Arijit Singh Personal Life: চোখ সরছে না স্ত্রী কোয়েলের, স্বামী হিসাবে কেমন অরিজিৎ?

চলার পথে অরিজিৎ আঁকড়ে ধরেছেন যে মানুষটিকে, তিনি কোয়েল রায় সিং। কোয়েল গায়কের জীবনসঙ্গী তো বটেই, ছায়াসঙ্গীও। এমনীতেই সারাক্ষণ কোয়েলকে আগলে রাখেন গায়ক। তাঁর প্রায় সব অনুষ্ঠানেই সঙ্গী তাঁর স্ত্রী।

Advertisement
গায়কের থেকে চোখ সরছে না স্ত্রী কোয়েলের, স্বামী হিসাবে কেমন অরিজিৎ?অরিজিৎ-এর সঙ্গে কোয়েল
হাইলাইটস
  • অরিজিতের আকাশ ছোঁয়া সাফল্য হলেও তিনি সাদামাটাভাবে থাকতেই ভালোবাসেন।
  • চলার পথে অরিজিৎ আঁকড়ে ধরেছেন যে মানুষটিকে, তিনি কোয়েল রায় সিং।

কাশ্মীর থেকে কন্যাকুমারী কিংবা আট থেকে আশি, অরিজিৎ সিংয়ে মুগ্ধ সকলে। তাঁর দরদী কন্ঠের গান বার বার মন ছুঁয়ে যায় সকলের। রোম্যান্টিক হোক অথবা মন ভাঙা, দাওয়াই হল অরিজিতের গান। গায়কের একাধিক হিট গানে ভরা ঝুলি। বছরের শুরুতেই তিনি প্লেব্যাক থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। তবে পুরনো প্রতিশ্রুতিগুলো এখন একের পর এক পালন করে যাচ্ছেন। গায়কের পাশাপাশি অরিজিৎ একজন রোম্যান্টিক মেজাজের মানুষও। নিজের ব্যক্তিগত জীবনকে সর্বদাই আড়ালে রাখতে পছন্দ করেন। তবে সম্প্রতি গায়কের ফ্যানক্লাবের পক্ষ থেকে অরিজিৎ ও তাঁর স্ত্রী কোয়েলের সঙ্গে দুটি ছবি শেয়ার করা হয়েছে, যেখানে গায়ক দম্পতির রসায়ন একেবারে চোখে পড়ার মতো। 

অরিজিৎ-কোয়েলের রোম্যান্টিক ছবি
অরিজিতের আকাশ ছোঁয়া সাফল্য হলেও তিনি সাদামাটাভাবে থাকতেই ভালোবাসেন। নিজের শিকড়কে একদমই ভোলেননি গায়ক। মূর্শিদাবাদের জিয়াগঞ্জে তিনি একেবারে ঘরের ছেলের মতোই থাকেন। স্ত্রী কোয়েলকে নিয়ে মাঝে মধ্যেই তাঁকে স্কুটি করে নিয়ে বেড়াতে দেখা যায়। অরিজিতের ফ্যান ক্লাবের পক্ষ থেকে যে দুটি ছবি শেয়ার করা হয়েছে, সেখানে গায়ক ও তাঁর স্ত্রীর রোম্যান্টিক মুহূর্ত ধরা পড়েছে। প্রথম ছবিটি সেলফি, কোনও পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছেন সস্ত্রীক অরিজিৎ। সেখানেই স্ত্রীকে নিয়ে সেলফি তোলেন, কোয়েলের চোখ আটকে রয়েছে তাঁর গায়ক স্বামীর দিকেই। আর একটি ছবিতে অরিজিৎ ও কোয়েল একেবারে ঘরোয়া মেজাজে। বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন, কোয়েলের হাতে চায়ের কাপ আর স্ত্রীর পিছনে দাঁড়িয়ে অরিজিৎ। নিজেদের ব্যক্তিগত জীবনের মুহূর্ত কখনই শেয়ার করেন না গায়ক। তবে ফ্যান পেজের মাধ্যমে তা সাধারণের কাছে পৌঁছে যায়। 

ছবি সৌজন্যে: ফেসবুক

কোয়েল-অরিজিৎ লাভ স্টোরি
চলার পথে অরিজিৎ আঁকড়ে ধরেছেন যে মানুষটিকে, তিনি কোয়েল রায় সিং। কোয়েল গায়কের জীবনসঙ্গী তো বটেই, ছায়াসঙ্গীও। এমনীতেই সারাক্ষণ কোয়েলকে আগলে রাখেন গায়ক। তাঁর প্রায় সব অনুষ্ঠানেই সঙ্গী তাঁর স্ত্রী। তবে বেশির ভাগ সময়ই মঞ্চের পিছনে দেখা যায় তাঁকে। অরিজিতের মতো কোয়েলও খুবই সাধারণভাবে থাকতেই ভালোবাসেন। কোয়েল বরাবরই সমস্ত চর্চা, আলো থেকে দূরে থাকেন। ২০১৪ সালে অরিজিতের জীবনসঙ্গী হয়েছেন তিনি। দাম্পত্য জীবনের এক যুগ কাটিয়ে ফেলেছেন অরিজিৎ-কোয়েল। যদিও দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে। 

Advertisement

ছবি সৌজন্যে: ফেসবুক

ছোট থেকেই চেনা-পরিচিত
ছেলেবেলা থেকেই একে অপরকে চিনতেন অরিজিৎ-কোয়েল। মুর্শিদাবাদে একসঙ্গে তাঁদের বেড়ে ওঠা। 'আশিকী ২' সিনেমার মেগা হিট গান 'তুম হি হো' গেয়ে কোয়েলকে প্রেম প্রস্তাব দিয়েছিলেন অরিজিৎ। ছোটবেলা থেকে অরিজিৎ-কোয়েলের বন্ধুত্ব। কিন্তু,বড় হয়ে ওঠার মাঝে একসময় তাঁদের বিচ্ছেদ হয়। দুজনেই একসময় আলাদা পথে চলতে শুরু করেছিলেন। সেই পথ-ই আবার মিলিয়ে দিয়েছিল তাঁদের। বিয়ে পিঁড়িতে বসেন কোয়েল-অরিজিৎ। এরপর থেকে তাঁদের প্রেমের পথ মসৃণ হয়েছে।। কোয়েল অতীতে একটি বৈবাহিক সম্পর্কে ছিলেন। কোয়েলের আগের পক্ষের সন্তানও আছে। 

ছবি সৌজন্যে: ফেসবুক

সোশ্যাল মিডিয়া থেকে দূরে অরিজিৎ-কোয়েল
সোশ্যাল মিডিয়াতেও তাঁর এবং অরিজিতের বিশেষ ছবি নেই। তবে অরিজিৎ ঘনিষ্ঠদের কথায়, তাঁরা হ্যাপি কাপল। সূত্রের খবর ২০১৪ সালে তারাপীঠ মন্দিরে তাঁরা বিয়ে করেছিলেন। উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা এবং অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুরা। অরিজিতের 'মেন্টর' হিসেবে পরিচিত প্রীতম চক্রবর্তী এই বিয়েতে উপস্থিত ছিলেন বলে জানা যায়।

POST A COMMENT
Advertisement