Baghini serial actress: 'আমি মরে যেতেও পারতাম', রাতের শহরে কোন বিপদে পড়লেন 'বাঘিনী' অভিনেত্রী?

চোখে-মুখে আতঙ্ক নিয়ে সম্পিতা হাজরা মোড় থেকে লাইভ ভিডিও করেন। ভিডিওর প্রথমেই তাঁকে বলতে শোনা যায়, তিনি আজকে মরেই যেতেন। কিন্তু এমন কী ঘটনা ঘটল অভিনেত্রীর সঙ্গে? সম্পিতা লাইভে বলেন, আমার হাত-পা ভীষণ কাঁপছে।

Advertisement
'আমি মরে যেতেও পারতাম', রাতের শহরে কোন বিপদে পড়লেন 'বাঘিনী' অভিনেত্রী?সম্পিতা প্রামাণিক
হাইলাইটস
  • চোখে-মুখে আতঙ্ক নিয়ে সম্পিতা হাজরা মোড় থেকে লাইভ ভিডিও করেন।

অ্যাপ ক্যাব বুক করে শ্যুটিং সেরে বাড়ি ফেরার পথে ভয়ানক অভিজ্ঞতার সাক্ষী থাকলেন বাঘিনী খ্যাত অভিনেত্রী সম্পিতা প্রামাণিক। জি বাংলায় বাঘিনী সিরিয়ালে মহুয়া চরিত্রে অভিনয় করে তিনি ইতিমধ্যেই দর্শকদের কাছে চেনা মুখ হয়ে উঠেছেন। মঙ্গলবার রাতে শ্যুটিং থেকে বাড়ি ফেরার পথে ক্যাবে তাঁর সঙ্গে এ ধরনের ঘটনা যে ঘটবে তা ভাবতেও পারেননি তিনি। ঘটনার পর লাইভে এসে তিনি সবটা জানান। সেই সময়ও সম্পিতার হাত-পা কাঁপছিল। ঠিক কী ঘটনা ঘটেছে বাঘিনীর মহুয়ার সঙ্গে?

চোখে-মুখে আতঙ্ক নিয়ে সম্পিতা হাজরা মোড় থেকে লাইভ ভিডিও করেন। ভিডিওর প্রথমেই তাঁকে বলতে শোনা যায়, তিনি আজকে মরেই যেতেন। কিন্তু এমন কী ঘটনা ঘটল অভিনেত্রীর সঙ্গে? সম্পিতা লাইভে বলেন, আমার হাত-পা ভীষণ কাঁপছে। আমি আজকে অ্যাপ ক্যাব বুক করেছিলাম, আমার পার্কস্ট্রীটে ডাক্তারের কাছে অ্যাপয়নমেন্ট ছিল, কিন্তু ওদিকে বৃষ্টি হচ্ছে বলে এবং আমার শ্যুটিংয়ে লেট কলের কারণে জানতে পারি যে ডাক্তার আর নেই। এরপর আমি অ্যাপ ক্যাবে এডিট অপশনে গিয়ে পার্কস্ট্রীটের বদলে দমদমে আমার বাড়ির ঠিকানা দিই। 

সম্পিতার ভিডিও বার্তা অনুযায়ী, তিনি চালককে বারবার তাঁকে নামিয়ে দেওয়ার অনুরোধ করলেও, চালক কোথাও দাঁড়াচ্ছিলেন না। পরিস্থিতি বেগতিক দেখে সম্পিতা চালককে জানান, দমদম যেতে না চাইলে তাঁকে যেন রবীন্দ্র সরোবরের কাছেই নামিয়ে দেওয়া হয়। অভিযোগ, বারবার বলা সত্ত্বেও চালক গাড়ি থামাতে চাইছিলেন না। শেষমেশ বহু অনুরোধের পর রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে গাড়ি থামান চালক। গাড়ি থেকে নামার পরই আসল বচসা শুরু হয় সম্পিতার সঙ্গে। সম্পিতার পকেটে দুটো ফোন ঢুকিয়ে নিলেও শুটিংয়ের ভারী ব্যাগটি তখনও গাড়ির ভেতরেই ছিল। চালক কিউআর কোড স্ক্যানার এগিয়ে দিয়ে দাবি করেন, দমদম পর্যন্ত যা ভাড়া দেখিয়েছে, তার পুরো টাকাই দিতে হবে। অভিনেত্রী পালটা যুক্তি দেন, যেটুকু রাস্তা তিনি এসেছেন, সেটুকুর ভাড়াই তিনি মেটাবেন; দমদমের সম্পূর্ণ ভাড়া কেন দেবেন? এই নিয়ে তর্কাতর্কি শুরু হতেই মেজাজ হারান চালক।

Advertisement

অভিনেত্রী গাড়ি থেকে কোনওমতে নামার সঙ্গে সঙ্গে চালক তাঁর ব্যাগ নিয়ে গাড়ি চালিয়ে অনেকটা চলে যান। সম্পিতাকে মাঝরাস্তায় ক্যাবের পিছনে রীতিমতো দৌড়াতে হয়। রাস্তায় যে কোনও ধরনের দুর্ঘটনাও সেই সময় ঘটতে পারত। অভিনেত্রীর কথায়, সেই সময় বড়সড় দুর্ঘটনা বা প্রাণহানি পর্যন্ত ঘটতে পারত। অভিনেত্রীর ব্যাগ ও টাকা-পয়সা নিয়ে গাড়ি ছুটিয়ে চম্পট দেওয়ার উপক্রম করেন ওই চালক। কোনওরকমে নিজের জিনিস বাঁচিয়ে গাড়ি থেকে সরে আসেন সম্পিতা। এই ঘটনার পর বেশ আতঙ্কিত অভিনেত্রী। রাস্তায় থাকা প্রত্যক্ষদর্শীরা অভিনেত্রীকে জল দিয়ে শান্ত করার চেষ্টা করেন। 

অভিনেত্রীর আরও অভিযোগ তিনি ক্যাবে বসে ক্রমাগত অ্যাপের সেফটিকে মেসেজ করে গিয়েছেন, কিন্তু সেখান থেকেও কোনও সাড়া পাননি তিনি। সম্পতি এই ঘটনায় যেমন আতঙ্কিত তেমনি ভীষণভাবে ক্ষুব্ধও। তিনি এই ভিডিওতে ক্যাব চালকের নাম ও গাড়ির নম্বরও জানিয়েছেন। সম্পিতা ভিডিওতেই বলেন যে তিনি কালীঘাট থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করবেন। প্রসঙ্গত, এর আগেও ক্যাব চালকের হাতে হেনস্থা হতে হয়েছিল বেশ কিছু তারকাদের।  
 

POST A COMMENT
Advertisement