Advertisement

Noboborsho 1428: নববর্ষে বাবাকে মিস করছেন স্বস্তিকা

Aajtak Bangla | কলকাতা | 15 Apr 2021, 9:26 PM IST

এসো হে বৈশাখ.. এসো এসো... বাংলা বছরের প্রথম দিনে সকলকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। বঙ্গ সেলেবরাও আজকের দিনে নববর্ষের স্টেটাটে সকলকে শুভেচ্ছা জানাচ্ছেন। কারা কারা কী লিখলেন পেজে, দেখুন এক ক্লিকে...

9:26 PM(5 years ago)

হালকা রঙা শাড়িতে নববর্ষে সেজেছেন নুসরত

Posted by :- soumita

 সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান সেজেছেন একেবারে হালকা রঙা শাড়িতে। হাতে রয়েছে ম্যাচিং চুড়ি, কপালে ছোট্ট টিপ। এ যেন বোল্ড অবতার থেকে বেরিয়ে একেবারে স্নিগ্ধ নুসরত। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

8:41 PM(5 years ago)

কাশ্মীরে নববর্ষ উদযাপনে মনামী

Posted by :- soumita

মনামী ঘোষ এই মুহূর্তে রয়েছেন কাশ্মীরে। ডাল লেকে সিকারায় চেপেই ফ্যানেদের জন্য শুভ কামনা করলেন তিনি। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

5:36 PM(5 years ago)

সাবেকী সাজে নববর্ষে টলিপাড়ার নায়িকারা, রইল PHOTOS

Posted by :- soumita

বাঙালির নানা উৎসবের মধ্যে নববর্ষের (Noboborsho) মাহাত্ম্য অনেক। সকলেই রাগ-অভিমান, দুঃখ -কষ্ট ভুলে মেতে ওঠেন আনন্দ উৎসবে। বাদ যাননি টলি পাড়ার নায়িকারাও। নতুন বছরকে বরণ করে নিজেদের সোশ্যাল পেজে ছবি শেয়ার করেছেন তাঁরা। সবিস্তারে পড়ুন... 
 

4:43 PM(5 years ago)

নববর্ষে বোল্ড অবতার থেকে বেরিয়ে একেবারে স্নিগ্ধ নুসরত

Posted by :- soumita

সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান সেজেছেন একেবারে হালকা রঙা শাড়িতে। হাতে রয়েছে ম্যাচিং চুড়ি, কপালে ছোট্ট টিপ। এ যেন বোল্ড অবতার থেকে বেরিয়ে একেবারে স্নিগ্ধ নুসরত। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

Advertisement
4:14 PM(5 years ago)

লাল পার সাদা শাড়িতে শুভেচ্ছা জানালেন ইশা সাহা

Posted by :- soumita

অভিনেত্রী ইশা সাহাও বাদ গেলেন না নববর্ষের শুভেচ্ছা বার্তা জানাতে। লাল পার সাদা শাড়িতে ছবি শেয়ার করেছেন নায়িকা। 

 

3:54 PM(5 years ago)

বিয়ের পর প্রথম নববর্ষে একত্রে শুভেচ্ছা জানালেন 'তৃনীল'

Posted by :- soumita

সেলেব জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহার বিয়ের পর এটা প্রথম নববর্ষ। তাই অনেকটাই স্পেশাল এই বছর। দুজনে একসঙ্গে ছবি শেয়ার করলেন এই জুটি। 

 

3:25 PM(5 years ago)

নববর্ষের শুভেচ্ছা জানালেন শুভশ্রী

Posted by :- Rajat Karmakar

নববর্ষে সকলকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রথাগত সাজেই দেখা গিয়েছে নায়িকাকে।

 

2:36 PM(5 years ago)

নববর্ষে ভিডিও বার্তা কোয়েলের

Posted by :- Rajat Karmakar

নববর্ষে সোশাল মিডিয়ায় ভিডিওয় শুভেচ্ছা বার্তা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Koel Mallick (@yourkoel)

