Arbaaz Khan: কলকাতায় আশ্চর্য কাণ্ডে ঘটল আরবাজের সঙ্গে, সলমনের ভাইয়ের গাড়িতে ওটা কে? VIRAL VIDEO

বিশেষ অতিথির আমন্ত্রণ পেয়ে সুদূর মুম্বই থেকে কলকাতায় উড়ে এসেছিলেন সলমন খানের ভাই আরবাজ। কিন্তু অনুষ্ঠান শেষের পরই ঘটে গেল সেই ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছে, আরবাজের কালো রঙের গাড়িতে উঠে বসে রয়েছেন এক ব্যক্তি।

Advertisement
কলকাতায় আশ্চর্য কাণ্ডে ঘটল আরবাজের সঙ্গে, সলমনের ভাইয়ের গাড়িতে ওটা কে? VIRAL VIDEOআরবাজ খান
হাইলাইটস
  • কলকাতায় এক অনুষ্ঠানে এসে অনভিপ্রেত অভিজ্ঞতার শিকার হতে হল অভিনেতা আরবাজ খানকে।

কলকাতায় এক অনুষ্ঠানে এসে অনভিপ্রেত অভিজ্ঞতার শিকার হতে হল অভিনেতা আরবাজ খানকে। অভিনেতার গাড়িতে হঠাৎ করে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি উঠে পড়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ওই ব্যক্তিকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামাতে বাধ্য হন আরবাজের নিরাপত্তা রক্ষীরা। এই ঘটনার ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে। 

বিশেষ অতিথির আমন্ত্রণ পেয়ে সুদূর মুম্বই থেকে কলকাতায় উড়ে এসেছিলেন সলমন খানের ভাই আরবাজ। কিন্তু অনুষ্ঠান শেষের পরই ঘটে গেল সেই ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছে, আরবাজের কালো রঙের গাড়িতে উঠে বসে রয়েছেন এক ব্যক্তি। হাতে মোবাইল। সেই সময়ে ওই ব্যক্তি বলিউড অভিনেতার ভিডিও করছিলেন। এই কাণ্ড দেখে আরবাজও রেগে যান।পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, ওই ব্যক্তিকে একপ্রকার টেনে-হিঁচড়ে গাড়ি থেকে বাইরে বের করা হয়। ভিডিওতে এও দেখা যাচ্ছে যে, ঘটনার আকস্মিকতায় গাড়ির বাইরে দাঁড়িয়ে হতবাক আরবাজ খান! তিতিবিরক্ত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার অপেক্ষা করছেন তিনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, নিরাপত্তা কর্মীদের ঘেরাটোপে আরবাজ খান যখন তাঁর গাড়ির দিকে এগচ্ছেন, ঠিক তখনই ওই অনুপ্রবেশকারীকে গাড়ি থেকে টেনে বের করছেন নিরাপত্তারক্ষীরা। ঘটনার আকস্মিকতায় অনুষ্ঠানের উদ্যোক্তারাও কার্যত অপ্রস্তুত হয়ে পড়েছেন। নেটিজেনদের একাংশ বলছেন যে কীভাবে একজন তারকার গাড়িতে অজ্ঞাতপরিচয় ব্যক্তি উঠে পড়ছে। কেউ কেউ আবার মনে করছেন, জনপ্রিয় তারকাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করা এবং নিরাপত্তা আরও জোরদার করা এখন সময়ের দাবি। যদিও আরবাজ কিংবা উদ্যোক্তাদের কেউই এপ্রসঙ্গে মুখ খোলেননি। 

এর আগেও বলিউড তারকাদের দেখে এরকম কীর্তি দেখা যায়নি তা নয়। জনসমক্ষে তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন নতুন নয়। তারকাদের জীবনে ভক্তদের ভালোবাসা যেমন বড় শক্তি, তেমনই কখনও কখনও সেই উন্মাদনাই অপ্রত্যাশিত পরিস্থিতির জন্ম দেয়। 

Advertisement

POST A COMMENT
Advertisement