Sukanta Majumdar Prosenjit House : 'পদ্মশ্রী' প্রসেনজিতের বাড়িতে সুকান্ত-রুদ্রনীলরা, কী কথা হল?

'পদ্মশ্রী' প্রাপক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শনিবার, বেলা ১২টা নাগাদ সুকান্ত মজুমদার, রুদ্রনীল ঘোষ সহ বিজেপি নেতারা টলিউড সুপারস্টারের বাড়ি যান এবং তাঁকে সম্মান জানান।

Advertisement
'পদ্মশ্রী' প্রসেনজিতের বাড়িতে সুকান্ত-রুদ্রনীলরা, কী কথা হল?প্রসেনজিতের বাড়িতে বিজেপি নেতারা
হাইলাইটস
  • 'পদ্মশ্রী' প্রাপক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

'পদ্মশ্রী' প্রাপক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শনিবার, বেলা ১২টা নাগাদ সুকান্ত মজুমদার, রুদ্রনীল ঘোষ সহ বিজেপি নেতারা টলিউড সুপারস্টারের বাড়ি যান এবং তাঁকে সম্মান জানান। প্রসেনজিৎ তাঁর বালিগঞ্জের উৎসব-এ তাঁদের হাসিমুখে স্বাগত জানিয়েছেন। আর খবর সামনে আসার পর থেকেই নানা জল্পনা ঘুরতে শুরু করে দিয়েছে টলিপাড়ায়। 

ছবি সৌজন্যে: সংগৃহীত

এদিন সুকান্ত মজুমদার, অভিনেতা ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ প্রসেনজিতের বালিগঞ্জের বাড়িতে আসেন। পদ্মশ্রী প্রাপককে সম্মান জানানো হয় ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে। টলিপাড়ার সকলেই জানেন যে প্রসেনজিৎ কতটা কঠোর ডায়েটের মধ্যে থাকেন এবং পরিমিত খাওয়া-দাওয়া করেন। এদিন প্রসেনজিতের জন্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মিষ্টি নিয়ে এলেও, তাঁকে অভিনেতাকে বলতে শোনা যায় যে আপনি খাবেন না, তাও আমরা এনেছি। এরপরই একথালা মিষ্টি তুলে দেওয়া হয় প্রসেনজিতের হাতে। মিষ্টি ছাড়াও অভিনেতাকে দেওয়া হয় ড্রাই ফ্রুটসও।  

ছবি সৌজন্যে: সংগৃহীত

প্রসেনজিতের হাতে তুলে দেওয়া হয় অযোধ্যার রামলালার মূর্তিও। প্রসেনজিতের বাড়িতে বিজেপি প্রতিনিধির দল আসতেই জল্পনা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে। তাহলে কি এবার গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন টলিপাড়ার জেষ্ঠ্য পুত্র? সূত্রের খবর, এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ ছিল বিজেপি প্রতিনিধির সঙ্গে প্রসেনজিতের। তিনি পদ্মশ্রী সম্মান পাওয়ার জন্য তাঁকে সম্মান জানাতেই বিজেপির সুকান্ত মজুমদার ও রুদ্রনীল ঘোষের আগমন তাঁর বাড়িতে। অভিনেতার সঙ্গে একই ফ্রেমে দেখা গিয়েছে সুকান্ত মজুমদার ও রুদ্রনীল ঘোষকে। 

প্রায় আধঘণ্টার বেশি সময় ধরে প্রসেনজিতের বাড়িতে ছিলেন সুকান্তরা। বুম্বাদার বাড়ি থেকে বেড়িয়ে সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'যাঁরা পদ্মশ্রী পুরস্কার পান তাঁদের আমরা সম্মান জানাই। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। প্রসেনজিতের সঙ্গে সিনেমা নিয়েই কথা হয়েছে। আমি অভিনেতার সব সিনেমাই প্রায় দেখিছি, কাকাবাবু সিরিজও দেখা। তাই সিনেমা নিয়েই কথা হয়েছে।' বিজেপি নেতা আরও বলেন, 'রাজনীতি নিয়ে কোনও কথা হয়নি। রাজনীতি করতেও আসিনি। কোনও কোনও নেতা সিনেমাও দেখেন আর যাঁদের পাঁচালি পড়ার ইচ্ছে, তাঁরা পাঁচালি পড়বেন।' প্রসঙ্গত, কয়েক বছর আগেও টলিউডের ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি অভিনেতার হাতে নিজের লেখা বই ‘অমিত শাহ অ্যান্ড দ্য মার্চ অফ বিজেপি’ বইটি তুলে দেন তিনি। আর তাতেও বেড়েছিল প্রসেনজিতের বিজেপিতে যোগ দেওয়র জল্পনা। 

Advertisement

ছবি সৌজন্যে: সংগৃহীত

কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছে পদ্মশ্রী পাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হচ্ছে তাঁকে। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগেই এই ঘোষণা করা হয়। তখন তাঁর বয়স মাত্র ছয়, প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। ষাটের দশকে হৃষিকেশ মুখোপাধ্যায়ের ছবি ‘ছোট্ট জিজ্ঞাসা’-তে শিশু শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার পর আশির দশক থেকে সিনেমায় কাজ শুরু। ১৯৮৭ সালে ‘অমর সঙ্গী’ ছবির মাধ্যমে সেই অর্থে নায়ক হিসেবে যাত্রা শুরু। দীর্ঘ ছয় দশক ধরে তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। যদিও কেরিয়ারের শুরু সময় থেকে বলিউডে প্রস্তাব পেয়েছিলেন।অভিনেতার দাবি, তিনি বাংলা ছেড়ে যেতে চাননি। ২০১২ সালে ‘সাংহাই’ ছবির মাধ্যমে শুরু হয় তাঁর বলিউড সফর। এই মুহূর্তে বলিউড টলিউড দুই ইন্ডাস্ট্রিতেই সমান তালে কাজ করছেন। 

POST A COMMENT
Advertisement