BJP MLA Hiran Chatterjee: শপথগ্রহণ অনুষ্ঠানে হিরণের দ্বিতীয় স্ত্রী, আমন্ত্রণ পাননি বিধায়কের প্রথম স্ত্রী অনিন্দিতা

আইনতভাবে অনিন্দিতা চট্টোপাধ্যায় স্ত্রী হলেও, সব জায়গাতেই দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির অগ্রাধিকার যে সবার আগে তা বারংবার প্রমাণ করেছেন শ্যামপুর বিধানসভা কেন্দ্রের নব্য নির্বাচিত বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ৪ মে ভোটের ফলাফলের সময়ও হিরণের সঙ্গী ছিলেন ঋতিকা। অভিনেতা জিততেই গেরুয়া আবির খেলতেও দেখা যায় 'মাচো মস্তানা'র দ্বিতীয় স্ত্রীকে।

Advertisement
শপথগ্রহণ অনুষ্ঠানে হিরণের দ্বিতীয় স্ত্রী, আমন্ত্রণ পাননি বিধায়কের প্রথম স্ত্রী অনিন্দিতা হিরণ ও তাঁর দুই স্ত্রী
হাইলাইটস
  • ৪ মে ভোটের ফলাফলের সময়ও হিরণের সঙ্গী ছিলেন ঋতিকা।

আইনতভাবে অনিন্দিতা চট্টোপাধ্যায় স্ত্রী হলেও, সব জায়গাতেই দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির অগ্রাধিকার যে সবার আগে তা বারংবার প্রমাণ করেছেন শ্যামপুর বিধানসভা কেন্দ্রের নব্য নির্বাচিত বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ৪ মে ভোটের ফলাফলের সময়ও হিরণের সঙ্গী ছিলেন ঋতিকা। অভিনেতা জিততেই গেরুয়া আবির খেলতেও দেখা যায় 'মাচো মস্তানা'র দ্বিতীয় স্ত্রীকে। ৯ মে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তথা সমস্ত জয়ী বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান। আর সেখানে কি জয়ী বিধায়ক হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা আমন্ত্রণপত্র পেয়েছেন?

bangla.aajtak.in- এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল হিরণের স্ত্রী অনিন্দিতার সঙ্গে। ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ পেয়েছেন তিনি? খুব শান্তভাবে অনিন্দিতা বলেন, না, আমার কাছে কোনও আমন্ত্রণপত্র আসেনি ব্রিগেডের অনুষ্ঠানে যাওয়ার। তাই আমি যাচ্ছি না। অর্থাৎ হিরণের আইনতভাবে বিয়ে করা স্ত্রীর কাছে কোনও আমন্ত্রণত্র আসেনি। অথচ বিধায়কের মনোনয়নপত্রে স্ত্রী হিসাবে নাম রয়েছে অনিন্দিতার। যদিও পাশে লেখা সেপারেটেড। তবে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি। 

ছবি সৌজন্যে: ফেসবুক

ইতিমধ্যেই তিনি সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। তাঁর সোশ্যাল মিডিয়া পেজেও রয়েছে সেই ছবি। এদিন ঋতিকার পরনে ছিল সাদা রঙের ফুলের প্রিন্ট কা শাড়ি। হাতে রয়েছে বিজেপির পক্ষ থেকে ভিভিআইপি আমন্ত্রণ কার্ড। আর এর থেকে প্রমাণিত ঋতিকা যাচ্ছেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। প্রসঙ্গত, চলতি বছরের গোড়ার দিকে বারাণসীতে ঋতিকার সঙ্গে বিয়ে করে খবরের শিরোনামে চলে এসেছিলেন বিধায়ক হিরণ। প্রথমা স্ত্রী'র সঙ্গে আইনি বিচ্ছেদ না করেই গত জানুয়ারি মাসে দ্বিতীয় বিয়ে সেরে কম বিতর্কে জড়াননি হিরণ। আইনি জটিলতাতেও পড়তে হয় তাঁকে। তবে ব্যক্তিগতজীবনের ঝড়ঝাপটা যে ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে পারেনি, তা শ্যামপুরে পদ্ম ফুটিয়ে বুঝিয়ে দিলেন হিরণ চট্টোপাধ্যায়। 

জেতা আসন খড়গপুর কেন্দ্র হাতছাড়া হলেও ছাব্বিশের বিধানসভা ভোটে শ্যামপুর কেন্দ্রে ২২ হাজারেরও বেশি ভোটের মার্জিনে জিতে শেষ হাসি হাসলেন 'মাচো মস্তানা'ই। গত মার্চ মাসে পদ্মশিবিরের দ্বিতীয় প্রার্থীতালিকায় হিরণ্ময় চট্টোপাধ্যায়ের নাম ঘোষণার পরই তোপ দেগে অনিন্দিতা চট্টোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়েছিলেন যে "মনোনয়নে স্ত্রী হিসেবে কার নাম লেখে দেখব...!" এমনকী সেসময়ে ঋতিকাকে 'রক্ষিতা' বলে কটাক্ষ করতেও পিছপা হননি তিনি। যদিও হিরণের জয়ে খুশি হয়েছেন তাঁর দুই স্ত্রী। বেনারসে বিবাহ অভিযান বিতর্কে আইনি ঝঞ্ঝাটের পর থেকেই লাইমলাইটের অন্তরালে ছিলেন হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় 'স্ত্রী' ঋতিকা গিরি। গত দু'মাসে ভোটের আবহে বিজেপির সৈনিক 'স্বামী'কে নিয়ে একটি বাক্যও খরচ করতে দেখা যায়নি তাঁকে। কিন্তু রেজাল্ট বেরনোর পরই গেরুয়া বসনে হিরণের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছেন তিনি। অপরদিকে, তাঁর মেয়ের বাবার জয়ে খুশি অনিন্দিতাও।  

Advertisement

POST A COMMENT
Advertisement