Jeetu Srijla: জিতু-সৃজলাকে নিয়ে গসিপ ঘিরে ধুন্ধুমার, পিরিয়ডের দাগ না লাভ বাইট, কী দেখেছিলেন রাজবীর?

বিগ বসের হাউসে ক্রমশই জমে উঠছে জিতু-সৃজলার প্রেমকাহিনি। কম কানাঘুষো চলছে না বিগ বসের বাড়ির অন্দরে। এর মাঝেই তাঁদের নিয়ে গসিপ করতে গিয়ে কেস খেয়ে বসেছেন রাজবীর। পিরিয়ডের দাগ না লাভ বাইট, কী দেখেছিলেন তিনি?

Advertisement
জিতু-সৃজলাকে নিয়ে গসিপ ঘিরে ধুন্ধুমার, পিরিয়ডের দাগ না লাভ বাইট, কী দেখেছিলেন রাজবীর?   জিতু-সৃজলা, রাজবীর
হাইলাইটস
  • ক্রমশই জমে উঠছে জিতু-সৃজলার প্রেমকাহিনি
  • গসিপ করতে গিয়ে কেস খেয়ে বসেছেন রাজবীর
  • পিরিয়ডের দাগ না লাভ বাইট, কী দেখেছিলেন তিনি?

বিগ বসের হাউসে ক্রমশই জমে উঠছে জিতু-সৃজলার প্রেমকাহিনি। টাস্ক, টিকিট টু ফিনালের দৌড়, লাক্সারি বাজেট ছাপিয়ে গিয়েছে তাঁদের প্রেমপর্ব। ২ অভিনেতার ফ্যানেরা তো বটেই এই প্রেমকাহিনি নিয়ে কম কানাঘুষো চলছে না বিগ বসের বাড়ির অন্দরেও। লেটেস্ট এপিসোডে দেখা গিয়েছে রাজবীরের উপর চড়াও হয়েছেন সৃজলা। অভিযোগ, তাঁকে এবং জিতুকে নিয়ে নোংরা ইঙ্গিত করে কিছু বলা হয়েছে। জিতুও মাথা ঠুকে বিগ বস বাড়ির প্রপার্টি ভেঙেচুরে ফেলেছেন। কেঁদে ভাসিয়েছেন কনফেশন রুমে। কিন্তু কী এমন ঘটল? রাজবীর বাড়ির বাকি সদস্যদের কী এমন বলেছেন সৃজলার বিরুদ্ধে? এই নিয়ে কম জল্পনা চলছে না। 

বিগ বস বাংলা অন্তিম পর্যায়ের দিকে যতই এগোচ্ছে, ততই বদলাচ্ছে ঘরের অন্দরের সমীকরণ। একইসঙ্গে পাল্লা দিয়ে প্রিয় প্রতিযোগীর জন্য সোশ্যাল মিডিয়ায় গলা ফাটাচ্ছেন PR টিম থেকে শুরু করে ফ্যানেরা। কেউ বলছেন রাজবীর দে নাকি সৃজলার পোশাকে পিরিয়ডের দাগ নিয়ে কটূ কথা বলেছেন। আবার কারও মতে, অভিনেত্রীর গলায় লাভ বাইট দেখতে পেয়ে তা মুখরোচক গল্প হিসেবে বলতে গিয়েছিলেন সৌরভ, নিরঞ্জন, রণীতা, মনামীদের কাছে। আসলে ঘটেছিল ঠিক কী? 

