Rajveer Nandini: 'বিগ বস'-এ রাজবীর-নন্দিনীর ঘনিষ্ঠতা ঘিরে চর্চা তুঙ্গে, 'ফাইনাল ওয়ার্নিং' সৌরভের

শনিবার দাদার দরবার শুরু হতে না হতেই দাবাং মেজাজে দেখা যায় সৌরভকে। এদিন রাজবীর ও দুর্নিবারকে তাঁদের আচরণের জন্য সতর্ক করেন দাদা সৌরভ। প্রয়োজনে বিগ বস তাঁদের বেরও করে দিতে পারেন বলে জানান তিনি। এরপর জিতু কমল ও রাজবীরের অশান্তি নিয়ে কথা বলতে শুরু করেন। প্রথম থেকেই রাজবীরের একগুঁয়ে আচরণ একেবারেই পছন্দ ছিল না সৌরভের।

Advertisement
'বিগ বস'-এ রাজবীর-নন্দিনীর ঘনিষ্ঠতা ঘিরে চর্চা তুঙ্গে, 'ফাইনাল ওয়ার্নিং' সৌরভের   সৌরভ সতর্ক করলেন রাজবীর-নন্দিনীকে
হাইলাইটস
  • 'বিগ বস' বাংলার ঘরে যাঁদের নিয়ে চর্চা তুঙ্গে, তাঁরা হলেন রাজবীর ও নন্দিনী।

'বিগ বস' বাংলার ঘরে যাঁদের নিয়ে চর্চা তুঙ্গে, তাঁরা হলেন রাজবীর ও নন্দিনী। এই বাড়িতে এসেই এঁদের মধ্যে প্রথমে বন্ধুত্ব ও পরে সেটা প্রেমের সম্পর্কে পরিণত হয়। কিন্তু বিগ বস-এর ঘরে তাঁদের কীর্তিকলার দেখে রীতিমতো ক্ষুব্ধ দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার দাদার দরবারে এসে এই দুই কপোত-কপোতীকে একহাত নিলেন সৌরভ। দিলেন ‘ফাইনাল ওয়ার্নিং’। 

শনিবার দাদার দরবার শুরু হতে না হতেই দাবাং মেজাজে দেখা যায় সৌরভকে। এদিন রাজবীর ও দুর্নিবারকে তাঁদের আচরণের জন্য সতর্ক করেন দাদা সৌরভ। প্রয়োজনে বিগ বস তাঁদের বেরও করে দিতে পারেন বলে জানান তিনি। এরপর জিতু কমল ও রাজবীরের অশান্তি নিয়ে কথা বলতে শুরু করেন। প্রথম থেকেই রাজবীরের একগুঁয়ে আচরণ একেবারেই পছন্দ ছিল না সৌরভের। জিতুকে অসম্মান করা, খাবার নষ্ট নিয়ে কড়া বার্তা দেন সৌরভ। 

নন্দিনীর কথা শুনে নিজের আচরণ বদলে ফেলার অভিযোগে রাজবীরকে একহাত নেন তিনি। রাজবীরের প্রত্যেকের সঙ্গে সম্পর্কের অবনতির কারণ হিসাবে নন্দিনীকেই দায়ী করেন সৌরভ। অবশ্য পরে তিনি সকলের কাছ থেকে জানতেও চান রাজবীর কার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হন জিতু নাকি নন্দিনী? সেক্ষেত্রে জবাবে প্রায় সিংহভাগও বলেন নন্দিনীর নাম। সে কারণে এদিন নন্দিনীকে কড়া বার্তা দেন ‘দাদা’। রাজবীরকে জোর করে আগলে রাখার চেষ্টা না করা পরামর্শ দেন। রাজবীরকে নিজের মনমতো পরিকল্পনা করে খেলার সুযোগ করে দেওয়ার কথা বলেন। 

তবে তাতেও লাভ হয়নি কিছুই। শনিবার রাতেই আবার অশান্তিতে জড়িয়ে পড়েন রাজবীর ও জিতু। সেখানেও মধ্যমণি নন্দিনী। তাঁর সঙ্গে জিতুর ঝামেলার মাঝে চলে আসেন রাজবীর। জিতুর কথায় চটে যান রাজবীর। জিতুর সঙ্গে কার্যত ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। রাজবীর অশালীন গালিগালাজ করেন বলেই অভিযোগ। এই অশান্তির পর নন্দিনী এবং রাজবীরকে ‘ফাইনাল ওয়ার্নিং’ দেন ‘দাদা’। এছাড়াও সৌরভ রাজবীর-নন্দিনীকে সরাসরি বলেন যে তাঁরা যেন এই পারিবারিক শোয়ে কোনও অশালীন আচরণ না করেন। রীতিমতো সতর্ক করেন তাঁদের। 

Advertisement

প্রসঙ্গত, যবে থেকে রাজবীর ও নন্দিনীর সম্পর্ক শুরু হয়েছে, তবে থেকেই তাঁদের ঘনিষ্ঠতা একটু বেশি বেড়ে গিয়েছে। একসঙ্গে বেড শেয়ার করা থেকে শুরু করে, সোফাতে পাশাপাশি ঘনিষ্ঠ অবস্থায় বসা কিংবা একে-অপরকে ক্যামেরার সামনেই চুমু খাওয়া কিছুই নজর এড়ায়নি বিগ বস-এর দর্শকদের। আর এটা যেহেতু পারিবারিক শো তাই সব বিষয়টি একটু সীমারেখার মধ্য়ে থাকাই উচিত বলে মনে করছেন দর্শকেরা। আর যে কারণে রাজবীর ও নন্দিনীকে সতর্ক করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

POST A COMMENT
Advertisement