Barkha Bisht In Monikini: মনোকিনিতে গোয়ায় বরখার বোল্ড ছবি, প্রেমিকের সঙ্গে গিয়েছেন?

Barkha Bisht PHOTOS: দাম্পত্যে ভাঙন ধরার পর প্রেম করছেন বরখা। শুরুর দিকে বিষয়টাতে লুকোছাপা ছিল। তবে নায়িকার সোশ্যাল পেজে এখন উঁকি মারলেই দেখা যায়, এক ব্যক্তির সঙ্গে কাটানো বিভিন্ন আদুরে মুহূর্ত শেয়ার করেন তিনি।

Advertisement
মনোকিনিতে গোয়ায় বরখার বোল্ড ছবি, প্রেমিকের সঙ্গে গিয়েছেন? বরখা বিস্ত (ছবি: ফেসবুক)

তারকাদের যেমন নতুন সম্পর্ক গড়ে, তেমন একের পর এক সম্পর্ক ভাঙার গুঞ্জনও শোনা যায়। গত কয়েক বছর ধরে শিরোনামে বরখা বিস্ত ও ইন্দ্রনীল সেনগুপ্ত। প্রায় ১৫ বছরের দাম্পত্য হঠাৎ ফাটল ধরে এবং ২০২১ সালে বিচ্ছেদের কথা শোনা যায় তারকা জুটির। প্রায় পাঁচ বছর হতে চলল দুই তারকার ছাদ আলাদা হয়েছে। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ছিল, ইন্দ্রনীলের জীবনে নতুন মানুষের আগমনেই নাকি ভেঙেছে তাঁদের বিয়ে। এখনও বরখার ইনস্টা প্রোফাইলে জ্বলজ্বল করছে 'সেনগুপ্ত' পদবী।

দাম্পত্যে ভাঙন ধরার পর প্রেম করছেন বরখা। শুরুর দিকে বিষয়টাতে লুকোছাপা ছিল। তবে নায়িকার সোশ্যাল পেজে এখন উঁকি মারলেই দেখা যায়, এক ব্যক্তির সঙ্গে কাটানো বিভিন্ন আদুরে মুহূর্ত শেয়ার করেন তিনি। আসলে অভিনেতা- প্রযোজক আশিস শর্মার সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক আছে বলেই খবর সিনে দুনিয়ায়। জন্মদিনে দু'জনে পাটায়াতে কাটিয়েছেন আগে। এবার সম্ভবত,আশিসের জন্মদিন উদযাপনে ও  কোয়ালিটি টাইম কাটাতে গোয়া গিয়েছেন 'লভ বার্ডস'। 

 

 

গোয়ার বীচে মনোকিনি পরা একগুচ্ছ বোল্ড ছবি শেয়ার করেছেন বরখা। ক্যাপশনে লিখেছেন, "স্বর্গের চেয়ে কম কিছু নয়... এই ব্যক্তিগত ভ্রমণ একটি পাহাড়ের উপর অবস্থিত, সমুদ্র এবং তার বাইরেও উন্মুক্ত...।" যদিও এই পোস্টে তাঁর সঙ্গে আশিসকে দেখা যায়নি। তবে আশিসের সোশ্যাল পেজে দু'দিন আগে একটি ছবি শেয়ার হয়েছে সমুদ্র- সৈকতের। তাই নেটিজেনরা সহজে দুয়ে- দুয়ে চার করেছেন।  

 

প্রসঙ্গত, দীর্ঘ বিরতির পরে, ২০২৪ সালে 'খাদান'-র মাধ্যমে টলিউডে কামব্যাক হয়েছে বরফার। বক্স অফিসে দাপিয়ে চলছে এই ছবি। ২০০৮ সালের মার্চ মাসে গাঁটছড়া বাঁধেন ইন্দ্রনীল- বরখা। বিয়ের তিন বছর পর জন্ম হয় জুটির মেয়ে মীরার। বিচ্ছেদের পরে মূলত বরখার সঙ্গেই থাকে মীরা। তবে ইন্দ্রনীলও মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মেয়ের সঙ্গে ছবি। স্টুডিও পাড়ার গুঞ্জন অভিনেত্রী ইশা সাহার সঙ্গে সম্পর্কের জেরেই নাকি ভেঙেছে তাঁদের সংসার। যদিও এবিষয়ে মুখ খোলেননি ইন্দ্রনীল- ইশা দু'জনের কেউই। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement