Naseeruddin Shah Medical Condition: ঘুমের মধ্যেও কবিতা বলছেন! বিরল রোগে আক্রান্ত নাসিরুদ্দিন

বয়স হয়েছে ৭১। বড় পর্দা হোক বা ওটিটি, প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ অভিনয় জগতে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন। বাইরে থেকে মানুষটাকে ঝরঝরে দেখালেও, এক অদ্ভুত রোগে ভুগছেন শাহ। সেই রোগের সঙ্গে লড়াই করতে করতে হাঁপিয়ে উঠেছেন তিনি।

Advertisement
ঘুমের মধ্যেও কবিতা বলছেন! বিরল রোগ নাসিরুদ্দিনেরঅভিনেতা নাসিরুদ্দিন শাহ
হাইলাইটস
  • বড় পর্দা হোক বা ওটিটি, প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ অভিনয় জগতে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন
  • বাইরে থেকে মানুষটাকে ঝরঝরে দেখালেও, এক অদ্ভুত রোগে ভুগছেন শাহ
  • নিজেই জানান, 'অনোমাটোম্যানিয়া' রোগে ভুগছেন তিনি

বয়স হয়েছে ৭১। বড় পর্দা হোক বা ওটিটি, প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah) অভিনয় জগতে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন। বাইরে থেকে মানুষটাকে ঝরঝরে দেখালেও, এক অদ্ভুত রোগে ভুগছেন শাহ। সেই রোগের সঙ্গে লড়াই করতে করতে হাঁপিয়ে উঠেছেন তিনি। নিজেই জানান, 'অনোমাটোম্যানিয়া' (Onomatomania) রোগে ভুগছেন তিনি। কী এই রোগ? তাও জানান নিজের মুখে।

ইউটিউব চ্যানেলের সঙ্গে কথোপকথনে নাসিরুদ্দিন বলেন- 'আমি ওনোমাটোম্যানিয়া নামক রোগে ভুগছি। আমি মজা করছিনা। এটি একটি রোগ। অভিধান ঘাটলেই এই রোগটি কী জেনে যাবেন'।

কী এই 'Onomatomania' রোগ?

'Onomatomania' হল এমন একটি রোগ, যেখানে কোনও কারণ ছাড়াই শব্দ, বাক্য, কবিতা বা বক্তৃতা বারবার বলতে থাকা। এমনকি ঘুমের মধ্যেও বিড়বিড় করতে থাকা। আমার সঙ্গে প্রতি মুহুর্তে এটি ঘটে, তাই আমি কখনওই শান্তিতে থাকতে পারি না। এমনকি যখন আমি ঘুমিয়ে থাকি, কিছু না কিছু অনুচ্ছেদ বলতে থাকি যা আমার পছন্দ হয়।

স্ত্রী রত্না ও নাসিরুদ্দিনের পছন্দ কী?

সাক্ষাৎকারে তিনি এমনও জানান, নাসিরুদ্দিন শাহ ও তাঁর স্ত্রী রত্না পাঠকের বইয়ের প্রতি অনুরাগের কথাও তিনি উল্লেখ করেছেন। তিনি জানান, দু'জনেই একে অপরকে বইয়ের কথা বলে থাকেন। তিনি আরও বলেন, রত্নাকে ক্রিকেটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনিই। উভয়েরই প্রিয় টিন টিন কমিক।

সম্প্রতি গেহেরাইনয়াতে দীপিকার বাবার চরিত্রে অভিনয় করেন

নাসিরুদ্দিনকে সম্প্রতি দেখাযায় ‘গেহেরাইনয়া' ছবিতে। ছবিতে দীপিকা পাড়ুকোনের বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ছোট পর্দায় গভীর ছাপ রেখে গেছেন নাসিরুদ্দিন। এছাড়া তাঁকে ওয়েব সিরিজ কৌন বনেগা শিখরবতীতেও দেখা গেছে।

POST A COMMENT
Advertisement