
লাল মনোকিনিতে কে এই নায়িকা?টেলিদুনিয়ার সুন্দরী নায়িকা তিনি। তাঁর টোল পড়া মিষ্টি হাসির ফাঁদে পড়ে ঘায়েল পুরুষ হৃদয়। ছোটপর্দা থেকে সিরিজ সব মাধ্যমেই তাঁর কাজ করা হয়ে গিয়েছে। সুন্দরী অভিনেত্রী বেশ সাহসীও। তাঁর সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই একাধিক বোল্ড ছবি দেখা যাবে। শনি সন্ধেতে সেরকমই কিছু ছবি পোস্ট করলেন জেসমিন রায়। লাল মনোকিনিতে নেট পাড়ার পারদ চড়ালেন তিনি। তাঁকে দেখে চোখ সরানো বেশ মুশকিল।
জেসমিন যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে তাঁকে নিজের বাড়ির বারান্দায় দোলনা চেয়ারে বসে পোজ দিতে দেখা গিয়েছে। তিনি লাল রঙের মনোকিনি পরেছেন এবং রঙিন স্কার্ফ বেঁধেছেন কোমরে। মনোকিনিতে তাঁর ক্লিভেজ একেবারে স্পষ্ট। একাধিক কিলার পোজে ছবি তুলেছেন জেসমিন। তাঁর এই ছবিগুলো দেখে মনে হয়েছে একটু ওজন বাড়িয়েছেন তিনি। নিজেও সেই কথা ক্যাপশনের বলেছেন জেসমিন। অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, 'মিথ্যে বলব না, একটু ওজন বেড়েছে, তবে এটা আমার সুখের জন্য মুল্যবান।'
জে,মিন তাঁর ওজন বাড়া নিয়ে একেবারেই চিন্তিত যে নয়, তা তিনি বুঝিয়ে দিয়েছেন। জেসমিনের এই ছবি ইতিমধ্যেই নেট পাড়ায় আগুন ধরিয়েছে। ১১ হাজারের বেশি মানুষ এই ছবিতে লাইক করেছেন। বরাবরই বোল্ড অভিনেত্রী। তাঁর সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ মারলেই দেখা যায় সেই ছবি ও ভিডিও। জেসমিনের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কম নেই। একাধিক সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। অভিনেতা গৌরব মণ্ডলের সঙ্গে জেসমিনের প্রেম ছিল হট টপিক। তাঁরা লিভ-ইনও করতেন। তাঁদের মাখো মাখো প্রেম দেখে অনেকেই ভেবেছিলেন যে তা পরিণিতি পাবে। কিন্তু এমনটা হয়নি। গৌরব-জেসমিনের ব্রেকআপ হঠাৎ হয়। এখন গৌরব বিয়ে করেছেন রাশিয়ান এক তরুণীকে, বৃন্দাবনেই তাঁদের সুখের সংসার। গৌরব এখন এক কন্যা সন্তানের বাবাও।

পরবর্তীকালে 'দ্বিতীয় বসন্ত' ধারাবাহিকে কাজ করার সময় অভিনেতা রাজদীপ গুপ্তর সঙ্গেও জেসমিনের প্রেমের গুঞ্জন দানা বেঁধেছিল। যদিও নিজেদের শুধুমাত্র 'ভালো বন্ধু' হিসেবেই দাবি করেছিলেন তাঁরা। চলতি বছরের শুরুতেই জেসমিন তাঁর নতুন প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়েছেন। তবে তাঁর মনের মানুষের নাম কি তা জানা যায়নি। জেসমিনের প্রেমিক বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন, তিনি পেশায় শেফ। এখন একসঙ্গে তাঁদের বহু জায়গাতেই দেখা যায়। দোলের দিনও তাঁদের একসঙ্গে রং খেলতে দেখা গিয়েছে।