Bengali Tele Actress: ভিনরাজ্যে গিয়ে হেনস্থার শিকার প্রত্যুষা, কী হয়েছে অভিনেত্রীর সঙ্গে?

হায়দরাবাদে গিয়ে হেনস্থার শিকার টেলি অভিনেত্রী প্রত্যুষা পাল। চারমিনারে ঘুরতে গিয়ে এক ব্যক্তি অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন প্রত্যুষা। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে এবং আদালত ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে বলে জানা গিয়েছে।

Advertisement
ভিনরাজ্যে গিয়ে হেনস্থার শিকার প্রত্যুষা, কী হয়েছে অভিনেত্রীর সঙ্গে?প্রত্যুষা পাল
হাইলাইটস
  • হায়দরাবাদে গিয়ে হেনস্থার শিকার টেলি অভিনেত্রী প্রত্যুষা পাল।

হায়দরাবাদে গিয়ে হেনস্থার শিকার টেলি অভিনেত্রী প্রত্যুষা পাল। চারমিনারে ঘুরতে গিয়ে এক ব্যক্তি অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন প্রত্যুষা। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে এবং আদালত ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে বলে জানা গিয়েছে। 

এক সময় টেলিভিশনের চেনা মুখ হলেও এখন ছোটপর্দা থেকে দূরে রয়েছেন অভিনেত্রী। তবে ডেইলি ভ্লগিং করে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় প্রত্যুষা। মাঝে মধ্যেই ঘুরতে বেড়িয়ে পড়েন অভিনেত্রী। সম্প্রতি হায়দ্রাবাদে ঘুরতে গিয়েছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, বাঙালি অভিনেত্রী চারমিনারে ঘুরতে এসেছিলেন। সেই সময় এক ব্যক্তি তাঁর সঙ্গে অশালীন আচরণ করে। প্রত্যুষা চাকমিনার থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। 

সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ৪০ বছরের আব্দুল ওয়াজিদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তি টোলিচৌকি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। আদালতে অভিযুক্তকে ৫ মে পেশ করা হলে, আদালত ধৃতকে দোষী সাব্যস্ত করে ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। হায়দরাবাদ প্রশাসন যে নারীদের নিরাপত্তা দিতে বদ্ধ পরিকর তা এই ঘটনাই প্রমাণ করে।  

প্রত্যুষার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী তিনি গত ৪ মে কলকাতা ছাড়েন। বিমানবন্দর থেকে একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। তবে তিনি কোথায় যাচ্ছেন তা জানা যায়নি। এই ঘটনা সামনে আসার পর তিনি হায়দরাবাদ গিয়েছেন এবারে সেটা স্পষ্ট হল। ছোটপর্দার চেনা মুখ প্রত্যুষা পাল। বেশ কিছু সিরিয়ালে তিনি অভিনয় করেছেন প্রধান চরিত্রে। তবে এখন বেশ কিছু বছর ধরে তাঁকে ছোটপর্দায় দেখা যাচ্ছে না। নিজেকে অভিনয় জগত থেকে গুটিয়ে রেখেছেন প্রত্যুষা। সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় থাকেন প্রত্যুষা। টেলিদুনিয়ার মিষ্টি অভিনেত্রী প্রত্যুষা পাল অভিনয় জগত থেকে দূরে থাকলেও তাঁর জনপ্রিয়তা ও ফলোয়ার্সের সংখ্যা নেহাত কম কিছু নয়। সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী ডেইলি ভ্লগিং করে তাঁর জনপ্রিয়তা ও পরিচিতিকে ধরে রেখেছেন। 

Advertisement

২০২৪ সাল থেকেই ছোট-বড় কোথাও নেই প্রত্যুষা পাল। ছোট পর্দায় তাঁর প্রথম কাজ ‘তবু মনে রেখো’ ধারাবাহিক। প্রথম অভিনয়ই তাঁকে জনপ্রিয়তা দিয়েছিল। তার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। এসো মা লক্ষ্মী, গুড্ডু যেখানে গুড়িয়া সেখানে ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।  

   

POST A COMMENT
Advertisement