Udit Narayan: ফ্যানের ঠোঁটে আচমকা চুমু! ফাঁস হল 'সিরিয়াল কিসার' উদিতের বহু ছবি

Udit Narayan: সোশ্যাল মিডিয়ায় যুগে কোনও কিছুই লুকোছাপা থাকে না। যে কোনও ঘটনাই সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। সেরকমই এক মুহূর্ত ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। আর যার জেরে বেশ অস্বস্তিতে পড়েছেন বলিউড গায়ক উদিত নারায়ণ। লাইভ কনসার্ট চলাকালীন এক মহিলা ভক্তের সঙ্গে সেলফি তুলতে গিয়ে কাণ্ড ঘটিয়ে বসালেন গায়ক।

Advertisement
ফ্যানের ঠোঁটে আচমকা চুমু! ফাঁস হল 'সিরিয়াল কিসার' উদিতের বহু ছবি উদিত নারায়ণ
হাইলাইটস
  • লাইভ কনসার্ট চলাকালীন এক মহিলা ভক্তের সঙ্গে সেলফি তুলতে গিয়ে কাণ্ড ঘটিয়ে বসালেন গায়ক।

সোশ্যাল মিডিয়ায় যুগে কোনও কিছুই লুকোছাপা থাকে না। যে কোনও ঘটনাই সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। সেরকমই এক মুহূর্ত ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। আর যার জেরে বেশ অস্বস্তিতে পড়েছেন বলিউড গায়ক উদিত নারায়ণ। লাইভ কনসার্ট চলাকালীন এক মহিলা ভক্তের সঙ্গে সেলফি তুলতে গিয়ে কাণ্ড ঘটিয়ে বসালেন গায়ক। মহিলা ভক্তের সঙ্গে সেলফি তুলতে গিয়ে সেই মহিলার ঠোঁটে চুমু খেয়ে বসেন উদিত নারায়ণ। সঙ্গে সঙ্গে সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। গায়ককে নিয়ে সমালোচনার পাশাপাশি নেটিজেনরা উদিত নারায়ণের আগের কীর্তিগুলো তুলে ধরতে শুরু করেন। যেখানে অলকা ইয়াগনিক ও শ্রেয়া ঘোষালের গালে চুমু খেয়েছিলেন উদিত। 

গত ২দিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও বেশ ভাইরাল। কোনও এক অনুষ্ঠানে উদিত নারায়ণ গাইছিলেন ‘টিপ টিপ বরসা পানি’। তখনই এই ঘটনা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে মহিলা ভক্ত সেলফি তুলতে গিয়ে প্রথমে উদিত নারায়ণের গালে চুমু খান। আর এরপরই গায়ক ওই মহিলার ঠোঁটে চুমু খেয়ে নেন। যদিও এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন মহিলা। পুরো কনসার্ট হাততালিতে ফেটে পড়ে। আরও একটি ভিডিওতে অন্য এক মহিলা ভক্তের সঙ্গে প্রথমে হাত ধরে সেলফি নেন আর তারপর আবার সেই ভক্তের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খান। কিন্তু এই অনুষ্ঠান ঠিক কবেকার, ঘটনাটি কোথায় ঘটেছে, তা জানা যায়নি।

পরপর দুটি ভাইরাল ভিডিও সামনে আসার পর সোশ্যাল মিডিয়া জুড়ে উদিত নারায়ণের কড়া নিন্দা শুরু হয়। নেটিজেনরা গায়কের আগের কিছু ভিডিও ভাইরাল করতে শুরু করেন। যেখানে তিনি অলকা ইয়াগনিকের অনুমতি ছাড়াই কনসার্টে গায়িকার গালে চুমু দেন। যদিও অনেকে জানিয়েছেন হয়ত এই ভিডিও AI দ্বারা করা হয়েছে। তবে গোটা ঘটনায় উদিতের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি এখনও।

প্রায় তিন দশকের সঙ্গীতজীবন উদিত নারায়ণের। বলিউডে ‘কেয়ামত সে কেয়ামত তক’ থেকে শুরু করে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ পর্যন্ত অজস্র ছবিতে কালজয়ী গানের নেপথ্যে তিনি। শুধু হিন্দি নয় উদিত গান গেয়েছেন, বাংলা, অসমিয়া, তামিল, তেলুগু, কন্নড়, নেপালি, ভোজপুরি, ওড়িয়া, সিন্ধি-সহ নানা ভাষায়। গায়কের ঝুলিতে রয়েছে চারটে জাতীয় পুরষ্কার। ২০০৯ সালে উদিত নারায়ণকে পদ্মশ্রী ও ২০২৬ সালে পদ্ম ভূষণে সম্মানিত করা হয়।   

Advertisement

POST A COMMENT
Advertisement