Arijit Singh: প্লেব্যাক ছেড়ে ভজন 'শিবভক্ত' অরিজিতের, গাইলেন ‘ও শিব মেরে’

প্লেব্যাক গানের জগৎ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করর পর এবার আধ্যাত্মিক সঙ্গীতে মন দিলেন জনপ্রিয় গায়ক-গীতিকার অরিজিৎ সিং। অবসরের ঘোষণার মাত্র কয়েক দিনের মধ্যেই তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল একটি শিব ভজন, যা ইতিমধ্যেই শ্রোতাদের মন কেড়েছে।

Advertisement
প্লেব্যাক ছেড়ে ভজন 'শিবভক্ত' অরিজিতের, গাইলেন ‘ও শিব মেরে’অরিজিৎ সিং।-ফাইল ছবি
হাইলাইটস
  • প্লেব্যাক গানের জগৎ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করর পর এবার আধ্যাত্মিক সঙ্গীতে মন দিলেন জনপ্রিয় গায়ক-গীতিকার অরিজিৎ সিং।
  • অবসরের ঘোষণার মাত্র কয়েক দিনের মধ্যেই তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল একটি শিব ভজন, যা ইতিমধ্যেই শ্রোতাদের মন কেড়েছে।

প্লেব্যাক গানের জগৎ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করর পর এবার আধ্যাত্মিক সঙ্গীতে মন দিলেন জনপ্রিয় গায়ক-গীতিকার অরিজিৎ সিং। অবসরের ঘোষণার মাত্র কয়েক দিনের মধ্যেই তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল একটি শিব ভজন, যা ইতিমধ্যেই শ্রোতাদের মন কেড়েছে।

উল্লেখযোগ্য বিষয় হল, অধিকাংশ স্বাধীন শিল্পীর মতো তিনি এই নতুন গানটি সোশ্যাল মিডিয়ায় বিশেষ প্রচার করেননি, যদিও সেখানে তাঁর লক্ষ লক্ষ অনুরাগী রয়েছেন। শিবরাত্রির আগে প্রকাশিত ‘ওহ শিব মেরে’ শীর্ষক ভজনটি লিখেছেন গীতিকার কুমার। ৯ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া মিউজিক ভিডিওটি ইতিমধ্যেই ইউটিউবে দেড় লক্ষেরও বেশি দর্শক পেয়েছে।

২৭ জানুয়ারি প্লেব্যাক গান থেকে অবসর নেওয়ার ঘোষণা করার পর এটি তাঁর প্রথম স্বাধীন সঙ্গীত প্রকল্পগুলির অন্যতম। গীতিকার কুমার সামাজিক মাধ্যমে গানটি শেয়ার করে লেখেন, 'ধন্যবাদ অরিজিৎ সিং, এই গানটিকে আপনার ঐশ্বরিক কণ্ঠে প্রাণ দেওয়ার জন্য।'

ভক্তরাও উচ্ছ্বাসে ভাসছেন। কেউ লিখেছেন, 'অরিজিৎ সিং তাঁর আসল মেজাজে ফিরেছেন।' আবার আরেকজনের মন্তব্য, 'এই ভজনে তাঁর কণ্ঠে এক অন্য আধ্যাত্মিক আবহ ধরা পড়েছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন।' অনেকেই বলছেন, অরিজিতের কণ্ঠ আর শিবরাত্রির আবহ, এই যুগলবন্দি সত্যিই এক বিরল সংমিশ্রণ।

‘ওহ শিব মেরে’ গানটির সুর করেছেন মনদীপ পাঙ্ঘাল। গিটার ও স্ট্রোকে ছিলেন শোমু সিল এবং স্বস্তিক শুভম। কোরাসে কণ্ঠ দিয়েছেন পীযূষ রঞ্জন, সাক্ষী হোলকার, সোনম পাঠক ও মনদীপ পাঙ্ঘাল।

অবসর ঘোষণায় অরিজিৎ বলেছিলেন, 'এত বছর ধরে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য সকলকে ধন্যবাদ। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে নতুন কোনও কাজ গ্রহণ করব না। এই অধ্যায় এখানেই শেষ করছি। এটি এক অসাধারণ যাত্রা ছিল।'

তাঁর এই সিদ্ধান্তে ইন্ডাস্ট্রি এবং ভক্তমহলে বিস্ময়ের সঞ্চার হয়। যদিও অবসরের নির্দিষ্ট কারণ প্রকাশ্যে জানাননি তিনি, তবে সঙ্গীত মহলে জোর আলোচনা, বলিউডের প্লেব্যাক জগৎ থেকে সরে এসে এবার সম্পূর্ণভাবে নিজের স্বাধীন সঙ্গীতচর্চায় মন দিতে চান অরিজিৎ সিং।

Advertisement

 

POST A COMMENT
Advertisement