Adrit Roy: বিরতি কাটিয়ে ধারাবাহিকে ফিরছেন আদৃত, কোন সিরিয়ালে দেখা যাবে?

বাংলা টেলিভিশনের ভীষণ পরিচিত মুখ আদৃত রায়। বড়পর্দা থেকে তাঁর অবিনয় কেরিয়ার শুরু হলেও পরে তিনি ছোটপর্দাতেও নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন। 'মিঠাই' সিরিয়ালের হাত ধরে আদৃতের করা সিদ্ধার্থ মোদকের চরিত্রটি ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করে।

Advertisement
বিরতি কাটিয়ে ধারাবাহিকে ফিরছেন আদৃত, কোন সিরিয়ালে দেখা যাবে?আদৃত রায়
হাইলাইটস
  • বাংলা টেলিভিশনের ভীষণ পরিচিত মুখ আদৃত রায়।

বাংলা টেলিভিশনের ভীষণ পরিচিত মুখ আদৃত রায়। বড়পর্দা থেকে তাঁর অবিনয় কেরিয়ার শুরু হলেও পরে তিনি ছোটপর্দাতেও নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন। 'মিঠাই' সিরিয়ালের হাত ধরে আদৃতের করা সিদ্ধার্থ মোদকের চরিত্রটি ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করে। এখনও আদৃতকে সবাই মিঠাই চরিত্রের জন্য মনে রেখেছে। আদৃতকে শেষ দেখা গিয়েছিল 'মিত্তির বাড়ি' সিরিয়ালে। এরপর আর তাঁকে দেখা যায়নি। তবে কয়েক মাসের বিরতি কাটিয়ে অভিনেতা নাকি ফিরতে চলেছেন ছোটপর্দায়। 

জানা যাচ্ছে কথা ধারাবাহিকের প্রযোজনা সংস্থা স্টার জলসাতে নতুন সিরিয়াল আনতে চলেছে। আর সেই ধারাবাহিকেই নায়কের চরিত্রে দেখা যাবে আদৃতকে। তবে নায়িকা হিসাবে শোনা যাচ্ছে নতুন মুখকে নেওয়া হতে পারে। এখনও গোটা বিষয়টি প্রাথমিক স্তরে রয়েছে। তাই চ্যানেল অথবা নির্মাতাদের পক্ষ থেকে এখনও এই নিয়ে কিছুই জানা যায়নি। পারিজাতের সঙ্গে মিত্তি বাড়ি সিরিয়ালে আদৃতকে শেষবারের মতো পর্দায় দেখা গিয়েছিল। তারপর তাঁকে আর টেলিভিশনে দেখা যায়নি। 

আদৃত তাঁর কেরিয়ারে জনপ্রিয়তা পান হাংলা ছবির হাত ধরে। পরিচালক রাজ চক্রবর্তীর প্রযোজনাতে ছবি করেছিলেন তিনি। তবে বাংলা টেলিভিশনে তিনি কাজ করেন ‘মিঠাই’ ধারাবাহিকে। এই ধারাবাহিক নিয়ে বারংবার কথা হয়, কারণ দারুণ সফল ছিল ধারাবাহিকটি। আদৃতের সঙ্গে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর জুটি ছিল দেখার মতো। টিআরপি চার্টে ১২ রেটিং ছুঁয়েছিল এই ধারাবাহিক। তার থেকেই বোঝা যায়, এখন বাংলা ধারাবাহিকের রেটিং সামগ্রিকভাবে অর্ধেক হয়ে গিয়েছে।

মিঠাই সিরিয়ালের পর বেশ কিছু মাস আদৃতের হাতে কোনও কাজ ছিল না। এরপরই সিদ্ধার্থ মোদকের চরিত্রের ধাঁচ ছেড়ে আদৃত মিত্তির বাড়ি সিরিয়ালে নতুনভাবে ফেরেন। সেখানে পারিজাত চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেতা। এবার কোন নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধবেন, সেটাই দেখার অপেক্ষা। এমনিতে আদৃতের ফ্যান ফলোয়ার্সের সংখ্যা নেহাত কম নয়। তাঁকে টেলিভিশনে দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকেরা। অপরদিকে, আদৃতের স্ত্রী কৌশাম্বীও সিরিয়াল জগতের পরিচিত মুখ। এই মুহূর্তে তাঁকে নতুন সিরিয়ালে দেখা যাচ্ছে।  

Advertisement

POST A COMMENT
Advertisement