বুধবার রাত সাড়ে ৯টার এপিসোড দেখেই বিষয়টা অনেকটা পরিষ্কার হয়েছে। রাতে দুর্নিবার, সৌরভ, তনুশ্রী , নিরঞ্জনদের কথোপকথন শুনে জানা গিয়েছে, সৃজলার গলায় একটি দাগ দেখে সন্দেহ হয়েছিল রাজবীরের। তিনি সেটিকে লাভ বাইট ভেবে বসেছিলেন এবং মুখরোচক গল্প হিসেবে বলতে ছুটে গিয়েছিলেন বেডরুমে শুয়ে থাকা বাকি সদস্যদের কাছে। তিনি এমন ভাবে বিষয়টিকে বলেছিলেন যাতে বাকি সকলেরই কৌতুহল বেড়েছিল। যদিও রাজবীর কোনও ভাবেই সেটিকে লাভ বাইট হিসেবে উল্লেখ করেননি। সৌরভ এবং তনুশ্রী যদিও বিষয়টি স্পষ্ট করে তাঁকে জানায়। তাঁদের দাবি, আগেরদিন টিকিট টু ফিনালের টাস্কে ব়্যাম্প ধরে ধারানোর সময়ে এবং তনুশ্রী সৃজলার হাতে পিচ্ছিল তরল ঢালার সময়ে কোনও ভাবে আঘাত লাগে এবং সেই দাগ হয় গলায়। ওটা যে লাভ বাইট নয়, তা বাকি সদস্যরা নিজেদের কথোপকথনে পরিষ্কার করে দেন। 

Advertisement

কিন্তু সৃজলা গুহ সেটি মানতে নারাজ। নিরঞ্জন তাঁকে জানান, রাজবীর যা ইঙ্গিত করেছেন তা অত্যন্ত স্পর্শকাতর এবং প্রকাশ্যে ক্যামেরার সামনে বলা যাবে না। ক্যাপটেন রুমের ওয়াশরুমে মাইকের আওয়াজ শোনা যায় না, তাই সৃজলাকে সেখানে নিয়ে গিয়ে নিরঞ্জন গোটা বিষয়টি জানান। এরপরই ধুন্ধুমার কাণ্ড ঘটে বিগ বসের হাউসে। 

সৃজলা রাজবীরকে সরাসরি চার্জ করেন। মহিলার চরিত্র নিয়ে কাটাছেঁড়া করার অভিযোগে তাঁকে কাঠগড়ায় তোলেন। এমনকী, বাড়ির বাকিরা রাজবীরকে ওমন কথা বলতে বাধা না দেওয়ায় তাঁদেরও একহাত নেন। গালাগাল এবং অপশব্দ প্রয়োগ করতেও ছাড়েন না কাউকে। এতে সৃজলার উপর বেজায় চটেছেন রণীতা, তনুশ্রী, মনামীরা। 

এরপরই দেখা গেল জিতুর অস্বাভাবিক আচরণ। মাথা ঠুকে বাড়ির আয়না ভেঙে ফেললেন তিনি। বিগ বস তাঁকে কনফেশন রুমে ডাকতেই কান্নায় ভেঙে পড়লেন। ভিতরে জানালেন, সৃজলার প্রতি তাঁর আবেগ থাকলেও পরবর্তীতি তিনিই যে জিতুকে পিছন থেকে ছুরি মারবেন না, তা-ও নিশ্চিত তিনি। বিগ বস অবশ্য জিতুকে খানিক শান্ত হতে বলেন, প্রপার্টি নষ্ট করার জন্য খানিক ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেন। 

তবে এরপর শুরু হয় জিতু-সৃজলার মান অভিমান এবং প্রেম পর্ব। বিছানায় শুয়ে আই লাভ ইউ বলা থেকে শুরু করে সৃজলার উপর অভিমান এবং সর্বশেষে তাঁকে নিজে হাতে রুটিও খাইয়ে দিলেন। আর সারাদিন ধরে জিতু-সৃজলার এই প্রেমপর্বই টেলিকাস্ট হল বিগ বসের অন্যান্য সমস্ত টাস্ক ছাপিয়ে। যা নিয়ে অসন্তুষ্ট দর্শকদের একাংশ। অনেকের মতে, একটা মেয়ে না বলা সত্ত্বেও তাঁকে বারবার প্রেম নিবেদন টক্সিসিটির চূড়ান্ত। নন্দিনীকে যদি বের করা হয় তবে জিতু অ্যাডভান্টেজ পাচ্ছেন কেন? 

বৃহস্পতিবার রাতে দেখা যাবে টিকিট টু ফিনালের চূড়ান্ত খেলার টেলিকাস্ট। সৌরভ এবং জিতুর মধ্যে সে পর্যন্ত কে সরাসরি ফাইনালে পৌঁছয়, সেটা দেখতেই মুখিয়ে বিগ বস বাংলার দর্শকরা।  

 

POST A COMMENT
Advertisement