Ranojoy Bishnu Divorce: পরকীয়া নাকি অন্য কারণ? ডিভোর্স চর্চায় বিধ্বস্ত রণজয়, ‘প্রতিজ্ঞা’র শ্যুটিংয়ে আচমকা অসুস্থ

আসলে বেশ কয়েকদিন ধরেই উদ্বেগ-মানসিক চাপে ভুগছিলেন রণজয়। তাঁর সংসার জীবনের খবর এভাবে প্রকাশ্যে চলে আসবে তা ভাবতে পারেননি তিনি। তার জেরেই 'প্রতিজ্ঞা' ধারাবাহিকে শট দিতে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেতা।

Advertisement
পরকীয়া নাকি অন্য কারণ? ডিভোর্স চর্চায় বিধ্বস্ত রণজয়, ‘প্রতিজ্ঞা’র শ্যুটিংয়ে আচমকা অসুস্থরণজয়-শ্যামোপ্তির ডিভোর্স চর্চা তুঙ্গে
হাইলাইটস
  • বিয়ের প্রায় ৬ মাসের মধ্যে দাম্পত্যে ফাটল অভিনেতা রণজয় বিষ্ণু ও শ্যামোপ্তি মুদলির মধ্যে।

বিয়ের প্রায় ৬ মাসের মধ্যে দাম্পত্যে ফাটল অভিনেতা রণজয় বিষ্ণু ও শ্যামোপ্তি মুদলির মধ্যে। নিজেরা সেই কথা মুখ ফুটে স্বীকার না করলেও রণজয় ও শ্যামোপ্তি যে ডিভোর্সের পথে হাঁটতে চলেছেন তা আর কারোর জানতে বাকি নেই। তারকা দম্পতির সংসার ভাঙার নেপথ্য কারণ হিসাবে সেভাবে কোনও কারণ সামনে না এলেও, টলিপাড়ার ফিসফাস 'প্রতিজ্ঞা' সিরিয়ালে রণজয় তাঁর বিপরীতে থাকা নায়িকা অভীকা মালাকারের সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়েছেন আর তাই শ্যামোপ্তির সঙ্গে ডিভোর্সের পথে অভিনেতা। যদিও এটা পুরোটাই গুঞ্জন। এরই মাঝে রণজয় সোশ্যাল মিডিয়ায় এসে নিজের মানসিক অবস্থার কথাও তুলে ধরেছেন। তারওপর চলছে ধারাবাহিকের টানা শ্যুটিং। সব মিলিয়ে কার্যত বিধ্বস্ত অভিনেতা। আর এইসবের মাঝেই শ্যুটিংয়ে অসুস্থ হয়ে পড়েন রণজয়। 

জানা গিয়েছে, শুক্রবার 'প্রতিজ্ঞা' ধারাবাহিকের শ্যুটিং করছিলেন রণজয়। শ্যুটিং ফ্লোরেই আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। এদিন সঠিক সময়ে সেটে পৌঁছন তিনি। তবে শ্যুটিং করতে করতে আচমকা অসুস্থবোধ করেন। একটি শট দেওয়ার পর পরিচালকের নির্দেশে মেকআপ রুমে ফিরে যাচ্ছিলেন, তখনই লিফটে ওঠার ঠিক আগমুহূর্তে মাথা ঘুরে নিচে পড়ে যান রণজয়। এরপর ঘটনাস্থলে উপস্থিত কলাকুশলীরা তড়িঘড়ি তাঁকে বসিয়ে জল দেন। মেকআপ রুমে কিছুক্ষণ বিশ্রামও নেন।

ছবি সৌজন্যে: ফেসবুক

 

আসলে বেশ কয়েকদিন ধরেই উদ্বেগ-মানসিক চাপে ভুগছিলেন রণজয়। তাঁর সংসার জীবনের খবর এভাবে প্রকাশ্যে চলে আসবে তা ভাবতে পারেননি তিনি। তার জেরেই 'প্রতিজ্ঞা' ধারাবাহিকে শট দিতে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। আপাতত অভিনেতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ধারাবাহিক নির্মাতাদের তরফে। রণজয়ের যখন এমন অবস্থা, অন্যদিকে বেশ খোশ মেজাজেই পাওয়া যাচ্ছে শ্যামোপ্তিকে। শহরের একাধিক ইভেন্টে তাঁকে একাই দেখা গিয়েছে। ডিভোর্স প্রসঙ্গে যদিও শ্যামোপ্তি কিছু বলতে রাজি নন।

ছবি সৌজন্যে: ফেসবুক

চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি চারহাত এক হয় শ্যামোপ্তি-রণজয়ের। 'গুড্ডি' সিরিয়াল থেকে তাঁদের সম্পর্কের শুরু হলেও তা কখনও প্রকাশ্যে আনেননি তাঁরা। যদিও তাঁদের আইনি বিয়ে সারা হয়ে গিয়েছিল অনেক আগেই। তাও তাঁরা নিজেদের সম্পর্ক আড়ালেই রেখেছিলেন। যদিও প্রেমের জল্পনা ছিল। এরপর এই বছরের ১৪ ফেব্রুয়ারি সামাজিকভাবে বিয়ে করেন রণজয় ও শ্যামোপ্তি। যেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ সহ ইন্ডাস্ট্রির চেনা পরিচিত তারকারা। গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের রীতি-নীতি সবটাই হয়েছিল হিন্দু বিয়ের সব নিয়ম মেনে।

Advertisement

POST A COMMENT
Advertisement