
জয়া আহসানদুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এপার ও ওপার দুই বাংলাতেই জয়ার অভিনয়ে মুগ্ধ সকলে। বাংলাদেশী অভিনেত্রী জয়া আহসানের গুণমুগ্ধ সর্বত্র ছড়িয়ে। সম্প্রতি কৌশিক গঙ্গোপাধ্যায়ের আজও অর্ধাঙ্গিনীতে অভিনয় করে প্রচুর প্রশংসা কুড়িয়েছেন। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নিজের ছবি-ভিডিও শেয়ার করেন তিনি। সম্প্রতি তাঁর ফটোশ্যুট নেটপাড়ায় আবারও উষ্ণতার পারদ চড়িয়েছে। জয়ার থেকে চোখ সরছে না কারোর।
এমনিতে জয়া শাড়ি থেকে পাশ্চাত্য সব পোশাকেই ভীষণভাবে সাবলীল। তাঁর মেদহীন চেহারা দুই বাংলার নায়িকাদেরই ঈর্ষান্বিত করতে পারে। সম্প্রতি জয়াকে দেখা গেল লাইট পিঙ্ক রঙের সাটিন গাউনে। এই পোশাকে জয়াকে ভীষণভাবে লাস্য়ময়ী লাগছে। হালকা গোলাপি রঙের স্লিট বড়ি হাগিং গাউন বোল্ড অবতারে ধরা দিয়েছেন ঢাকাই নায়িকা। মেকআপ একেবারে হালকা, ঠোঁটে ন্যুড লিপস্টিক, খোলা চুল। পোশাকের ভেতর থেকে ক্লিভেজ দেখা যাচ্ছে। জয়ার এই ফটোশ্যুট সামনে আসতেই পারদ চড়েছে নেট দুনিয়ায়।
এই ছবিগুলোতে কখনো টেবিলে ভর দিয়ে, কখনো চেয়ারে বসে ক্যামেরার সামনে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা গেছে তাকে। এই কিলার লুকগুলো থেকে চোখ ফেরাতে পারবেন না আপনি। জয়া এই ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, গোলাপির মতো সেক্সি। এই ছবিগুলোতে একের পর এক অভিনেত্রীর প্রশংসায় ভরে গিয়েছে কমেন্ট বক্স। জয়ার গুণমুগ্ধর সংখ্যা নেহাত কম নয়। দুই বাংলাতেই অভিনেত্রী সমানভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন।

সর্বদাই জয়ার বয়স নিয়ে চর্চা হয়ে থাকে। তাঁর টানটান চামড়া ও তন্বী ফিগারের সিক্রেট অনেকেই জানতে চান। জয়া একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি চিরাচরিত শরীরচর্চায় বিশ্বাসী নন। তাঁর জিম করতে ভাল লাগে না। তবে যোগা করেন তিনি। আর যেটা করেন তা হ, মাঠঘাট, চাষের খেত তাঁকে সুস্থ রাখে, আনন্দ রাখে। জয়ার অনুরাগীরা জানেন, বাংলাদেশে তাঁর বাড়িতে হরেক সব্জির চাষ হয়। খাবারের থালাতেও সেই আনাজে রাঁধা পদই থাকে। ফলে রাসায়নিক সারের ভীতি থাকে না। নিজে চাষ করে খাওয়াদাওয়ারই পক্ষপাতী জয়া।
খাওয়া-দাওয়াও খুব মেপে করেন অভিনেত্রী। জাঙ্ক ফুডের প্রতি অতটা ভালোবাসা নেই। বাড়ির তৈরি খাবার খেতেই পছন্দ করেন তিনি। জয়ার বয়স কত, এই নিয়ে নানা মুনির নান মত রয়েছে। উইকিপিডিয়া বলছে, জয়ার বয়স ৫০ পেরিয়েছে। যদিও ২০২৯ সালে এক সাক্ষাৎকারে ঢাকাই নায়িকা জানিয়েছিলেন যে তাঁর বয়স ৩৭-এর বেশি নয়। সেই হিসাবে চললে জয়ার এখন বয়স ৪৪ বছর।