Salman Khan: 'BIGG BOSS'-এর মঞ্চে বুকে হাত দিয়ে মাটিতে শুয়ে পড়লেন সলমন, অসুস্থ নাকি?

আসলে নতুন প্রোমোতে দেখা গিয়েছে, সলমন খান বার বার বুকে হাত দিয়ে ইশারা করছেন, জলের বোতল চাইছেন। এরপরই তাঁর নাকি বুকে ব্যথা ওঠে এবং ব্লেজার খুলে ফেলে মাটিতে লুটিয়ে পড়েন। এই প্রোমো সামনে আসতেই তাঁর ভক্ত-অনুরাগীদের মধ্যে সলমনকে নিয়ে দুঃশ্চিন্তা দেখা যায়।

Advertisement
'BIGG BOSS'-এর মঞ্চে বুকে হাত দিয়ে মাটিতে শুয়ে পড়লেন সলমন, অসুস্থ নাকি?সলমন খান
হাইলাইটস
  • 'বিগ বস ২০'-এর (BIGG BOSS 20) নতুন প্রোমো সামনে আসতেই সলমন খানকে নিয়ে উদ্বেগ বেড়েছে অনুরাগীদের।

'বিগ বস ২০'-এর (BIGG BOSS 20) নতুন প্রোমো সামনে আসতেই সলমন খানকে নিয়ে উদ্বেগ বেড়েছে অনুরাগীদের। সেই নতুন প্রোমোতে দেখা গিয়েছে, সলমন খান উইকেন্ড কা ওয়ার পর্বে প্রতিযোগীদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ বুকে হাত দিয়ে শুয়ে পড়েন মঞ্চে, খুলে ফেলতে দেখা যায় তাঁর ব্লেজারও। এই ভিডিও নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আর সেখান থেকেই ছড়িয়ে পড়ে যে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন নাকি সল্লু মিঞা। তবে এই অসুস্থতা নিয়ে এবার নিজেই মুখ খুললেন সলমন। 

আসলে নতুন প্রোমোতে দেখা গিয়েছে, সলমন খান বার বার বুকে হাত দিয়ে ইশারা করছেন, জলের বোতল চাইছেন। এরপরই তাঁর নাকি বুকে ব্যথা ওঠে এবং ব্লেজার খুলে ফেলে মাটিতে লুটিয়ে পড়েন। এই প্রোমো সামনে আসতেই তাঁর ভক্ত-অনুরাগীদের মধ্যে সলমনকে নিয়ে দুঃশ্চিন্তা দেখা যায়। যদিও পরে সলমন খান নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন যে তিনি একদম ভাল আছেন। উইকেন্ড কা ওয়ার-এর পর্বে প্রতিযোগীদের সঙ্গে কথা বলার সময় সলমন আচমকাই বুকে হাত দেন সলমন। 

এরপর প্রকাশিত প্রোমোয় তাঁর সেই অংশটুকুই এমন ভাব দেখানো হয়, যাতে মনে হয় সত্যিই কোনও শারীরিক সমস্যা হয়েছে। ভক্ত-অনুরাগীদের তাঁকে নিয়ে চিন্তার মাঝেই সলমন তাঁর ইনস্টাগ্রাম পোস্টে এইসব ভুল বোঝাবুঝির সমাপ্ত করেন। সলমন লেখেন, ঈশ্বরের কৃপায় আমার শরীর সুস্থ আছে। তবে তিনি বিগ বস-এর প্রোমোর এডিটিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, পুরো ঘটনাটির আসল উদ্দেশ্যই এডিটিংয়ের কারণে বদলে গিয়েছে। আসলে প্রতিযোগী কাজি তৌকিরকে একটি বিষয় বোঝাতেই তিনি অসুস্থতার অভিনয় করেছিলেন। কাজি নিজের শারীরিক অসুস্থতাকে বিনোদনের অংশ হিসেবে ব্যবহার করেছেন। সেই সময় বাড়ির বাকি ১৫ জন প্রতিযোগী জানতেন না যে তিনি অভিনয় করছেন। ফলে তাঁরা সত্যিই তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন। কাজটি কেন ভুল, সেটাই বোঝাতে সলমন নিজের ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি তৈরি করেছিলেন।

Advertisement

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

কিন্তু সেই প্রেক্ষাপট বাদ দিয়ে শুধু তাঁর অসুস্থতার অংশটি প্রোমোয় দেখানোয় পুরো বিষয়টির অর্থ বদলে যায়। চ্যানেলের হয়ে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নেন অভিনেতা। তাঁর দাবি, অনুষ্ঠানের প্রচারের ক্ষেত্রে এ ধরনের সম্পাদনা করা হয় বলেই হয়তো এমনটা হয়েছে। এর মধ্যেই নতুন প্রোমো প্রকাশ করেছে ‘বিগ বসে’র নির্মাতারা। সেখানে সলমনকে কাজি তৌকিরের নানা আচরণ নিয়ে বাড়ির সকলের সামনে কথা বলতে দেখা যাচ্ছে। অন্য দিকে, এ দিনের উইকেন্ড কা ভার-এ অনলাইন ট্রোলিং নিয়েও সরব হন সলমন। বিশেষ করে মহিলা অভিনেত্রীদের চেহারা নিয়ে কটাক্ষ করার প্রবণতার সমালোচনা করেন তিনি। নিজের চেহারা নিয়েও দীর্ঘদিন ধরে চলা মন্তব্যের জবাব দেন একসঙ্গে। টাক মাথা নিয়ে ট্রোলিংয়ের প্রসঙ্গে মঞ্চেই টুপি এবং টি-শার্ট খুলে নিজের চেহারা দেখান সলমন। বলেন, 'ট্রোল করতে হলে সরাসরি করুন। নিজের চেহারা ও শরীর নিয়ে যে মন্তব্যই আসুক, তা সামলাতে প্রস্তুত।'

 

POST A COMMENT
Advertisement