Puja Banerjee: পিঠখোলা পোশাকে পারদ চড়ালেন পূজা, বৃষ্টিতে ভিজে কী করছেন?

Puja Banerjee: টলিউডের আবেদনময়ী অভিনেত্রীদের তালিকার শীর্ষে থাকেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি মুম্বইতেই থাকেন বেশি তবে বহু বছর পর ফের তিনি টলিউডে কাজ শুরু করেছেন তাই প্রায়ই তাঁকে এই শহরে যাতায়াত করতে হচ্ছে। অভিনয়ের জন্য যত না চর্চায় থাকেন তিন

Advertisement
পিঠখোলা পোশাকে পারদ চড়ালেন পূজা, বৃষ্টিতে ভিজে কী করছেন?পূজা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • টলিউডের আবেদনময়ী অভিনেত্রীদের তালিকার শীর্ষে থাকেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়।
  • যদিও তিনি মুম্বইতেই থাকেন বেশি তবে বহু বছর পর ফের তিনি টলিউডে কাজ শুরু করেছেন তাই প্রায়ই তাঁকে এই শহরে যাতায়াত করতে হচ্ছে।

টলিউডের আবেদনময়ী অভিনেত্রীদের তালিকার শীর্ষে থাকেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি মুম্বইতেই থাকেন বেশি তবে বহু বছর পর ফের তিনি টলিউডে কাজ শুরু করেছেন তাই প্রায়ই তাঁকে এই শহরে যাতায়াত করতে হচ্ছে। অভিনয়ের জন্য যত না চর্চায় থাকেন তিনি তার চেয়েও বেশি চর্চিত পূজা তাঁর বোল্ড অবতারের জন্য। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পূজা তাঁর সাহসী অবতারের রিল-ছবি পোস্ট করে থাকেন আর যা দেখার পর ভক্তদের রাতের ঘুম ওড়ে। এবারও ব্যতিক্রম হল না। বৃষ্টিতে ভিজে আইসক্রিম খাওয়ার ভিডিও পোস্ট হতেই তা নিমিষে ভাইরাল। 

পিঠ খোলা ছোট্ট কালো পোশাকে পুকুর পাড়ে নেচে বেড়াচ্ছেন পূজা। আর হাতে রয়েছে আইসক্রিম। ক্যাপশনে লেখেন, বৃষ্টিতে আইসক্রিম খাওয়ার ইচ্ছে...পাশে একটা লাভ ইমোজি। এই ভিডিয়ো ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করতেই তা দ্রুত গতিতে ভাইরাল হয়েছে। সেই সঙ্গে পূজার এই ভিডিও দেখে অনেকেই শৈশবের স্মৃতিতে ফিরে গিয়েছেন। তবে এখানেই শেষ নয়, এই ভিডিও পোস্টের পরপরই পূজা আরও একটি ভিডিও পোস্ট করেন, যেখানে অবশ্য তিনি একা নন, তাঁর স্বামী কুণালও রয়েছেন। 

পূজার দ্বিতীয় ভিডিওতে দেখা গিয়েছে যে পূজা ও কুণাল সুইমিংপুলের ধারে বসে বৃষ্টি উপভোগ করছেন। স্বামী-স্ত্রী দুজনেই রোম্যান্টিক মুডে আছেন তা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। ভিডিওতে স্বামী-স্ত্রী বৃষ্টিতেও ভিজছেন। সব মিলিয়ে বৃষ্টির এই মরশুম দারুণভাবে এনজয় করছেন তারকা দম্পতি। প্রসঙ্গত, গরমে যখন সকলে হাসফাঁস করে তখন উষ্ণ লুকে সোশ্যালে পারদ চড়ান পূজা। হাবি কুনাল বর্মার বার্থডে পার্টিতে নজর কেড়েছিলেন অভিনেত্রী। খোলামেলা সাদা গাউনে পার্টিতে পূজার উদ্দাম নাচের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। পার্টি মুডের সেই ভিডিও দেখে একেবারে বোল্ড আউট নেটপাড়া।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

Advertisement

বিকিনি টু খোলামেলা শর্ট ড্রেসে তুফানি ঝড় তোলেন বং বিউটি পূজা বন্দ্যোপাধ্যায়। পরিচালক রাজা চন্দের কমেডি ছবিতে প্রসেনজিৎ-এর বিপরীতে কাজ করবেন পূজা। তার শ্যুটিংও শেষ হয়ে গিয়েছে। আবার টলিউডে ফিরে এসেছেন তিনি। মাঝে বেশ কিছু বছর বাংলা সিনেমা থেকে দূরেই ছিলেন তিনি। এরপর ফের ফিরে এসেছেন নিজের শহরে।  

POST A COMMENT
Advertisement