Bhole Baba Paar Karega: বন্ধ হচ্ছে 'ভোলেবাবা পার করেগা', রাহুলের মৃত্যুর পর বড় সিদ্ধান্ত চ্যানেলের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু টলিপাড়ার নগ্ন রূপকে সামনে এনে দিয়েছে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে প্রযোজনা সংস্থাগুলি শিল্পীদের নিরাপত্তা নিয়ে একেবারেই চিন্তিত নয়। লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক মোমেন্টস-এর সিরিয়াল 'ভোলেবাবা পার করেগা'- শ্যুটিং-এ দিঘার তালসারিতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় রাহুলের।

Advertisement
বন্ধ হচ্ছে 'ভোলেবাবা পার করেগা', রাহুলের মৃত্যুর পর বড় সিদ্ধান্ত চ্যানেলেরভোলেবাবা পার করেগা সিরিয়াল বন্ধের মুখে
হাইলাইটস
  • রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু টলিপাড়ার নগ্ন রূপকে সামনে এনে দিয়েছে।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু টলিপাড়ার নগ্ন রূপকে সামনে এনে দিয়েছে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে প্রযোজনা সংস্থাগুলি শিল্পীদের নিরাপত্তা নিয়ে একেবারেই চিন্তিত নয়। লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক মোমেন্টস-এর সিরিয়াল 'ভোলেবাবা পার করেগা'- শ্যুটিং-এ দিঘার তালসারিতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় রাহুলের। এরপর থেকেই শোরগোল টলিপাড়ায়। এভাবে অভিনেতার মৃত্যুকে কেউই মেনে নিতে পারছেন না। ইতিমধ্যেই লীনা-শৈবালের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করেছে আর্টিস্ট ফোরাম ও প্রিয়াঙ্কা সরকার। মঙ্গলবার অর্থাৎ আজ থেকে কর্মবিরতির ডাকও দিয়েছে টলিপাড়া। আর এরই মাঝে শোনা যাচ্ছে, ভোলেবাবা পার করেগা সিরিয়ালের সম্প্রচার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।

শোনা যাচ্ছে, মঙ্গলবার বা বুধবার থেকেই হয়তো এই সিরিয়াল আর দেখানো হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে স্টার জলসা কর্তৃপক্ষ।  এখনও পর্যন্ত যতটুকু শুট হয়ে রয়েছে, ততটুকুই টেলিকাস্ট করা হবে। তবে আগামীদিনে আর নতুন করে হবে না এই সিরিয়ালের শ্যুটিং। প্রসঙ্গত, এই ধারাবাহিকের প্রথম সিজনে দেখা গিয়েছিল মধুমিতা সরকার আর নীল ভট্টাচার্যকে। তারপর শুরু হয় সিজন টু। রাহুল আর শ্বেতা মিশ্র ছিলেন প্রধান মুখ। এরপরই ধারাবাহিকের প্রাণ ফিরে এসেছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই ঘটে গেল সেই অঘটন। দিঘার তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় রাহুলের। 

ছবি সৌজন্যে: ফেসবুক

লীনা-শৈবালের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে কাঠগড়ায় তোলার পরও তাঁরা ভোলেবাবা পার করেগা ধারাবাহিকের সিজন ৩ শ্যুটিং শুরু করে। কিন্তু এবার এই সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে বলেই শোনা যাচ্ছে। চ্যানেলের নন-টেলিকাস্ট আটকাতে অল্প কিছু দৃশ্যের শুটিং করা হয়েছিল নতুন মুখ নিয়ে। তবে রাহুল চলে যাওয়ার পর এই ধারাবাহিক আর চলতে পারে না, তেমনই নাকি মনে করা হচ্ছে। সেই কারণে ৮ এপ্রিল থেকে আর দেখা যাবে না এই ধারাবাহিক।

ছবি সৌজন্যে: ফেসবুক

মাত্র দুমাস আগেই শুরু হয়েছিল রাহুল ও শ্বেতাকে নিয়ে ভোলেবাবা পার করেগা সিজন ২। রাহুল ও শ্বেতার রসায়নও দর্শকদের মনে ধরেছিল। কিন্তু তালসারিতে শ্যুটিং করতে গিয়ে সবটা কেমন বদলে গেল। প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস্‌’-এর বিরুদ্ধে কলকাতার রিজেন্ট পার্ক থানায় গত শনিবার এফআইআর করেন ‘আর্টিস্ট ফোরাম’-এর সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়। সেই দিন রাতেই কলকাতা থেকে দিঘার অদূরে তালসারি থানায় গিয়ে এফআইআর করেন রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। এতকিছুর মধ্যে ম্যাজিক মোমেন্টস ও ভোলেবাবা পার করেগা সিরিয়াল সমালোচনার মুখে। ইতিমধ্যেই অম্বরীশ ভট্টাচার্য এই সিরিয়াল ছেড়ে দিয়েছেন। 

Advertisement

এত কাণ্ডের মাঝেই নতুন শিল্পীদের নিয়ে শ্যুটিং শুরু হয়ে যায় ভোলেবাবা পার করেগা ধারাবাহিকের তৃতীয় সিজনের। কয়েকটি দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিপুল সমালোচনা। সকলের প্রশ্ন, কী করে নতুন ভাবে শ্যুটিং হচ্ছে ওই ধারাবাহিকের? সূত্রের খবর, আর এই শ্যুটিং এগোবে না। মঙ্গলবার বা বুধবাপ থেকেই বন্ধ হয়ে যাবে সম্প্রচার।        

POST A COMMENT
Advertisement