Sourav Ganguly: 'তুই আর শো পেলি না', 'বিগ বস' সঞ্চালনা করায় খুশি নন সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়

বেশ কয়েক বছর ধরেই সৌরভ দাদাগিরি সঞ্চালনা করেছেন। আর সেই গণ্ডি ভেঙে বিগ বস-এর মঞ্চে তাঁর নতুনভাবে পথচলা একেবারেই সহজ ছিল না। প্রথম দিনের শ্যুটিং সেরে বাড়ি ফেরার পর মা নিরূপা গঙ্গোপাধ্যায় সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা ভাগ করে নেন মহারাজ।

Advertisement
'তুই আর শো পেলি না', 'বিগ বস' সঞ্চালনা করায় খুশি নন সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়  সৌরভের সঙ্গে মা নিরূপা গঙ্গোপাধ্যায়
হাইলাইটস
  • প্রথমে 'দাদাগিরি'র মঞ্চ কাঁপিয়ে দিয়েছিলেন সকলের প্রিয় দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়।

প্রথমে 'দাদাগিরি'র মঞ্চ কাঁপিয়ে দিয়েছিলেন সকলের প্রিয় দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। দীর্ঘদিন এই রিয়্যালিটি শো-এর দায়িত্বে ছিলেন সৌরভ। সেই সময় টিভির পর্দায় 'দাদাগিরি' দেখার মজাটাই ছিল এক অন্য রকমের। ক্রিকেটের পিচ থেকে সোজা টেলিভিশন পর্দায় এমন সুন্দর সহজ সঞ্চালনায় মুগ্ধ ছিলেন বাঙালি দর্শকেরা। তবে 'দাদাগিরি' এখন অতীত। জি বাংলার 'দাদাগিরি'র হাত ছেড়ে সৌরভ এখন 'বিগ বস' বাংলার দাদা হয়ে উঠেছেন। প্রথমদিকে বিগ বস-এর হাল ধরতে একটু সমস্যা হলেও, পরে সৌরভ কড়া হাতে এই শো সামলাতে দক্ষ হয়ে ওঠেন। 'বিগ বস' বাংলায় প্রতিযোগীদের কার্যকলাপ নিয়ে শনি-রবিবার দাদার দরবারে সেইসব নিয়ে আলোচনা হয়। দাদার দরবারে সৌরভ কোনও প্রতিযোগীর প্রশংসা করে আবার কোনও প্রতিযোগীকে বকাঝকাও করে। আর সেই নিয়ে নানা মহলে আলোচনাও চলে, সৌরভ ট্রোলডও হন। ঠিক এই আবহেই এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিগ বসের সঞ্চালনা নিয়ে নিজের ৮০ বছর বয়সী মায়ের প্রতিক্রিয়ার কথা প্রকাশ্যে আনলেন মহারাজ।

বেশ কয়েক বছর ধরেই সৌরভ দাদাগিরি সঞ্চালনা করেছেন। আর সেই গণ্ডি ভেঙে বিগ বস-এর মঞ্চে তাঁর নতুনভাবে পথচলা একেবারেই সহজ ছিল না। প্রথম দিনের শ্যুটিং সেরে বাড়ি ফেরার পর মা নিরূপা গঙ্গোপাধ্যায় সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা ভাগ করে নেন মহারাজ। সৌরভ জানান, তাঁর মায়ের বয়স ৮০ বছর। টিভির পর্দায় ঠিক কী ঘটেছে, তা পুরোপুরি তলিয়ে না বুঝলেও শুধু ছেলেক টিভিতে দেখতেন। তবে প্রথম দিন বিগ বসে সৌরভকে দেখে মা সরাসরি প্রশ্ন করেন, তোকে এটা কে করতে বলেছে? কোন শোয়ের কথা বলা হচ্ছে, তা জানতে চাইলে মায়ের জবাব ছিল, এই শো-টা, এখানে তো সবাই সারাক্ষণ ঝগড়া করে, তুই আর শো পেলি না, তোকে এটাই করতে হল। এখানে সবাই ঝগড়া করছে, তুই ওদের সঙ্গে কী করবি!

সৌরভ জানিয়েছিলেন তিনি শুধু তাঁর মায়ের কথায় মুচকি হেসেছিলেন। কেননা, শোয়ের বিগ বসের শোয়ের ফরম্যাট তাঁর আশি বছরের মা যে বুঝতে পারবেন না, তা সৌরভ আগে থেকেই বুঝেছিলেন। তবে সৌরভের মা এখানেই থেমে থাকেননি। পরে একদিন ফের একই কথা বলেছিলেন মহারাজাকে। বিগ বসের সঞ্চালনা শুরু হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য ও চর্চা শুরু হয়। শোয়ের ফরম্যাট ও সঞ্চালনা নিয়ে নানা কথা কানে যায় তাঁর মায়েরও। সৌরভের অনুমান, স্ত্রী ডোনার কাছ থেকেই হয়তো বিষয়টি জেনেছিলেন মা।

Advertisement

এরপর ফের মা তাঁকে প্রশ্ন করেন, কেন করছিস, সবাই তোকে নিয়ে মন্তব্য করছে। মায়ের সেই চিন্তার জবাবে সৌরভ সহজ করে সেদিন বোঝান, মা পৃথিবীটা বদলে গিয়েছে, এখন সবাই এরকমই করে। বরাবরই ছেলেকে ক্রিকেটের ময়দানে দেখে অভ্যস্ত সৌরভের মা। তারপর দাদাগিরিতে যখন সঞ্চালনা শুরু করেন, তখন সকলেই দাদার প্রশংসা পঞ্চমুখ ছিলেন। কিন্তু বিগ বস বাংলায় সঞ্চালনা করতে গিয়ে মাঝে মধ্যেই তাঁকে খারাপ মন্তব্যের সামনেও পড়তে হয়েছে। আর মা হিসাবে ছেলের এই বিষয়টি একেবারে ভাল লাগেনি। 

POST A COMMENT
Advertisement