Ahona Dutta: দীপঙ্কর খাওয়ালেন প্রথম ভাত, মেয়ের অন্নপ্রাশনে আর কী আয়োজন করলেন অহনা?

মেয়ে মীরাকে ঘিরেই অভিনেত্রী অহনা দত্তের এখন অবসর সময় কাটে। একরত্তিকে নিয়ে যেন পর্দার মিশকার আনন্দের শেষ নেই। মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায়ের সঙ্গে সম্পর্কের পর থেকেই অহনার সঙ্গে তাঁর মায়ের মুখ দেখাদেখি বন্ধ।

Advertisement
দীপঙ্কর খাওয়ালেন প্রথম ভাত, মেয়ের অন্নপ্রাশনে আর কী আয়োজন করলেন অহনা?  অহনা দত্তের মেয়ের মুখেভাত
হাইলাইটস
  • মেয়ে মীরাকে ঘিরেই অভিনেত্রী অহনা দত্তের এখন অবসর সময় কাটে।

মেয়ে মীরাকে ঘিরেই অভিনেত্রী অহনা দত্তের এখন অবসর সময় কাটে। একরত্তিকে নিয়ে যেন পর্দার মিশকার আনন্দের শেষ নেই। মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায়ের সঙ্গে সম্পর্কের পর থেকেই অহনার সঙ্গে তাঁর মায়ের মুখ দেখাদেখি বন্ধ। তাই এই দম্পতির কোলে একরত্তি আসতেই যেন তাঁদের গোটা জীবনটা বদলে যায়। মেয়ে মীরার ৬ মাস পূর্ণ হতেই মুখেভাতের আয়োজন করেন দীপঙ্কর-অহনা। একেবারে ঘরোয়াভাবেই আয়োজন করেছিলেন এই অন্নপ্রাশনের।

 

সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখতে পাওয়া যাচ্ছে ছোট্ট মীরার অন্নপ্রাশনের ছবি-ভিডিও। বাঙালি রীতি মেনে ছোট্ট মীরার গায়ে হলুদ ও মুখে প্রথম ভাত দেওয়ার মুহূর্ত শেয়ার করে নিয়েছেন ছোটপর্দার মিশকা। তাঁদের আইনি বিয়ের পর এটাই তাঁদের জীবনেক প্রথম বড় অনুষ্ঠান। মেয়ের এই অনুষ্ঠানে কোনও খামতি রাখেননি অহনা ও দীপঙ্কর। রবিবার মেয়েকে কোলে নিয়ে বসে অহনা ও দীপঙ্কর এদিনের অন্নপ্রাশনের অনুষ্ঠান সারেন। মেয়ের মুখে প্রথমবার প্রসাদ তুলে দেন বাবা দীপঙ্কর নিজেই।

অন্নপ্রাশনের সকালে মীরাকে পরানো হয়েছিল সাদা ও সোনালি পাড়ের মিষ্টি ফ্রক।  আত্মীয় ও পরিজনদের নিয়েই মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান করেন অহনা ও দীপঙ্কর। বন্ধু ও ইন্ডাস্ট্রির সকলকে নিয়ে অন্য আর এক দিন প্রীতিভোজের আয়োজন করবেন বলেই জানা যাচ্ছে। কৃষ্ণের আরাধনা করে মেয়ের অন্নপ্রাশন সারেন দীপঙ্কর ও অহনা। তাই মুখেভাতে নিরামিষ ভোজেরই আয়োজন হয়েছিল। মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি পনির, আলুর দম, ভেজ চপ। মেয়ে মীরাও খেয়েছে নিরামিষ খাবার। বাবা দীপঙ্কর তাঁর আদরের মেয়েকে দিয়েছেন রুপোর বাটি-চামচ, পায়ের তোডা। শ্বশুর, দুই ননদ দিয়েছেন সোনার গয়না।

অহনার সঙ্গে তাঁর মায়ের সম্পর্ক এখনও ভাল হয়নি। পর্দার মিশকা প্রেগন্যান্ট হওয়ার পরও মন গলেনি তাঁর মায়ের। আসলে বাড়ির অমতে বিয়ে করা নিয়ে মায়ের সঙ্গে কথা বলা বন্ধ হয় অহনার। অন্ত:সত্ত্বা হয়েছেন তার পরেই। মায়ের আশীর্বাদ, সাহচর্য- কিচ্ছু পাননি অহনা। মায়ের থেকে সাধও পাননি তিনি। 

Advertisement

POST A COMMENT
Advertisement