাবর্জনীন। সকলের পুজো। কারও একার নয়। যদিও বছর তিনেক বাদে ফেসবুক লাইভে প্রাক্তন তারকাদম্পতি জীতু-নবনীতাকে দেখে উচ্ছ্বসিত ভক্তমহল। তাঁরা আশাবাদী, আবার হয়তো ভাঙা সংসার জোড়া লাগবে। 

Advertisement

ডিভোর্সের পর এই প্রথম সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে লাইভ করলেন টলিপাড়ার এই চর্চিত প্রাক্তন দম্পতি। সায়নীর রাজনৈতিক আক্রমণকে খণ্ডন করতে গিয়ে জিতু যেভাবে নবনীতাকে পাশে পেলেন, তা টলিপাড়ার সমীকরণকেও ওলটপালট করে দিল। টলিউড অভিনেতা জিতু কমল ও তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেত্রী সায়নী ঘোষের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এক তীব্র লড়াই শুরু হয়েছে। যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে৷ এককথায় বলতে গেলে, জীতু কমল এবং সাংসদ সায়নী ঘোষের মধ্যে শুরু হওয়া ভার্চুয়াল যুদ্ধ এখন নেটদুনিয়ার হটকেক। সম্প্রতি বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর, তাঁদের ব্যক্তিগত ও রাজনৈতিক আদর্শের দ্বন্দ্ব জনসমক্ষে চলে আসে। জিতু নিজেকে ইন্ডাস্ট্রির ‘বামপন্থী’ বলে উল্লেখ করে সরাসরি সায়নী এবং অন্যান্যদের ‘পাল্টিবাজ’ ও ‘মিথ্যাবাদী’ বলে আক্রমণ করেন।

POST A COMMENT
Advertisement