FIR Lodge For Rahul Banerjee Case: রাহুলের মৃত্যুতে FIR করল আর্টিস্ট ফোরাম, পরের পদক্ষেপ কী? জানালেন শান্তিলাল

শুক্রবার রাতেই আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছিল যে শনিবার লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। সেই মতো শনিবার দুপুর আড়াইটে নাগাদ রিজেন্ট পার্ক থানায় পৌঁছলেন প্রসেনজিৎ, শান্তিলাল মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ সহ একাধিক তারকারা।

Advertisement
রাহুলের মৃত্যুতে FIR করল আর্টিস্ট ফোরাম, পরের পদক্ষেপ কী? জানালেন শান্তিলালরিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরাম, সঙ্গে প্রিয়াঙ্কা
হাইলাইটস
  • শুক্রবার রাতেই আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছিল যে শনিবার লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে

শুক্রবার রাতেই আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছিল যে শনিবার লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। সেই মতো শনিবার দুপুর আড়াইটে নাগাদ রিজেন্ট পার্ক থানায় পৌঁছলেন প্রসেনজিৎ, শান্তিলাল মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ সহ একাধিক তারকারা। আর তাঁদের সঙ্গেই দেখা গেল প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে। 

গত ২৯ মার্চ তালসারিতে ভোলে বাবা পার করেগা শ্যুটিংয়ের সময় সমুদ্রের জলে ডুবে মৃত্যু হয় রাহুলের। আর তারপর থেকেই লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার ওপরই গাফিলতির অভিযোগ উঠতে থাকে। জানা যায় যে এই প্রযোজনা সংস্থা পুলিশের কোনও অনুমতি ছাড়াই শ্যুটিং করছিল। এছাড়াও অভিনেতার মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে। এদিন রিজেন্ট পার্ক থানা থেকে বেরিয়ে ওয়েস্ট বেঙ্গল আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, পুলিশ আমাদের অভিযোগ নিয়েছে। আমরা প্রযোজনা সংস্থার বিরুদ্ধে জিরো এফআইআর করেছি। পুলিশ কোনও গড়মসি করেনি।  

এরপর শান্তিলাল এও জানান যে তাঁদের আইনজীবীর পরামর্শ মতোই সবটা হয়েছে। পরবর্তী পদক্ষেপও আইনজীবীর পরামর্শেই হবে এবং যেটাই সিদ্ধান্ত নেওয়া হবে, তাও জানানো হবে। বিশেষ সূত্রের খবর, শনিবারই প্রিয়াঙ্কাকে নিয়ে আর্টিস্ট ফোরাম তালসারি রওনা দিয়েছে। সেখানেও রাহুলের মৃত্যুর ঘটনায় এফআইআর দায়ের হবে। কারণ এই তালসারিতে শ্যুটিং করতে গিয়েই জলে ডুবে মৃত্যু হয় রাহুলের। এদিন আর্টিস্ট ফোরামের সঙ্গে থাকা প্রিয়াঙ্কার মুখ ছিল একেবারে নিঃশ্চুপ। তিনি কারোর সঙ্গেই কোনও কথা বলেননি। একেবারে চুপ করে গিয়েছেন অভিনেত্রী। রাহুলের এই আকস্মিক মৃত্যু নিয়ে দিনকয়েক আগেই লীনা ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে আইনি চিঠি পাঠায় আর্টিস্ট ফোরাম। কিন্তু যথাযথ উত্তর না মেলায় শুক্রবার রাতেই আর্টিস্ট ফোরামের সভাপতি শান্তিলাল মুখোপাধ্যায় আইনি পদক্ষেপের কথা জানান।

প্রসেনজিৎ-ও বলেন, যে চলে গিয়েছে তাঁকে আর ফেরানো যাবে না। কিন্তু সহজ যেন বড় হয়ে জানতে পারে যে, তাঁর বাবা কেন চলে গিযেছে? আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সংক্রান্ত বিবৃতিও জারি করা হয়। এর আগেও আর্টিস্ট ফোরাম রাহুলের মৃত্যুর ঘটনায় দফায় দফায় বৈঠক করেন। যেখানে উপস্থিত হয়েছিলেন রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও। রাহুলের স্মরণে ইতিমধ্যেই টেকনিশিয়ান স্টুডিও থেকে টলিপাড়ার মিছিল শুরু হয়ে গিয়েছে, যেখানে অংশ নিয়েছেন একাধিক তারকারা। এই মিছিল শেষ হবে রাধা স্টুডিওতে। 

Advertisement

POST A COMMENT
Advertisement