Jaayjeet Banerjee Divorce: জয়জিৎ-শ্রেয়ার ডিভোর্স, কার কাছে থাকবে ছেলে যশোজিৎ?

টলিপাড়ায় সম্পর্ক ভাঙা-গড়ার খেলা নতুন নয়। নিত্যদিনই তারকাদের সুখের সংসার ভাঙার খবর সামনে আসে। বহুদিন ধরেই অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও স্ত্রী শ্রেয়ার দাম্পত্যে চিড় ধরার খবর পাওয়া যাচ্ছিল। যদিও এই নিয়ে দুজনের কেউই মুখ খুলতে চাননি।

Advertisement
জয়জিৎ-শ্রেয়ার ডিভোর্স, কার কাছে থাকবে ছেলে যশোজিৎ?কার কাছে থাকতে চাইছেন জয়জিৎ-শ্রেয়ার ছেলে?
হাইলাইটস
  • জয়জিৎ ও শ্রেয়ার সন্তান যশোজিৎ ইন্ডাস্ট্রির চেনা মুখ।

টলিপাড়ায় সম্পর্ক ভাঙা-গড়ার খেলা নতুন নয়। নিত্যদিনই তারকাদের সুখের সংসার ভাঙার খবর সামনে আসে। বহুদিন ধরেই অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও স্ত্রী শ্রেয়ার দাম্পত্যে চিড় ধরার খবর পাওয়া যাচ্ছিল। যদিও এই নিয়ে দুজনের কেউই মুখ খুলতে চাননি। অবশেষে জানা গেল যে ডিসেম্বরেই তাঁদের ডিভোর্স হয়ে গিয়েছে। তবে এখানেই শেষ নয়, বিচ্ছেদের পরও একে-অপরের দিকে অভিযোদ-পাল্টা অভিযোগের পর্যায় চলছে। আর তারই মাঝে জানা গেল জয়জিৎ-শ্রেয়ার একমাত্র পুত্র যশোজিৎ কার কাছে থাকবে। 

জয়জিৎ ও শ্রেয়ার সন্তান যশোজিৎ ইন্ডাস্ট্রির চেনা মুখ। ১৮-এর গণ্ডি পেরিয়েছে জয়জিৎ-পুত্র। তাই মা নাকি বাবা, কার সঙ্গে সে থাকতে চায়, সেই সিদ্ধান্ত তারই। এই প্রসঙ্গে যশোজিতের মা তথা শ্রেয়া এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তাঁর ছেলে ঠাকুরদা আর ঠাকুমার সঙ্গে থাকার কথা জানিয়েছেন। এই বৃদ্ধ বয়সে এই মানুষ দুটোকে একা ছাড়তে রাজি নন যশোজিৎ। দাদু-ঠাকুমার সঙ্গে জয়জিৎ-পুত্রের সম্পর্ক ভীষণ ভাল। অভিনেতার সঙ্গেই থাকে তাঁর মা-বাবা। তাই বলা চলে যশোজিৎ জয়জিৎ-এর সঙ্গেই থাকবে। 

ছবি সৌজন্যে: ফেসবুক

জয়জিৎ-শ্রেয়ার ১৯ বছরের সংসারে চিড় ধরার নেপথ্যে শ্রেয়ার অন্য সম্পর্কে জড়ানোর খবর পাওয়া যাচ্ছিল। তবে এই বিষয়ে অভিনেতার প্রাক্তন স্ত্রী সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন। তিনি বলেছেন, নিজের রঙিন জীবন নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন জয়জিৎ যে, তাঁর ভালো-মন্দর দিকে নজরদিতেই ভুলে গিয়েছিলেন। এমনকী, একদিন রাগের মাথায় শ্রেয়াকে বাড়ি থেকে মধ্যরাতে বেরিয়ে যাওয়ার কথাও বলেন। তারপর আর কোনোদিন নিজে থেকে ফোন করে ফিরে আসতে বলেননি।

ছবি সৌজন্যে: সংগৃহীত

শ্রেয়ার সব অভিযোগই মাথা পেতে নিয়েছেন জয়জিৎ। কারণ তিনি তাঁর ছেলের মা। জয়জিৎ এও জানিয়েছেন যে তিনি কোনও ধরনের কাদা ছোড়াছুড়িতে যেতে রাজি নন। প্রসঙ্গত, শ্রেয়া ও জয়জিৎ-এর ছাদ আলাদা হওয়ার পর থেকেই ছেলে যশোজিৎ অভিনেতার কাছেই ছিলেন। জয়জিতের শেয়ার করা বিভিন্ন ছবিতে শ্রেয়া বাদে আর সকলকেই দেখা যেত। আর তখন থেকেই তাঁদের ডিভোর্স নিয়ে গুঞ্জন শুরু হয়। যদিও সেই সময় জয়জিৎ বা শ্রেয়া কেউই মুখ খোলেননি। পরে জানা যায় ১২ ডিসেম্বর আইনিভাবে আলাদা হয়েছেন জয়জিৎ আর শ্রেয়া। এখন ছেলে যশোজিৎকে মানুষ করাই অভিনেতার একমাত্র লক্ষ্য।  

Advertisement

 

POST A COMMENT
Advertisement