Tonni Laha Roy: ঘুরতে যাওয়ার টিকিট ক্যানসেল, হাসপাতালে ভর্তি তন্বী, জন্মদিনের আগে কী হল?

সামনেই জন্মদিন। আর তার আগেই বড়সড় বিপত্তি ঘটে গেল তন্বীর জীবনে। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, হাসপাতালের পোশাকে বেডে শুয়ে, কখনও বসে রয়েছেন তিনি। হাতে স্যালাইনের চ্যানেল, চোখে মুখে ক্লান্তি। তন্বী নিজেই জানিয়েছেন তাঁর কী হয়েছে।

Advertisement
ঘুরতে যাওয়ার টিকিট ক্যানসেল, হাসপাতালে ভর্তি তন্বী, জন্মদিনের আগে কী হল?তন্বী লাহা রায়
হাইলাইটস
  • মিঠাই সিরিয়ালের দৌলতে তন্বী ঘরে ঘরে পরিচিতি লাভ করেছেন।

ছোটপর্দার চেনামুখ তন্বী লাহা রায়। মিঠাই সিরিয়ালের দৌলতে তন্বী ঘরে ঘরে পরিচিতি লাভ করেছেন। নেতিবাচক চরিত্রেই তাঁকে বেশি দেখতে পাওয়া যায়। এমনিতে ভীষণ হাসিখুশি এই অভিনেত্রী। কিন্তু নিজের জন্মদিনের মাসেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ছোটপর্দার এই অভিনেত্রী। হাসপাতাল থেকেই বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি। এরই সঙ্গে জানিয়েছেন অভিনেত্রী কেন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

সামনেই জন্মদিন। আর তার আগেই বড়সড় বিপত্তি ঘটে গেল তন্বীর জীবনে। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, হাসপাতালের পোশাকে বেডে শুয়ে, কখনও বসে রয়েছেন তিনি। হাতে স্যালাইনের চ্যানেল, চোখে মুখে ক্লান্তি। তন্বী নিজেই জানিয়েছেন তাঁর কী হয়েছে। জরায়ুতে ফাইব্রয়েড টিউমারের অস্ত্রোপচার হয়েছে। মোট ন’টি ফাইব্রয়েডের মধ্যে দুটি আকার প্রায় ৯.৫ সেন্টিমিটার। যা ছ’মাসের শিশুর আকারের সমান। বাকি ফাইব্রয়েডগুলিও মাঝারি আকারের ছিল। অস্ত্রোপচার ছাড়া নির্মূল হওয়া অসম্ভব। প্রথমে অস্ত্রোপচারের ব্যাপারে আতঙ্কিত ছিলেন তন্বী। অস্ত্রোপচারের আগে তন্বী অন্য চিকিৎসকদের পরামর্শ নিয়েছিলেন। তন্বী বেশ ভয়েই ছিলেন যে জীবনের প্রথম অস্ত্রোপচার তিনি কাকে দিয়ে করাবেন।

 

তন্বী এর সঙ্গে এটাও বলেন, 'এই বছরের জন্মদিনের মাসটা এইভাবে কাটবে, কখনও ভাবিনি। জন্মদিন পালন তো দূরের কথা, ঘুরতে যাওয়ার টিকিটও ক্যানসেল করতে হলো। সত্যি, এই রকম জন্মদিনের মাস জীবনে কখনও প্রত্যাশা করিনি। নিদ্রাহীন রাত, না শেষ হওয়া উদ্বেগ, মানসিক চাপ, শুধু রক্ত পরীক্ষা, এমআরআই, ইনঞ্জেকশন আর ডাক্তার।' অস্ত্রোপচারের পর আপাতত সুস্থ আছেন তন্বী। হাসপাতালের বিছানায় শুয়েই চোখ রেখেছেন গল্পের বইয়ের পাতায়। আগামী ২৭ জুলাই তন্বীর জন্মদিন। ঠিক তার আগেই জীবনের এই বিপর্জয়ে মন খারাপ অভিনেত্রী। তন্বী জানিয়েছেন তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। 

হাসপাতালে শুয়েই তন্বী আরও একটি সুখবর সকলের সঙ্গে শেয়ার করে নেন। তা হল, এই টিউমার ধরা পড়ার আগে তাঁর ডেবিউ ওয়েব সিরিজে প্রধান চরিত্রে কাজ করার কথা চলছিল। অভিনেত্রী ভেবেছিলেন হয়তো এইসবের পর তাঁকে বদলে দেওয়া হবে, কারণ তিনি তখনও শ্যুটিং শুরু করেননি। কিন্তু তাঁকে নিয়েই ওয়েব সিরিজের কাজ হবে, তন্বী করবেন সেই কাজ। সেখানে এখনও এক দিনের শ্যুটিং বাকি। তন্বীর কথায়, একের পর এক চিকিৎসা, পরীক্ষা আর হাসপাতালের দৌড়ঝাঁপের মাঝেই যতটা সম্ভব শুটিং করেছি। আসলে শুটিং শেষ হওয়ার আগেই অস্ত্রোপচার করতে হয়েছে। এখনও এক দিনের শ্যুটিং বাকি, আর সেই কাজটা শেষ করার জন্য ওঁরা আমাকে সময় দিয়েছেন। এই বিশ্বাস, এই সহযোগিতা আমি কোনও দিন ভুলব না। এ দিকে, ২৭ জুলাই তাঁর জন্মদিন। এমন সময় অস্ত্রোপচারের জেরে যাবতীয় পরিকল্পনা ভেস্তে গিয়েছে। প্রসঙ্গত, তন্বীকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে মীরার চরিত্রে।  
 

Advertisement

POST A COMMENT
Advertisement