12:47 PM(5 years ago)

শুভেচ্ছা জানালেন পায়েল

Posted by :- Rajat Karmakar

প্রচারের শত ব্যস্ততার মাঝে নতুন বছরে সকলকে শুভেচ্ছা জানালেন পায়েল সরকার। প্রথাগত বাঙালি সাজেই দেখা গেল পায়েলকে।

 

Advertisement
12:06 PM(5 years ago)

নববর্ষে শান্তি খুঁজছেন ত্রিধা

Posted by :- Rajat Karmakar

এই বিশৃঙ্খলার মধ্যে শান্তি খুঁজছেন অভিনেত্রী ত্রিধা চৌধুরী। সকলকে শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লিখলেন, আশা করি আপনারা নতুন বছরে শান্তি খুঁজে পাবেন।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tridha Choudhury (@tridhac)

11:33 AM(5 years ago)

প্রচারের মাঝে শুভ নববর্ষ জানালেন শ্রাবন্তী

Posted by :- Rajat Karmakar

দলীয় প্রচারে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে প্রচারের মাঝে বিশেষ দিনটিকে ভোলেননি তিনি।

 

10:36 AM(5 years ago)

নববর্ষে কাজলনয়না সোহিনী

Posted by :- Rajat Karmakar

ট্র্যাডিশনার বাঙালি সাজে আলতা রাঙা পায়ে গাঢ় কাজল কালো চোখে অনন্যা সুন্দরী লাগছে অভিনেত্রী সোহিনী সরকারকে। 

 

10:33 AM(5 years ago)

বাঙালির বধূ বেশে ধরা দিলেন মিমি

Posted by :- Rajat Karmakar

লালপাড় সাদা শাড়িতে বধূ বেশে নববর্ষের শুভেচ্ছা জানালেন মিমি চক্রবর্তী।

 

10:03 AM(5 years ago)

নববর্ষে ট্র্যাডিশনার আবির চট্টোপাধ্যায়

Posted by :- Rajat Karmakar

ধুতি পাঞ্জাবি পরে একেবারে বাঙালি বাবুর সাজে ধরা দিলেন আবির চট্টোপাধ্যায়।

 

Advertisement
9:46 AM(5 years ago)

নববর্ষে বাবাকে মিস করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়

Posted by :- Rajat Karmakar

নববর্ষের শুভ দিনে বাবাকে মিস করছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। পোস্টে লিখলেন, 'বাবা বলত শুভ `একলা ‘ - ১লা বৈশাখ। মজা করে বলা কথাটাই সত্যি হয়ে যাবে কে জানত ?! এত একা হয়ে যাওয়ার মাঝেই একটু ভাল থাকবেন। সববাই। #শুভনববর্ষ১৪২৮ (মিষ্টিমুখ আজকে must)'

 

 

9:37 AM(5 years ago)

শুভেচ্ছা জানালেন অভিনেত্রী অনিন্দিতা বসু

Posted by :- Rajat Karmakar

নববর্ষে শুভেচ্ছআ জানালেন অভিনেত্রী অনিন্দিতা বসু।

 

9:36 AM(5 years ago)

শুভেচ্ছা জানালেন ইমন চক্রবর্তী

Posted by :- Rajat Karmakar

নববর্ষে সকলকে শুভেচ্ছা জানালেন শিল্পী ইমন চক্রবর্তী।

 

9:33 AM(5 years ago)

নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রসোনজিৎ চট্টোপাধ্যায়

Posted by :- Rajat Karmakar

নতুন বছরে নতুন প্রোজেকেট্র বিষয়ে সকলকে জানালেন টলিউডের সবচেয়ে বড় মুখ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সকলকে জানালেন শুভ নববর্ষ।

 

7:46 AM(5 years ago)

নববর্ষে সকলকে শুভেচ্ছা অপরাজিতা আঢ্য-র

Posted by :- Rajat Karmakar

বাংলা নতুন বছরে সকলকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।

 

Advertisement