Nandini Rajveer: 'Bigg Boss'-এর ঘর ছাড়লেন নন্দিনী, 'আশিকি ২' কায়দায় প্রেমিকাকে আদর রাজবীরের, VIRAL VIDEO

এই বিগ বস-এর ঘরেই নন্দিনীর সঙ্গে রাজবীরের প্রেম শুরু হয়। তাঁদের মাখো মাখো রোম্যান্স নিয়ে বিগ বস-এর বাইরেও চর্চা কম ছিল না। তবে এবার আর সেই ভালোবাসা দেখতে পাবেন না দর্শকেরা। আপাতত আলাদা হয়ে গেলেন রাজবীর-নন্দিনী।

Advertisement
'Bigg Boss'-এর ঘর ছাড়লেন নন্দিনী, 'আশিকি ২' কায়দায় প্রেমিকাকে আদর রাজবীরের, VIRAL VIDEO বিগ বস বাংলা থেকে বেরিয়ে গেলেন নন্দিনী
হাইলাইটস
  • প্রত্যেক সপ্তাহেই বিগ বস-এর ঘর থেকে কেউ না কেউ নমিনেট হচ্ছেন।

প্রত্যেক সপ্তাহেই বিগ বস-এর ঘর থেকে কেউ না কেউ নমিনেট হচ্ছেন। খেলা যত এগোচ্ছে ততই পরিস্থিতি আরও কঠিন হয়ে যাচ্ছে। রবিবার দর্শকদের ভোটে ঘর থেকে এলিমিনেট হলেন নন্দিনী দত্ত। আর নন্দিনীর নাম সৌরভ গঙ্গোপাধ্যায় নিতেই রীতিমতো ভেঙে পড়তে দেখা গেল রাজবীরকে। এই বিগ বস-এর ঘরেই নন্দিনীর সঙ্গে রাজবীরের প্রেম শুরু হয়। তাঁদের মাখো মাখো রোম্যান্স নিয়ে বিগ বস-এর বাইরেও চর্চা কম ছিল না। তবে এবার আর সেই ভালোবাসা দেখতে পাবেন না দর্শকেরা। আপাতত আলাদা হয়ে গেলেন রাজবীর-নন্দিনী। নন্দিনী এভিক্টেড শোনার পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি রাজবীর। আদরে আদরে তাঁকে ভরিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, ফিল্মি কায়দায় নন্দিনীর সঙ্গে রাজবীরের ঘনিষ্ঠ মুহূর্ত দেখা গিয়েছে। 

ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়ে ঢুকেছিলেন রাজবীর, অন্যদিকে বিগ বস-এর ঘরে প্রথমদিন থেকেই ছিলেন নন্দিনী। এই বাড়িতে এসে রাজবীরের সঙ্গে প্রথমে ঝগড়া, তারপরে বন্ধুত্ব এবং ক্রমশঃ সেটা সম্পর্কে পরিণত হয়। একসঙ্গে আড্ডা দেওয়া, এক বিছানায় ঘুমোনো, আলিঙ্গন, চুমু, একে-অপরের সাপোর্ট সিস্টেম হয়ে ছিলেন তাঁরা। বিগ বস-এর ঘরের এই জুটিকে নাম দেওয়া হয়েছিল রাজনন্দিনী। এ সপ্তাহে নমিনেটেড ছিলেন রাজবীর, নন্দিনী, সৃজলা, তনুশ্রী। যদিও শনিবারের পর্বে সৃজলা সেফ হয়ে গিয়েছিলেন। রবিবার ছিল বাকি তিনজনের মধ্যে একজনের চলে যাওয়ার পালা। 

ছবি সৌজন্যে: ফেসবুক
সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, এদিন দর্শকদের ভোটের বিচারে দুর্গ ছাড়বেন নন্দিনী। সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন রাজবীর। তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে আর্জি জানান, যে কোনও মূল্যে নন্দিনীকে রাখার। কিন্তু এরই নাম বিগ বস। প্রতি সপ্তাহেই বেরতে হবে একজনকে না একজনকে। নন্দিনী প্রথমে হাসিমুখে বিষয়টি মেনে নিলেও ঘরের ভেতরে গিয়ে রাজবীরকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করে দেন। কান্না ধরে রাখতে পারেননি রাজবীরও। তিনি কী করবেন কী না করবেন, কিছুই ভেবে পাচ্ছিলেন না। নন্দিনীকে ছাড়তে একদম প্রস্তুত ছিলেন না শিলিগুড়ির ছেলেটি। গত ২ মাসে রাজবীর-নন্দিনীর প্রেম ধীরে ধীরে পাকতে দেখেছে দর্শকরা। স্বাভাবিকভাবেই প্রেমের শুরুতেই এই বিচ্ছেদ আঘাত দিয়েছে ‘লাভ বার্ডস’কে। কারণ, যতদিন রাজবীর দুর্গের ভিতরে রয়েছে, ততদিন আর দেখা বা যোগাযোগ হবে না তাঁদের।
ছবি সৌজন্যে: সংগৃহীত

যাওয়ার আগে নন্দিনীকে কোলে তুলে গেট পর্যন্ত পৌঁছে দেন রাজবীর। এখানেই শেষ নয়, নিজের কোট খুলে তা নিজেদের ওপর চাপিয়ে নন্দিনীকে শেষ চুমু দেন রাজবীর, কিছুটা আশিকি ২-এর কায়দায়। আর এই ক্লিপিং সামনে আসতেই তা নিমেষে ভাইরাল হয় নেটপাড়ায়। অনেকেই মানতে পারছেন না রাজবীর ও নন্দিনীর এই সাময়িক বিচ্ছেদকে। নন্দিনী অবশ্য যাওয়ার আগে বলেছেন যে তিনি চান রাজবীরই বিগ বল ট্রফি জিতুক। 

তবে বিদ বস-এর সদস্যরা না জানলেও, দর্শকেরা জানেন যে নন্দিনী বাড়ি ছেড়ে বের হননি। তাঁকে সিক্রেট রুমে রাখা হয়েছে, যেখান থেকে তিনি ঘরের ওপর নজরদারি করবেন। বিগ বস-এর এই টুইস্ট এই খেলাকে এবার কোন পর্যায় নিয়ে যায় এবং আবার কবে নন্দিনী বাড়িতে ঢুকতে পারবেন, সেই অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।  

POST A COMMENT
Advertisement