অরিজিৎ সিংপ্লেব্যাক থেকে অবসর নিয়েছেন ভারতবাসীর নয়নের মণি অরিজিৎ সিং। তবে গান যে তাঁর রন্ধ্রে রন্ধ্রে। তাই সঙ্গীতকে আরও জাপটে ধরলেন অরিজিৎ। আর সেই ঝলকই দেখা গেল অনুষ্কা শঙ্করের একটি কনসার্টে। তাঁদের যুগলবন্দীতে ম্যাজিকের সাক্ষ্মী হলেন কলকাতায় উপস্থিত শ্রোতারা। আর সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর গোটা দেশের অরিজিৎ ফ্যানেরাও আপ্লুত। দ্রুত চলছে শেয়ার।
স্টেজে উঠলেন অরিজিৎ
এই অনুষ্ঠানটি মূলত অনুষ্কার। তাঁর সেতারের সুর দিয়েই অনুষ্ঠান শুরু হয়। তবে একটা সময় অনুষ্কা নিজেই অরিজিৎকে স্টেজে আমন্ত্রণ জানান। আর সেই ঘোষণা শোনার পরই চিলচিৎকারে ফেটে যায় চারিদিক। হাততালিতে মুখরিত হয় গোটা চত্ত্বর।
আর স্টেজে ওঠার পর দর্শকদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন অরিজিৎ। তিনি বলেন, 'আমার নার্ভাস লাগছে। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ।' এরপর অনুষ্কা, বিক্রম ঘোষ এবং অরিজিৎ মিলে 'মায়া ভরা রাতি' গানটি উপস্থাপনা করেন। এই বাংলা গানটি গেয়েছিলেন লক্ষ্মী শঙ্কর। আর গানটি কম্পোজ করেছিলেন পণ্ডিত রবি শঙ্কর। আর এই গানটি করার পরই অরিজিৎ সিং জানান, এই গানটা উপস্থাপনা করার জন্য তিনি অনুষ্কার বাড়ি গিয়েছিলেন।
আর এই অনুষ্ঠানে অরিজিতের উপস্থিতিতেই আপ্লুত হয়ে পড়েন ফ্যানের। এই অনুষ্ঠানের ক্লিপ সোশ্যাল মিডিয়ায় দেখে প্রশংসার বন্যা বয়ে যায়। ফ্যানেদের মধ্যে অনেকেই হয়ে পড়েন ইমোশনাল। একজন লেখেন, 'আমি একই সঙ্গে খুশি এবং মন খারাপে ভুগছি।' অন্য একজন লেখেন, 'অরিজিৎ আমরা তোমায় খুব মিস করছি। এই উপস্থাপনায় গায়ে কাঁটা দিচ্ছে।'
নতুন ভিডিও রিলিজ করেছেন
অবশ্য এমন পরিস্থিতিতে নিজের ইউটিউব চ্যানেলে নতুন গান রিলিজ করেছেন অরিজিৎ। গানটির নাম 'ও শিবা মেরে।' এটি একটি ভক্তিগিতি। এই গানটা কম্পোজ করছেন মনদীপ পাংঘাল।
আসলে ২৭ জানুয়ারি প্লেব্যাক ছাড়ার কথা ঘোষণা করেছেন ইনস্টাগ্রামে। তবে তখনই তিনি জানিয়ে দেন যে গানের থেকে দূরে যাচ্ছেন না। বরং ইন্ডিপেন্ডেন্ট মিউজিকে জোর দেবেন তিনি।
আর অরিজিৎ নিজে জানিয়েছেন যে তিনি একই ধরনের গান গাইতে গাইতে বিরক্ত হয়ে পড়েছেন। তিনি অন্য ধরনের গান করতে চান। আর সেই ঘোষণাতেই মন খারাপ ছিল সাধারণ মানুষের। যদিও এই পারফর্মেন্সে সেই বেদনা কিছুটা ঘুচল বলেই ধরে নেওয়া যায়। তাই তো ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে ভিডিও।