Projapoti 2 Box Office: ২৫ দিনে ৬ কোটি পার, 'প্রজাপতি ২' কেমন চলছে?

Projapoti 2 Box Office: গত বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল দেব-মিঠুন চক্রবর্তী অভিনীত 'প্রজাপতি ২'। মুক্তি পাওয়ার প্রথমদিন থেকেই এই ছবি বক্স অফিসে লাগাতার ছক্কা মেরে চলছিল। 'প্রজাপতি ২'-এর সঙ্গে মুক্তি পাওয়া আরও দুই ছবি ক্রমশঃ পিছু হটতে শুরু করে দেয়।

Advertisement
২৫ দিনে ৬ কোটি পার, 'প্রজাপতি ২' কেমন চলছে? প্রজাপতি ২ বক্স অফিস
হাইলাইটস
  • গত বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল দেব-মিঠুন চক্রবর্তী অভিনীত 'প্রজাপতি ২'।

গত বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল দেব-মিঠুন চক্রবর্তী অভিনীত 'প্রজাপতি ২'। মুক্তি পাওয়ার প্রথমদিন থেকেই এই ছবি বক্স অফিসে লাগাতার ছক্কা মেরে চলছিল। 'প্রজাপতি ২'-এর সঙ্গে মুক্তি পাওয়া আরও দুই ছবি ক্রমশঃ পিছু হটতে শুরু করে দেয়। ২৫ দিনে এসেও ব্লকবাস্টার দেবের প্রজাপতি ২। আসুন জেনে নিই এই কয়েকদিনে ঠিক কত টাকা উপার্জন করল দেবের এই ছবি? 

বাবা-ছেলের সম্পর্কের সমীকরণ, সঙ্গে সিঙ্গল ফাদারের গল্প, স্বাভাবিকভাবেই দর্শকদের ভারী পছন্দ হয়েছিল প্রজাপতি ২। তার ওপর দেব-মিঠুন জুটি ছিল বাড়তি ইউএসপি। ২৫ ডিসেম্বর বড়দিনের দিন এই ছবি মুক্তি পেতেই দর্শকেরা হলমুখী হতে বেশি দেরি নেননি। এমনিতেই দেবের ছবি মানেই সেখানে হাউসফুল যে হবে তা জানা কথাই ছিল। তার ওপর দেব হলেন রণ কৌশল মাস্টার। তিনি খুব ভাল করেই জানেন দর্শকদের আবেগকে সামনে এগিয়ে কীভাবে বক্স অফিসে ছবিকে হিট করতে হয়। তাই ২৫ দিন পরও 'প্রজাপতি ২' সুপারহিট। 

sacnilk-এর থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই ছবি ২৩তম দিনে ৬ লক্ষ, ২৪তম দিনে ১ লক্ষ ও ২৫তম দিনে ১৩ লক্ষ টাকা উপার্জন করেছে। সব মিলিয়ে প্রজাপতি ২ গত ২৫ দিনে মোট আয় করেছে ৬ কোটি ৮৫ লক্ষ টাকা। অপরদিকে BengaliBoxOffice-এর তথ্য অনুযায়ী, এই ছবি গত ৫ দিনে (২০-২৫তম দিন) আয় করেছে মোট ৬৫ লক্ষ টাকা। সব মিলিয়ে প্রজাপতি ২-এর মোট আয় দাঁড়িয়েছে ৬ কোটি ৭৯ লক্ষ টাকা। অর্থাৎ এটা বলা চলে যে এই ছবি ৬ কোটির গণ্ডি পেরিয়েছে ইতিমধ্যেই। 

প্রজাপতি ২ মুক্তির প্রথম দিনেই তা আয় করেছিল ৮২ লক্ষ টাকা। এরপর ধীরে ধীরে সেই সংখ্যা কমতে শুরু করে। এমনিতেই বক্স অফিসে ফিগার বাড়িয়ে বলার অভিযোগ রয়েছে দেবের বিরুদ্ধে। তার ওপর স্ক্রিনিং কমিটিকেও মানতে চাইছেন না টলিপাড়ার সুপারস্টার। কিন্তু এত কিছু নিয়ে তাঁর ভাবার সময় কোথায়। দেবের প্রজাপতি ডানা মেলে উড়তে শুরু করে দিয়েছে বক্স অফিসে। ২০২৫-এর শুরু থেকেই ময়দানে নেমে একের পর এক গোল মেরে ছিলেন দেব, তা একেবারেই পরিষ্কার। তাঁকে টেক্কা দেওয়া যে কঠিন, তা প্রমাণ করেছেন দেব বারংবার। প্রসঙ্গত, দেব বনাম ইন্ডাস্ট্রি - এখন টলিপাড়ার গল্প যেন এরকমই।

Advertisement

ছাব্বিশেও দেব বনাম বাংলা ইন্ডাস্ট্রির লড়াই যে বজায় থাকবে, তা আবারও প্রমাণ করলেন দেব। নতুন বছরের শুরুতেই দেবের শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধে দেশু৭ নিয়ে আসার কথা ঘোষণা করতেই উদ্দীপনা তাঁর ভক্তদের মধ্যে। সোমবার দুই তারকা ফেসবুক লাইভে আসতেই সেই ম্যাজিক ফের বোঝা গেল। সঙ্গে এও বোঝা গেল যে দেশু৭ ফের বক্স অফিস কাঁপাবে।    

POST A COMMENT
Advertisement