Hiran Chatterjee Wife: হিরণ থাকেন ঋতিকার সঙ্গে, কার নামে সিঁদুর পরে দেবী বরণে এলেন স্ত্রী অনিন্দিতা?

বিধায়ক হিরণ এবং তাঁর স্ত্রীর বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া জারি। এখনও আনুষ্ঠানিক ভাবে বিচ্ছেদের কথা দু’জনের কেউই জানাননি। তবে অনিন্দিতা জানিয়েছেন, তাঁরা একছাদের তলায় থাকেন না। তাহলে দশমীর দিন কার নামে সিঁদুর পরে দেবী বরণ করতে এলেন অনিন্দিতা?

Advertisement
হিরণ থাকেন ঋতিকার সঙ্গে, কার নামে সিঁদুর পরে দেবী বরণে এলেন স্ত্রী অনিন্দিতা?কার নামে সিঁদুর পরলেন হিরণ-পত্নী?
হাইলাইটস
  • এখনও ডিভোর্স হয়নি, তাই খাতায়-কলমে বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়।

এখনও ডিভোর্স হয়নি, তাই খাতায়-কলমে বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। যদিও হিরণ বহু আগে থেকেই মেয়ে ও স্ত্রীর সঙ্গে থাকেন না। নিজের আলাদা সংসার পেতেছেন বিধায়ক। চলতি বছরের গোড়াতেই হিরণের দ্বিতীয় বিয়ের ছবি সামনে আসতেই শোরগোল পড়ে যায় রাজ্য-রাজনীতিতে। ঋতিকা গিরির সঙ্গে বেনারসের গঙ্গার ঘাটে বিয়ে করার ছবি নিমিষে ভাইরাল হয়। তবে এখন সেই বিষয়গুলি নিয়ে সেভাবে চর্চা হয় না। হিরণের স্ত্রী অনিন্দিতা মেয়ের সঙ্গে নিজের জীবন গুছিয়ে নিয়েছেন। অপরদিকে, হিরণও চুটিয়ে সংসার করছেন দ্বিতীয় স্ত্রী ঋতিকার সঙ্গে। এরই মাঝে একমাথা সিঁদুর ও লাল পেড়ে সাদা শাড়ি পড়ে আরবানায় নিজের পাড়াতে সিঁদুর খেলতে এলেন অনিন্দিতা। আর তাঁকে দেখেই সকলের মনে প্রশ্ন, কার নামে সিঁদুর পরলেন হিরণের প্রথম স্ত্রী?

বিধায়ক হিরণ এবং তাঁর স্ত্রীর বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া জারি। এখনও আনুষ্ঠানিক ভাবে বিচ্ছেদের কথা দু’জনের কেউই জানাননি। তবে অনিন্দিতা জানিয়েছেন, তাঁরা একছাদের তলায় থাকেন না। তাহলে দশমীর দিন কার নামে সিঁদুর পরে দেবী বরণ করতে এলেন অনিন্দিতা? সাংবাদিকদের এই প্রশ্নের জবাব হাসিমুখেই দিয়েছেন হিরণের প্রথম পক্ষের স্ত্রী। তিনি বলেন, আমাকে লাল সিঁদুর পরে কেমন লাগছে বল? লাল হচ্ছে শক্তির প্রতীক আর মা দুর্গার হচ্ছেন শক্তির রূপ। বিজয়ার সিঁদুর খেলা হচ্ছে আমাদের প্রত্যেকটা মেয়েকে শক্তি প্রদান করার একটা দিন। তাতে লাল রঙের এই সিঁদুর যখন একে-অপরকে মাখিয়ে দিই আমরা, বলে উঠি আমরা পাশে আছি, মেয়েরা মেয়েদের শক্তি হয়ে উঠি। লালকে আমি সেভাবেই ভাবি। 

এরপরই অনিন্দিকার দিকে ধেয়ে আসে তিনি কার নামে সিঁদুর পরেছেন? এর উত্তরে অনিন্দিতা বলেন, আমি কারও নামে সিঁদুর পরি না, আমাকে দেখতে ভাল লাগে বলে পরেছি। আমি এখন সবকিছুর ঊর্ধ্বে চলে গিয়েছি এখন, আমি যে জীবন যাপন করি, যেভাবে কাটাই, আমাকে আর ওগুলো ভাবায় না। লাল শক্তির রূপ আর আমাকে দেখতে ভাল লাগে বলে আর লুকসটা চেঞ্জ করার জন্য সিঁদুর পরে থাকি। নিজের জন্য, মেয়ের জন্য সিঁদুর পরি। বেশ কয়েক বছর ধরেই হিরণকে ছাড়াই পুজো কাটাচ্ছেন অনিন্দিতা ও মেয়ে। 

Advertisement

নিজের ক্যাফে এবং আর মেয়ে —তাঁরাই অনিন্দিতার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন। অনিন্দিতা ও হিরণের প্রায় ২৫ বছরের বৈবাহিক জীবন। তবে সেই দাম্পত্যে চিড় ধরেছে অনেকদিন আগেই। মেয়ের সঙ্গে মাঝে মধ্যে কথা হলেও স্ত্রী অনিন্দিতার সঙ্গে কোনও যোগাযোগই নেই হিরণের। মাঝে মধ্য়ে দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি হিরণের সঙ্গে ছবি শেয়ার করেন। এখন তো একাধিক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গেও দেখা যায়। 

POST A COMMENT
Advertisement