Bigg Boss Bangla Wild Card: Bigg Boss বাংলায় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি, 'উড়ে এসে জুড়ে বসবেন' কে?

'বিগ বস' প্রোমো ভিডিওতে, পরনে কালো প্যান্ট, নীল টিশার্ট, হাতে ঘড়ি, চোখে সানগ্লাস আর বাঁহাতে ব্লেজার। ঠিক এই লুকসেই 'বিগ বস'-এর দিকে এগিয়ে যাচ্ছেন লম্বা-চওড়া, সুঠাম দেহের অধিকারী এক পুরুষ। কিন্তু কে সেই রহস্যময় ওয়াইল্ড কার্ড এন্ট্রি?

Advertisement
Bigg Boss বাংলায় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি, 'উড়ে এসে জুড়ে বসবেন' কে? বিগ বস-এর ঘরে প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি
হাইলাইটস
  • এক সপ্তাহের মধ্যেই 'বিগ বস' বাংলা সিজন ৩ জমে উঠেছে।

এক সপ্তাহের মধ্যেই 'বিগ বস' বাংলা সিজন ৩ জমে উঠেছে। ১৫ জন প্রতিযোগীদের মধ্য়ে বদলেছে সমীকরণ। ঝগড়া-অশান্তি, কথা কাটাকাটি, মত পার্থক্য, বিরোধিতা সবকিছুই এই সাতদিনে নজর এসেছে। এই শোয়ে প্রতিযোগীরা ২৪ ঘণ্টাই বিগ বস ক্যামেরার নজরবন্দি। শনিবার বাড়ি ছেড়ে চলে গিয়েছেন অনিন্দ্য সেনগুপ্ত। আর এরপরই 'বিগ বস'-এ ওয়াইল্ড কার্ড এন্ট্রি ঘিরে জল্পনা একেবারে তুঙ্গে। ইতিমধ্যেই স্টার জলসার পক্ষ থেকে 'বিগ বস'-এর নতুন প্রোমো সামনে এসেছে। যেখানে বলা হচ্ছে ১৪ জন প্রতিযোগীর মধ্যে উড়ে এসে জুড়ে বসতে চলেছেন একজন। তিনি কে?

'বিগ বস' প্রোমো ভিডিওতে, পরনে কালো প্যান্ট, নীল টিশার্ট, হাতে ঘড়ি, চোখে সানগ্লাস আর বাঁহাতে ব্লেজার। ঠিক এই লুকসেই 'বিগ বস'-এর দিকে এগিয়ে যাচ্ছেন লম্বা-চওড়া, সুঠাম দেহের অধিকারী এক পুরুষ। কিন্তু কে সেই রহস্যময় ওয়াইল্ড কার্ড এন্ট্রি? প্রথমদিকে শন বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গেলেও, তাঁর পায়ের অবস্থা এখনও পুরোপুরি ঠিক হয়নি। আর তাই তাঁকে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে দেখা যাবে না। স্যান্ডি সাহাও যাবেন না বলে জানা গিয়েছে। বাকি রইল জিতু কমল। তাহলে কি জিতুই ঢুকছেন বিগ বস-এর ঘরে?

ইন্ডাস্ট্রির কানাঘুষো, ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে বিগ বস-এর ঘরে ঢুকতে পারেন স্টার জলসার এক সময়কার সিরিয়ালের হিট নায়ক জয় মুখোপাধ্যায়। অতীতে একাধিক বিতর্কে জড়ানোর পর তাঁকে ধারাবাহিকে সেভাবে দেখতে পাওয়া যায়নি। গত বছর শ্রী দুর্গা সিনেমায় ভিলেনের ভূমিকায় তাঁকে দেখা গিয়েছিল। ‘চোখের তারা তুই’ ধারাবাহিকের মাধ্যমে টেলিজগতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। চকোলেট বয় ইমেজ এবং ফিটনেসের জন্য তাঁর একটা বিরাট ফ্যানবেসও ছিল। কিন্তু, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক-বিচ্ছেদের সময় ঝামেলা সেসময় হয়ে উঠেছিল টক অফ দ্য টাউন।

র্তীতে প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার সঙ্গে সেটে দুর্ব্যবহারের জন্য ধারাবাহিক থেকে বাদ পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল বিতর্ক। কিন্তু এরপর তাঁকে সেভাবে পর্দায় দেখতে পাওয়া যায়নি। বিতর্ক ভুলে এবার কি তবে বিগ বস-এ আসতে চলেছেন জয়? না, পাকা খবর এখনও জানা যায়নি। জয় ছাড়াও আরও এক টেলি নায়ককে নিয়ে জল্পনা তুঙ্গে। তিনি, সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ রেজওয়ান রব্বানি শেখ। রবিবার রাত পর্যন্তই এই সাসপেন্স আর তারপরই জানা যাবে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে কে ঢুকছেন বিগ বস-এর ঘরে।  

Advertisement

 

POST A COMMENT
Advertisement