Rajveer Nandini: নন্দিনী ফিরতেই রাজবীরের জাপটে ধরে চুমু, 'পারিবারিক শো আর রইল না', বিরক্ত নেটিজেনরা

নন্দিনী ও রাজবীরের মাখো মাখো রোম্যান্স ঘিরে আগেও চর্চা কম হয়নি। একসঙ্গে বেড শেয়ার থেকে শুরু করে ক্যামেরার সামনেই তাঁদের একে-অপরকে আদর, জাপটে জড়িয়ে ধরা এইসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা প্রচুর হয়েছে।

Advertisement
নন্দিনী ফিরতেই রাজবীরের জাপটে ধরে চুমু, 'পারিবারিক শো আর রইল না', বিরক্ত নেটিজেনরা  রাজবীর-নন্দিনী
হাইলাইটস
  • রবিবারই বোঝা গিয়েছিল যে 'বিগ বস'-এর ঘরে আবার ফিরবেন নন্দিনী দত্ত।

রবিবারই বোঝা গিয়েছিল যে 'বিগ বস'-এর ঘরে আবার ফিরবেন নন্দিনী দত্ত। কারণ বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসলেও এলিমিনেট হননি নন্দিনী। বরং তাঁকে সিক্রেট রুমে রাখা হয়েছিল। তবে তা কবে এবং কীভাবে, তা স্পষ্ট ছিল না। মঙ্গলবারের পর্বে দেখা গেল ভূত জুলির রূপে দুর্গে ঢুকে পড়লেন নন্দিনী। তাঁকে দেখেই জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে দিলেন রাজবীর। সেই ভিডিও ফের নেট দুনিয়ায় ঝড়ের বেগে ভাইরাল। নেটিজেনের একাংশ এবার এই রগরগে রোম্যান্স নিয়ে বেশ বিরক্ত। তাঁদের কথায় এটা আর পারিবারিক শো নেই। 

নন্দিনী ও রাজবীরের মাখো মাখো রোম্যান্স ঘিরে আগেও চর্চা কম হয়নি। একসঙ্গে বেড শেয়ার থেকে শুরু করে ক্যামেরার সামনেই তাঁদের একে-অপরকে আদর, জাপটে জড়িয়ে ধরা এইসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা প্রচুর হয়েছে। এমনকী রবিবারে নন্দিনীর বেরিয়ে যাওয়ার আগে প্রেমিকাকে চুমুতে ভরিয়ে দেন রোমিও রাজবীর। আশিকি ২ কায়দায় জ্যাকেটের আড়ালে নন্দিনীকে কিসও করেন রাজবীর। আর এইসব নিয়ে নেটদুনিয়ায় সমালোচনার বন্যা বয়ে গিয়েছে। 

মঙ্গলবার ভৌতিক টাস্কের মাঝেই সাদা জোব্বা পরে বেডরুমে এন্ট্রি নেন নন্দিনী। সোফায় সেই সময় বসে ছিলেন রাজবীর। বেডরুমে কাউকে ঢুকতে দেখে দৌড়ে সেইদিকে যান রাজবীর। আর সেখানে গিয়ে নন্দিনীকে দেখে আবেগের বশে তাঁকে জাপটে ধরে বেডের ওপর লাফিয়ে পড়ে, চুমুতে চুমুতে ভরিয়ে দেন রাজবীর। পরে বাকি সদস্যরাও আসেন এক এক করে। স্বাভাবিকভাবে নন্দিনীকে দেখে খুবই খুশি রাজবীর সঙ্গে বাড়িক অন্য সদস্যরা। আর এই ক্লিপিংস ভাইরাল হতেই ফের ট্রোলের মুখে পড়েন রাজনন্দিনী জুটি। 

রাজবীর ও নন্দিনীর এই রোম্যান্স অনেকেরই পছন্দ হয়নি। অনেকেই বলছেন এটা পারিবারিক শো আর রইল না। আবার কেউ বললেন, রাজবীর-নন্দিনীর যত নাটক, কেউ লিখেছেন, বিগ বসের এই ধরনের নোংরামো দেখতে কীভাবে ভাল লাগছে। সব মিলিয়ে রাজবীর-নন্দিনী আবারও ট্রোলড তাঁদের আচরণের জন্য। দু সপ্তাহ আগেই দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁদের এই অশালীন আচরণের জন্য সতর্ক করেছিলেন। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। 

Advertisement

‘রাজনন্দিনী’র প্রেম নিয়ে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি আরও অনেকেই সমালোচনা করেছেন। সেই তালিকায় রয়েছেন সৌরভের মা। সম্প্রতি, একটি অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়, কেমন লাগছে ‘বিগ বস’? তিনি বলেন, ‘প্রেম মিষ্টি হতেই পারে। তবে রাজবীর-নন্দিনীর ব্যাপারটা একেবারে নোংরামির জায়গায় পৌঁছে গিয়েছে। খুব বাড়াবাড়ি হচ্ছে। একটা সময়ে তো শো দেখাই ছেড়ে দেবো ভেবেছিলাম।’  

POST A COMMENT
Advertisement