Anik Dutta Passed Away: অসমাপ্তই রয়ে গেল 'অপরাজিত ২', টলিউড হারাল এক বিশ্বমানের পরিচালক

বুধবার দুপুরে আচমকাই বাড়ির ছাদ থেকে পড়ে যান পরিচালক অনীক দত্ত। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হল না। প্রয়াত হন 'ভূতের ভবিষ্যৎ' ছবির পরিচালক। তবে তাঁর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য।

Advertisement
অসমাপ্তই রয়ে গেল 'অপরাজিত ২', টলিউড হারাল এক বিশ্বমানের পরিচালকঅনীক দত্ত প্রয়াত
হাইলাইটস
  • বুধবার দুপুরে আচমকাই বাড়ির ছাদ থেকে পড়ে যান পরিচালক অনীক দত্ত।

বুধবার দুপুরে আচমকাই বাড়ির ছাদ থেকে পড়ে যান পরিচালক অনীক দত্ত। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হল না। প্রয়াত হন 'ভূতের ভবিষ্যৎ' ছবির পরিচালক। তবে তাঁর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। 

পরিচালক হিসাবে তাঁর দক্ষতা সব সময়ই চোখে পড়েছে। অন্য সকলের চেয়ে একেবারে অন্য ধাঁচের ছবি পরিচালনা করতেই ভালোবাসতেন অনীক। শুধু তাই নয়, নিজের সোজা সাপটা বক্তব্যের কারণে অনীক দত্তকে নিয়ে বিতর্ক কম হয়নি। পরিচালনায় আসার আগে তিনি মূলতঃ বিজ্ঞাপন ও তথ্যচিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। 

২০১২ সালে ভূতের ভবিষ্যৎ চলচ্চিত্র পরিচালনার মধ্য দিয়ে তার পরিচালক জীবন শুরু হয়। মুক্তির পরই ছবিটি দর্শকমহলে বিপুল সাড়া ফেলে। ভৌতিক আবহের আড়ালে সমাজ ও সময়কে ব্যঙ্গ করার অভিনব ভাষা তাঁকে বাংলা ছবির অন্যতম স্বতন্ত্র নির্মাতা হিসেবে প্রতিষ্ঠা দেয়। এরপর তিনি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস আশ্চর্য প্রদীপ নিয়ে কাজ করেন। ২০২২ সালে সত্যজিৎ রায়ের বায়োপিক অপরাজিত তৈরি করে অনীক দত্ত শিরোনামে চলে আসেন। অসাধারণ এক ছবি উপহার দিয়েছিলেন বাংলার এই পরিচালক। এছাড়াও ২০১৭ সালে মেঘনাদবধ রহস্য, ২০১৯ সালে বরুণবাবুর বন্ধু, ২০২৫ সালে যত কাণ্ড কলকাতা ছবি পরিচালনা করেছিলেন। ইচ্ছে ছিল ফেলুদা করার। কিন্তু সেই ইচ্ছে অপূর্ণই রয়ে গেল।

ছবি সৌজন্যে: ফেসবুক

সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে তৈরি ‘অপরাজিত’ বিশেষভাবে প্রশংসিত হয়েছিল দর্শক ও সমালোচক মহলে। তাঁর ছবিতে বারবার উঠে এসেছে মধ্যবিত্ত বাঙালির মনন, সামাজিক টানাপোড়েন এবং সূক্ষ্ম রসবোধ। কেরিয়ারে মোট আটটি ছবি পরিচালনা করেন অনীক দত্ত। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’, যা ২০২৫ সালে মুক্তি পেয়েছিল। কাজের প্রতি নিষ্ঠা এবং নিজস্ব ঘরানার জন্য বরাবরই আলাদা মর্যাদা পেয়েছিলেন তিনি।

ছবি সৌজন্যে: ফেসবুক

বুধবার অনীক দত্তের আকস্মিক মৃত্যুতে বাংলা বিনোদন জগতে শোকের ছায়া নেমে আসে। পরিচালকের দুর্ঘটনার খবর শুনেই হাসপাতালে ছুটে যান পরিচালক সৃজিত ও জিতু কমল। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন, ভর্তি হয়েছিলেন হাসপাতালেও। অপরাজিত ২ করার কথা চলছিল। কিন্তু তার আগেই না ফেরার দেশে চলে গেলেন পরিচালক। তাঁর মৃত্যু ঘিরে রহস্য ঘনিয়েছে। তদন্তে নেমেছে গড়িয়াহাট থানার পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। পরিবার বা পুলিশের তরফে এখনও পর্যন্ত বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। ঠিক কী পরিস্থিতিতে তিনি ছাদ থেকে পড়ে যান, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। পরিচালকের মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। তবে আনুষ্ঠানিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সম্ভাবনাকেই নিশ্চিতভাবে মানতে নারাজ তদন্তকারীরা।  

Advertisement

POST A COMMENT
Advertisement