
দাদাসাহেব ফালকে পাচ্ছেন অনন্ত নাগপ্রবীণ কন্নড় অভিনেতা অনন্ত নাগ পাচ্ছেন ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান 'দাদা সাহেব ফালকে' পুরস্কার পাচ্ছেন। ৭২তম জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠিত হচ্ছে গুজরাতের একতানগরে। এই প্রথমবার জাতীয় পুরস্কার প্রদানের ইভেন্ট হচ্ছে গুজরাতে। আজ অর্থাত্ মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান প্রদান করবেন।়
অনন্ত নাগ কন্নড় সিনেমাকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন
দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় ধরে অনন্ত নাগ কন্নড় সিনেমায় অভিনয় করছেন। অত্যন্ত দক্ষ অভিনেতা অনন্ত কন্নড় সিনেমাকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। কন্নড় ভাষা ছাড়াও অন্যান্য ভাষার ছবিতেও কাজ করেছেন। মেইনস্ট্রিম ছবির পাশাপাশি প্যারালাল সিনেমাতেও। ভারতীয় সিনেমায় তাঁর অসামান্য অবদানের জন্য দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিত করা হচ্ছে।
টিভি-তেও সমান দাপিয়ে কাজ
শুধু বড় পর্দাতেই নয়, ছোটো পর্দা অর্থাত্ টিভিতেও দুর্দান্ত সব কাজ রয়েছে অনন্ত নাগের। বিশেষ করে জনপ্রিয় ধারাবাহিক 'মালগুডি ডেজ'-এর সঙ্গে তাঁর যোগসূত্র দর্শকদের কাছে তাঁকে আরও পরিচিত করে তুলেছিল। ফলে তাঁর দীর্ঘ কর্মজীবন একাধিক মাধ্যম ও প্রজন্মের ভারতীয় দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করেছে। দাদাসাহেব ফালকে পুরস্কার তাঁর বর্ণময় কর্মজীবনে আরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি যোগ করল। শিল্পকলায় তাঁর অবদানের জন্য ২০২৫ সালে তাঁকে পদ্মভূষণ সম্মানেও ভূষিত করা হয়েছিল।
অনন্ত নাগ ছাড়াও এ বছর আরও যাঁরা জাতীয় পুরস্কার পাচ্ছেন
অনন্ত নাগ দাদাসাহেব ফালকে পাচ্ছেন। এছাড়াও Article 370 ছবিটি জাতীয় পুরস্কারে সেরা ফিচার ফিল্মের পুরস্কার পাচ্ছে। সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পাচ্ছেন ইয়ামি গৌতম। সেরা অভিনেতার পুরস্কার যৌথভাবে পেয়েছেন মাম্মুট্টি ‘ব্রামায়ুগম’ ছবির জন্য এবং কার্তিক আরিয়ান পাচ্ছেন ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর জন্য। ‘আমরণ’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন রাজকুমার পেরিয়াসামি। ‘স্বতন্ত্র বীর সাভারকর’ ছবির জন্য সেরা নবাগত পরিচালক হিসেবে স্বীকৃতি পেয়েছেন রণদীপ হুডা। অন্যদিকে, ‘Kalki 2898 AD’ জিতেছে সেরা জনপ্রিয় বিনোদনমূলক ছবির পুরস্কার।

দিল্লির বাইরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ
৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান হচ্ছে গুজরাতের কেভাডিয়ার একতা নগরে। এই প্রথম দিল্লির বাইরে আয়োজিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান। ভবিষ্যতে দেশের বিভিন্ন প্রান্তে এই পুরস্কার অনুষ্ঠান আয়োজন করার যে পরিকল্পনা নিয়েছে কেন্দ্র, তারই অংশ হিসেবে এবার গুজরাতকে বেছে নেওয়া হয়েছে। এই বছরের অনুষ্ঠান দিয়েই সেই উদ্যোগের সূচনা হল।