Bigg Boss Family Week: মধ্যমণি সৃজলা! দিদি লিমা ও দুর্নিবারের মা এসে কী বললেন অভিনেত্রীকে?

দেখতে দেখতে দুমাস অতিক্রম বিগ বস-এর। আর গত দুমাস ধরে সদস্যরা ফোন ছাড়া, প্রিয় মানুষ ও পরিবারের লোকেদের ছাড়া এখানে সারভাইভ করছেন। কখনও অতিরিক্ত আবেগ দেখিয়েছেন আবার কখনও বা কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা। তাই চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আগে সদস্যদের মনোবল বাড়াতে তাঁদের বাড়ির লোকদের এবার এন্ট্রি করানো হল বিগ বস-এর বাড়িতে।

Advertisement
মধ্যমণি সৃজলা! দিদি লিমা ও দুর্নিবারের মা এসে কী বললেন অভিনেত্রীকে?    বিগ বস-এর বাড়িতে পরিবারের সদস্যরা
হাইলাইটস
  • 'বিগ বস' বাংলার ঘরের দিকে এখন নজর সকলের।

'বিগ বস' বাংলার ঘরের দিকে এখন নজর সকলের। এই রিয়্যালিটি শো ঘিরে মানুষের মধ্যে কৌতুহল ক্রমশঃ বাড়ছে। ঘরের সদস্যদের মধ্যে কখনও ঝগড়া আবার কখনও বা দুষ্টু-মিষ্টি খুনসুটি বেশ ভালই উপভোগ করছেন সকলে। মঙ্গলবার বিগ বস-এ ছিল ফ্যামিলি টাইম। দীর্ঘ দু’মাস পর কাছের মানুষদের চোখের সামনে দেখে প্রতিযোগীরা বেশ আবেগপ্রবণ। তবে এদিনের পর্বে সদস্যদের মন জয় করে নিলেন দুর্নিবারের মা ডালিয়া সাহা। সৃজলাকে একা খেলার পরামর্শ দিলেন দিদি লিমা।

দেখতে দেখতে দুমাস অতিক্রম বিগ বস-এর। আর গত দুমাস ধরে সদস্যরা ফোন ছাড়া, প্রিয় মানুষ ও পরিবারের লোকেদের ছাড়া এখানে সারভাইভ করছেন। কখনও অতিরিক্ত আবেগ দেখিয়েছেন আবার কখনও বা কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা। তাই চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আগে সদস্যদের মনোবল বাড়াতে তাঁদের বাড়ির লোকদের এবার এন্ট্রি করানো হল বিগ বস-এর বাড়িতে। জিতু কমলের সঙ্গে সৃজলার সম্পর্ক নিয়ে দর্শকদের মনে এখন হাজারো প্রশ্ন। জিতু ইতিমধ্যেই সৃজলাকে প্রেমের প্রস্তাব দিয়েছেন, দিয়েছেন লাভ লেটারও। কিন্তু মজার বিষয় হল, রাজবীর যখন জিতুকে সরাসরি জিজ্ঞেস করেন যে তিনি সৃজলার প্রেমে পড়েছেন কি না, জিতু তা সম্পূর্ণ অস্বীকার করেন! জিতু সাফ জানিয়ে দেন, তিনি প্রেমে পড়েননি, আর বাইরের জগতে সৃজলার একজন বয়ফ্রেন্ডও আছে। আর এরই মাঝে বিগ বস-এর বাড়িতে প্রবেশ সৃজলার দিদি লিমার। 

ঘরে ঢুকেই লিমা প্রথমেই সৃজলাকে জড়িয়ে ধরেন। সৃজলাও এতদিন পর দিদিকে দেখে কেঁদে ফেলেন। ঘরে ঢুকেই লিমা প্রথমে নিরঞ্জনকে কড়া জবাব দেন। নিরঞ্জন এর আগে সৃজলাকে ‘ফেক’ বা নকল বলেছিলেন। লিমার সাফ কথা, সৃজলা একেবারেই ফেক নয়। বাইরের জগতেও সে ঠিক এমনই। সৃজলাকেও লিমা সাবধান করেন কয়েকটি বিষয় নিয়ে। তিনি স্পষ্ট বলেন, জিতুর দ্বারা প্রভাবিত হয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। জিতু ও সৃজলার বন্ধুত্ব ভাল। তবে সৃজলার বাইরে একটা সুন্দর জীবন রয়েছে। লিমা বুঝিয়ে দিয়েছেন, এই খেলার খাতিরে বন্ধুত্ব ঠিক আছে, কিন্তু প্রেমের পথে পা না বাড়ানোই ভালো। সৃজলা বেশ চিন্তায় ছিলেন। তিনি লিমাকে জিজ্ঞেস করেন, বাইরের মানুষ তাঁকে নিয়ে কোনও খারাপ কথা ভাবছে কি না। লিমা তাঁকে আশ্বস্ত করে বলেন, যেহেতু সৃজলা জিতুকে হ্যাঁ বলেননি, তাই তাঁকে নিয়ে কেউ কখনও খারাপ কিছু ভাবছে না। এরই মাঝে ভিয়েতনাম প্রসঙ্গ উঠে এসেছে। সৃজলার জন্মদিনে জিতু তাঁর ও লিমার সঙ্গে ভিয়েতনাম যেতে চেয়েছিলেন। সেই প্রসঙ্গ উঠতেই লিমা সরাসরি না করে দিয়েছেন। লিমার এই সতর্কবার্তার পর সৃজলা ঠিক কোন পথে হাঁটেন, সেটাই এখন দেখার।

Advertisement

ছবি সৌজন্যে: ফেসবুক

এদিন বাড়িতে ঢোকেন দুর্নিবারের মা ডালিয়া সাহা। তিনি এন্ট্রি নিতেই সকলেই বেশ অবাক হয়ে যান। ইনি যে দুর্নিবারের মা, তা অনেকেই মানতে পারছিলেন না। বাড়ির লোকেদের সঙ্গে আলাপ, আড্ডার পরে যৌথভাবে একটি ছোট্ট অনুষ্ঠান করেন দুর্নিবার ও তাঁর মা। যা জিতু কমলের জন্য ছিল। বিগ বস বাংলার ঘরের খেলা যে ভীষণ মন দিয়ে দেখছেন, বিচার করছেন ডালিয়া, প্রথম থেকেই তাঁর কথাবার্তায় সেটা স্পষ্ট ছিল। সৃজলা ও দুর্নিবারের সম্পর্ক নিয়ে যে জলঘোলা হয়েছিল, গায়কের মা এদিন সৃজলার সঙ্গে কথা বলে সেটা মিটিয়ে নেন। মিষ্টি কথায় কথা শোনাতে ভোলেন না জিতুকেও। কারণ তিনি দুর্নিবারের কাজ-কেরিয়ার নিয়ে কথা বলেছিলেন। মাকে কাছে পেয়ে বাড়ি ও স্ত্রী মোহর, ছেলে ধিয়ানের বিষয়ে জানতে চান গায়ক। "মোহর কি এসবের জন্য রেগে গেছে?" মায়ের কাছে জানতে চান দুর্নিবার। তবে সে প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন ডালিয়া। "মোহর ওর সম্পর্কে তোমায় কোনও প্রশ্নের উত্তর দিতে বারণ করেছে," জবাবে বলেন ডালিয়া। বুধবারের পর্বে দর্শনা বণিক, জিতুর মা ও নিরঞ্জনের বিশেষ বন্ধু মৈনাকের দেখা মিলতে পারে।  

 

POST A COMMENT
Advertisement