Alia Bhatt-Sadhguru: ভাল মা কীভাবে হওয়া যায়? সদগুরুকে প্রশ্ন আলিয়ার, কী পরামর্শ পেলেন রাহার মা?

বলিউড তারকাদের আধ্যাত্মিকতার দিকে ঝোঁক ক্রমেই বাড়ছে। এর আগে একাধিক বি-টাউন তারকাদের দেখা গিয়েছে বিভিন্ন আধ্যাত্মিক গুরুর কাছে জীবন নিয়ে পরামর্শ নিতে। সেই তালিকায় রয়েছেন অনুষ্কা শর্মা, বিরাট কোহলি, কুমার শানু সহ আরও অনেকে।

Advertisement
ভাল মা কীভাবে হওয়া যায়? সদগুরুকে প্রশ্ন আলিয়ার, কী পরামর্শ পেলেন রাহার মা?সদগুরু ও আলিয়া ভাটের ভিডিও ভাইরাল
হাইলাইটস
  • মেয়ে রাহা জন্মানোর পর থেকে আলিয়া নিজের মধ্যে এক পরিবর্তন অনুভব করেন, এ কথা তিনি নিজেই একাধিকবার বলেছেন।

বলিউড তারকাদের আধ্যাত্মিকতার দিকে ঝোঁক ক্রমেই বাড়ছে। এর আগে একাধিক বি-টাউন তারকাদের দেখা গিয়েছে বিভিন্ন আধ্যাত্মিক গুরুর কাছে জীবন নিয়ে পরামর্শ নিতে। সেই তালিকায় রয়েছেন অনুষ্কা শর্মা, বিরাট কোহলি, কুমার শানু সহ আরও অনেকে। এবার আলিয়া ভাটকে দেখা গেল সদগুরুর থেকে পরামর্শ নিতে। সদগুরুর থেকে কী উপদেশ নিলেন আলিয়া?

মেয়ে রাহা জন্মানোর পর থেকে আলিয়া নিজের মধ্যে এক পরিবর্তন অনুভব করেন, এ কথা তিনি নিজেই একাধিকবার বলেছেন। তিনি রাহাকে নিয়ে সর্বদাই উদ্বেগে থাকতেন। যে কারণে রাহাকে সকলের সামনে নিয়ে আসতেও অনেক চিন্তা করতে হয়েছিল। আলিয়া আসলে সারাক্ষণই ভাল মা হওয়ার চেষ্টা করে থাকেন। এবার সদগুরুর থেকেই আলিয়া ভাল মা হওয়ার পরামর্শ নিলেন। আলিয়া সদগুরুকে জিজ্ঞাসা করেন, তাঁর মেয়ে রাহার জন্য ভাল মা কীভাবে হওয়া যায়?

আলিয়ার এই প্রশ্ন শুনে সদগুরু প্রথমে হেসে ফেলেন। এরপর অভিনেত্রীকে তিনি বলেন, যে মা-বাবা অতিরিক্ত চিন্তা করেন, তাঁরা কখনও ভাল মা-বাবা হতে পারেন না। তার চেয়ে বরং নিজের ছন্দে বাচ্চাকে বড় হতে দেওয়া উচিত। মা-বাবার উচিত, সন্তানের স্তম্ভ হয়ে থাকা। এই উত্তর শুনে আলিয়াও হেসে ফেলেন। সদগুরু ও আলিয়া ভাটের এই কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সদগুরু সন্তান পালন করা নিয়ে বলেন, যে সব অভিভাবকেরা অতিরিক্ত চিন্তা করেন, তারা সন্তান পালনে ইতিবাচক ভূমিকা রাখে না। নায়িকা সঙ্গে সঙ্গে উত্তর দেন, কিন্তু আমার মনে হয় না কোনও মা-বাবার থেকে এই চিন্তা, উৎকণ্ঠা বার করা যাবে বলে। আপনিও এ কথা জানেন। প্রসঙ্গত, চেন্নাইতে এই ইভেন্টটি হয়েছিল, যেখানে যোগ দিয়েছিলেন আলিয়া ভাট। 

২০২২ সালের এপ্রিলে রণবীর কাপুরের সঙ্গে বিয়ে হয় আলিয়ার। সেই বছরের নভেম্বরে রণবীর-আলিয়ার কোলে আসে রাহা। সোশ্যাল মিডিয়া এবং পাপারাৎজিদের থেকে বেশ অনেকদিনই আলিয়া-কন্যাকে দূরে রাখা হয়েছিল। সোশ্যাল মিডিয়াতেও রাহার ছবি খুব কম শেয়ার করা হয়। আলিয়া ও রণবীর দুজনেই রাহাকে লাইমলাইট থেকে দূরে রাখারই চেষ্টা করেন। 

Advertisement

POST A COMMENT
Advertisement