Ananya Sukanta Wedding Trolled: জল চেয়েও পাননি, রাস্তায় ঠাঁই পাপারাৎজিদের, নেটপাড়ায় ট্রোলড অনন্যা-সুকান্তর বিয়ে

বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় অনন্যা-সুকান্তর বিয়ের নানান আচার-অনুষ্ঠানের ভিডিও ভাইরাল। দুজনেই সোশ্যাল মিডিয়ায় ভীষণ চেনা মুখ। অনন্যা তো আবার ছোটপর্দায় অভিনয়ও করেন। কল্যাণীতে বসেছিল তাঁদের বিবাহ বাসর। যেখানে দুই পরিবার, কাছের বন্ধু সহ ইন্ডাস্ট্রির কিছু চেনা মুখেরা উপস্থিত ছিলেন। আর সেই বিয়ে ঘিরেই সোশ্যাল মিডিয়ায় চলছে কাঁটাছেঁড়া।

Advertisement
জল চেয়েও পাননি, রাস্তায় ঠাঁই পাপারাৎজিদের, নেটপাড়ায় ট্রোলড অনন্যা-সুকান্তর বিয়েঅনন্যা সুকান্তর বিয়ে ট্রোলড
হাইলাইটস
  • টলিপাড়ার চর্চিত জুটি কাঞ্চন ও শ্রীময়ীর বিয়ের রিসেপশন ঘিরে তুমুল আলোচনা হয়েছিল।

টলিপাড়ার চর্চিত জুটি কাঞ্চন ও শ্রীময়ীর বিয়ের রিসেপশন ঘিরে তুমুল আলোচনা হয়েছিল। যার অন্যতম কারণ ছিল তাঁদের রিসেপশনের ভেন্যুর বাইরে থাকা একটি বোর্ড। যেখানে বড় বড় করে লেখা ছিল, প্রেস, পার্সোনাল সিকিউরিটিস অ্যান্ড ড্রাইভারস আর নট অ্যালাউড। বোর্ডের এই লেখা ঘিরেই চর্চা আলোচনা তুঙ্গে চলে। যদিও পরে তারকা দম্পতি এর ব্যাখা দিয়েছিলেন। আর বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন নিজেও তাঁর ব্যক্তিগত জীবনের বিশেষ মুহূর্তকে সেই সময় সংবাদমাধ্যমে আনবেন না বলেই হয়তো সেই সিদ্ধান্ত। এবার কাঞ্চন-শ্রীময়ী বিয়ের পর আরও এক জুটি বিয়ে নিয়ে নেটপাড়া তপ্ত। তাঁরা কাঞ্চন-শ্রীময়ীর মতো সেরকম বড় মাপের তারকা না হলেও, ছোটপর্দা ও সোশ্যাল মিডিয়ায় চেনা মুখ। এঁরা হলেন অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু। 

অনন্যা-সুকান্তর বিয়ে
বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় অনন্যা-সুকান্তর বিয়ের নানান আচার-অনুষ্ঠানের ভিডিও ভাইরাল। দুজনেই সোশ্যাল মিডিয়ায় ভীষণ চেনা মুখ। অনন্যা তো আবার ছোটপর্দায় অভিনয়ও করেন। কল্যাণীতে বসেছিল তাঁদের বিবাহ বাসর। যেখানে দুই পরিবার, কাছের বন্ধু সহ ইন্ডাস্ট্রির কিছু চেনা মুখেরা উপস্থিত ছিলেন। আর সেই বিয়ে ঘিরেই সোশ্যাল মিডিয়ায় চলছে কাঁটাছেঁড়া। আসলে অনন্যা-সুকান্তর বিয়েতে হাজির থাকা পাপারাৎজিরা দাবি করেছেন যে তাঁদের সঙ্গে মোটেও ভাল আচরণ করা হয়নি। 

ছবি সৌজন্যে: ফেসবুক

কী ঘটেছে বিয়েতে?
ঠিক কী ঘটেছে অনন্যা ও সুকান্তর বিয়েতে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক পোস্টের দাবি, শৌচালয়ে যেতে গেলেও বাউন্সার নিয়ে যেতে হচ্ছিল। এমনকী তাঁদের জন্য কোনও জলের ব্যবস্থাও রাখা হয়নি। অভিযোগ আরও রয়েছে। বলিউডি কায়দায় অনন্যা ও সুকান্তর বিয়েতে পাপারাৎজিদের ছবি তোলায় ছিল নিষেধাজ্ঞা। আর সেই কারণে ছিল কড়া নিরাপত্তা। ভাইরাল পোস্ট অনুযায়ী, ওই রাতে অনুষ্ঠান বাড়িতে শৌচাগারটুকু ব্যবহার করতে পারেননি তাঁরা। কারণ হঠাৎ করেই নির্দেশিকা আসে যে, মহিলা সাংবাদিকদের সঙ্গে একজন করে পুরুষ বাউন্সার সঙ্গে যাবেন। শৌচাগারের বাইরে দাঁড়াবেন যাতে সেখান থেকেও ফুটেজ না নেওয়া হয়।

Advertisement

ছবি সৌজন্যে: ফেসবুক

পাপারাৎজিদের দাবি
বিয়ের শুরুর দিকে কোনও গণ্ডগোল না হলেও দুই পরিবারের আত্মীয়-স্বজনেরা সেখানে উপস্থিত হলে পাপারাৎজিদের সেখান থেকে বের করে দেওয়া হয়। তাঁরা রাস্তাতেই দাঁড়িয়ে থাকেন। একাংশের অভিযোগ, খাওয়ার ব্যবস্থা তো দূরঅস্ত, এক গ্লাস জল চেয়েও পাওয়া যায়নি! তবে বিতর্ক এখানেই শেষ নয়, আতিথেয়তার রকমফের নিয়েও আপত্তি তুলেছেন অনেকে। কারও কারও দাবি, আমন্ত্রিত স্পেশাল গেস্ট বা ভ্লগারদের জন্য আলাদা ব্যবস্থা বরাদ্দ ছিল। তবে বাকিরা সেই যত্ন পাননি। এহেন নানা অভিযোগ তুলে সোশাল পাড়ায় আপাতত অনন্যা-সুকান্তর বিয়ে নিয়ে চরম বিতর্ক। 

POST A COMMENT
Advertisement