Bigg Boss Bangla: 'বিগ বস বাংলা'য় যেতে পারেন পিয়া সেনগুপ্ত, প্রস্তাব গিয়েছে ইমপার প্রাক্তন সভাপতির কাছে?

শোনা যাচ্ছে সবকিছু ঠিকঠাক এগোলে ৩০ অগাস্ট থেকেই হয়তো শুরু হয়ে যেতে পারে বিগ বস বাংলা। আর বিগ বসের বাড়িতে কারা কারা আসতে চলেছেন, তা নিয়ে ইন্ডাস্ট্রিতে জল্পনা কিন্তু তুঙ্গে। ইতিমধ্যেই কিছু নাম শোনান যাচ্ছে, যাঁরা আসবেন এই গেম শোতে অংশ নিতে।

Advertisement
'বিগ বস বাংলা'য় যেতে পারেন পিয়া সেনগুপ্ত, প্রস্তাব গিয়েছে ইমপার প্রাক্তন সভাপতির কাছে?বিগ বস-এ যাচ্ছেন পিয়া?
হাইলাইটস
  • মিঠুন চক্রবর্তী, জিতের পর এবার বিগ বস বাংলা সঞ্চালনা করবেন সকলের প্রিয় দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়।

বহু বছর পর ফের বিগ বস বাংলা শুরু হতে চলেছে। মিঠুন চক্রবর্তী, জিতের পর এবার বিগ বস বাংলা সঞ্চালনা করবেন সকলের প্রিয় দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। শোনা যাচ্ছে সবকিছু ঠিকঠাক এগোলে ৩০ অগাস্ট থেকেই হয়তো শুরু হয়ে যেতে পারে বিগ বস বাংলা। আর বিগ বসের বাড়িতে কারা কারা আসতে চলেছেন, তা নিয়ে ইন্ডাস্ট্রিতে জল্পনা কিন্তু তুঙ্গে। ইতিমধ্যেই কিছু নাম শোনান যাচ্ছে, যাঁরা আসবেন এই গেম শোতে অংশ নিতে। এবার শোনা যাচ্ছে, বিগ বসে অংশ নিতে পারেন ইমপার প্রাক্তন সভাপতি পিয়া সেনগুপ্ত। 

বিগ বসে যেতে পারেন পিয়া সেনগুপ্ত
ইন্ডাস্ট্রির সূত্রের খবর, ইমপার প্রাক্তন সভাপতি তথা অভিনেত্রী পিয়া সেনগুপ্তর কাছে বিগ বস হাউসে যাওয়ার জন্য প্রস্তাব গিয়েছে। শুধু তাই নয়, তাঁর সঙ্গে নাকি বৈঠকও হয়েছে বিগ বস নির্মাতাদের। তবে এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি। কিছুদিন আগেই ইমপা সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন পিয়া। কয়েকমাস আগেও ইমপাতে ধুন্ধুমার কাণ্ড হয় পিয়াকে ঘিরে। ইমপা-তে থাকা অবস্থায় রতন সাহা, শতদীপ সাহার সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছিল পিয়ার। দু’ পক্ষের মধ্যে প্রায় হাতাহাতির অবস্থা হয়। কিন্তু জুন মাসেই ইমপা-তে পদত্যাগপত্র পাঠিয়ে দেন পিয়া। তাই বিগ বসে পিয়া ঢুকলে খেলা যে আরও জবরদস্ত হবে সেটা বলার অপেক্ষা রাখে না। 

শোনা যাচ্ছে জিতুর নামও
পিয়ার পাশাপাশি জিতু কমলের কাছেও বিগ বসের প্রস্তাব গিয়েছে বলে শোনা যাচ্ছে। তবে অভিনেতা নাকি প্রাথমিক পর্যায়ে সম্মতি দেননি। তাই আদৌও জিতু যাচ্ছেন কিনা, সেই বিষয়ে কোনও পাকা খবর নেই। টলিপাড়ার জোর গুঞ্জন, বিগ বস হাউসে দেখা যেতে পারে টলিপাড়ার চর্চিত জুটি নুসরত জাহান ও যশ দাশগুপ্তকে। এই জুটির বিতর্ক বলে শেষ করা যাবে না। তাঁরা নাকি রাজিও হয়েছেন। সেই সঙ্গে উঠে আসছে আরও একটি নাম। স্টুডিওপাড়ার ফিসফাস, অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়কেও নাকি দেখা যেতে পারে। যদিও চ্যানেল কর্তৃপক্ষ বা অভিনেতাদের তরফে এখনও চূড়ান্ত ভাবে কিছু জানানো হয়নি। 

Advertisement

আর কার নাম শোনা যাচ্ছে?
টলিপাড়ায় জোর চর্চা, অভিনেতা তথা কনটেন্ট ক্রিয়েটর সায়ক চক্রবর্তী অংশ নিচ্ছেন এই রিয়্যালিটি শোতে। তিনি রাজিও হয়েছেন বলে খবর। যদিও সায়ক নিজের মুখে কিছু স্বীকার করেননি। তাঁর কথায়, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। আসলে, প্রতিযোগী কারা হবেন, সে বিষয়ে খুবই গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। 'বিগ বস বাংলা'-র টিমের গুটিকয়েক জন ছাড়া এই বিষয়ে কারও সঙ্গেই আলোচনা করা হচ্ছে না।

কবে থেকে শুরু?
৬ মার্চ ইডেন গার্ডেন্সে সৌরভের উপস্থিতিতে আনুষ্ঠানিক ঘোষণা হয় 'বিগ বস বাংলা'-র। এই নন- ফিকশন শো প্রযোজনা করছে এন্ডেমলশাইন ইন্ডিয়া। বাংলার দর্শকদের কথা মাথায় রেখেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই রিয়্যালিটি শোয়ের ফরম্যাটকে নতুন আঙ্গিকে তুলে ধরা হবে। প্রায় ৬ মাস ধরে চলবে এই শো। যেখানে প্রতিযোগীদের ফোন ছাড়া থাকতে হবে। ২০১৩ সালে ইটিভি বাংলার পর্দায় প্রথম দেখা যায় 'বিগ বস' বাংলা। এই সিজনের সঞ্চালনা করেছিলেন মিঠুন চক্রবর্তী এবং বিজয়ী হয়েছিলেন সঙ্গীতশিল্পী অনীক ধর। ২০১৬ সালে কালার্স বাংলা চ্যানেলে দেখা যায় 'বিগ বস' বাংলার দ্বিতীয় সিজন। যেটি সঞ্চালনা করেছিলেন জিৎ, বিজয়ী হয়েছিলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।  

POST A COMMENT
Advertisement