Dia Mirza: দিয়া মির্জার 'দূষণমুক্ত দীপাবলি'র বার্তা, VIDEO সরাল BMC, 'ধর্মীয় শিকড়ের' গভীরতা বোঝাল BJP

মুম্বইতে পরিবেশ দূষণ ক্রমেই বাড়ছে। যা নিয়ে বম্বে হাইকোর্টের এক নির্দেশের পর বিএমসি মুম্বইবাসীকে বাজি ফাটানো থেকে দূরে এবং পরিবেশবান্ধব দিওয়ালি উদযাপন করার জন্য আবেদন করেছিল। এই প্রচারের অংশ হিসাবে বিএমসি দিয়া মির্জা, মাধুরী দীক্ষিত এবং ক্রিকেটর অজিঙ্ক রাহানে সহ বেশ কয়েকজন তারকা বিএমসির এই প্রচারমূলক ভিডিও করায় অংশ নিয়েছিলেন।

Advertisement
দিয়া মির্জার 'দূষণমুক্ত দীপাবলি'র বার্তা, VIDEO সরাল BMC, 'ধর্মীয় শিকড়ের' গভীরতা বোঝাল BJPদিয়া মির্জা
হাইলাইটস
  • দীপাবলি বা দিওয়ালিতে বাজি ফাটানো নিয়ে অনেক তারকারাই সচেতনতামূলক বার্তা দিয়ে থাকেন।

দীপাবলি বা দিওয়ালিতে বাজি ফাটানো নিয়ে অনেক তারকারাই সচেতনতামূলক বার্তা দিয়ে থাকেন। তাঁদের মধ্যে অন্যতম দিয়া মির্জা। অভিনেত্রীর দূষণ-মুক্ত দিওয়ালির প্রচারমূলক ভিডিওবার্তা ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক। যার জেরে দিয়ার ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নিল বৃহন্মুবই পুরসভা (BMC)। বিজেপির মুম্বই শাখার সভাপতি অমিত সাটম বৃহন্মুম্বই পুরসভার তরফে দিয়ার ভিডিও পোস্ট করার বিরোধিতা করেন। তার পরেই ভিডিওটি সরিয়ে নেওয়া হয়। 

মুম্বইতে পরিবেশ দূষণ ক্রমেই বাড়ছে। যা নিয়ে বম্বে হাইকোর্টের এক নির্দেশের পর বিএমসি মুম্বইবাসীকে বাজি ফাটানো থেকে দূরে এবং পরিবেশবান্ধব দিওয়ালি উদযাপন করার জন্য আবেদন করেছিল। এই প্রচারের অংশ হিসাবে বিএমসি দিয়া মির্জা, মাধুরী দীক্ষিত এবং ক্রিকেটর অজিঙ্ক রাহানে সহ বেশ কয়েকজন তারকা বিএমসির এই প্রচারমূলক ভিডিও করায় অংশ নিয়েছিলেন। সেই ভিডিওতে সাধারণ মানুষের কাছে বাজি না ফাটানোর আবেদন জানিয়েছিলেন দিয়া। অভিনেত্রীর বক্তব্য ছিল যে বাজির মাধ্যমে শব্দদূষণ যাতে না বাড়ে, সেদিকে খেয়াল রাখা উচিত। 

ছবি সৌজন্যে: সংগৃহীত

এতেই আপত্তি তোলেন বিজেপি নেতা অমিত সাটম। তিনি বৃহন্মুম্বই পুরসভাকে ট্যাগ করে একটি পোস্টে অমিত লেখেন, দিয়ার কাছ থেকে দীপাবলি কী ভাবে পালন করতে হবে, সে বিষয়ে আমাদের কোনও জ্ঞানের প্রয়োজন নেই। আমাদের সংস্কৃতির শিকড় অনেক গভীরে প্রোথিত। বিজেপি নেতার এই সমালোচনার পরই বিএমসি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো থেকে দিয়ার ভিডিওটি সরিয়ে দেয়। তবে কেন ভিডিওটি সরানো হল, এই বিষয়ে বিএমসি কোনও স্পষ্ট কারণ দেয়নি। 

এ প্রসঙ্গে শিবসেনার মুখপাত্র শায়না এনসি বলেন, দীপাবলি যে আলোর উৎসব, তা স্পষ্ট। দিয়া মির্জার নামের মধ্যেই ‘দীপ’ রয়েছে। তাই দীপাবলির সঙ্গে জড়িয়ে থাকা সাংস্কৃতিক পরিচয় ও আবেগ সম্পর্কে ওঁর বোঝা উচিত। কেউ দূষণ ছড়ানো বা বাজি ফাটানোর প্রচার করছে না। তবে আমাদের নিজেদেরও আত্মসমীক্ষা করা প্রয়োজন। মুম্বইবাসীর কী করা উচিত, সে বিষয়ে অন্য কারও কাছ থেকে আমাদের পাঠ নেওয়ার প্রয়োজন নেই।

Advertisement

POST A COMMENT
Advertisement