Dadagiri: দেব এবার ঘটক!পাত্র-পাত্রীর খোঁজ চলছে, 'দাদাগিরি'র মঞ্চেই হবে পাকা কথা?

বাংলার দর্শকের কাছে দেব শুধু বড় পর্দার অভিনেতা নন, বহু অনুরাগীর স্বপ্নের নায়কও। তাঁর অভিনয়, হাসি আর ব্যক্তিত্বে মুগ্ধ অনুরাগীর সংখ্যা কম নয়। চলতি বছরেই 'দাদাগিরি'র নতুন সিজনের দায়িত্ব নেন দেব।

Advertisement
দেব এবার ঘটক!পাত্র-পাত্রীর খোঁজ চলছে, 'দাদাগিরি'র মঞ্চেই হবে পাকা কথা? দেবের দাদাগিরি
হাইলাইটস
  • তবে এবার ঘটকের ভূমিকায় দেখা যাবে দেবকে।

'দাদাগিরি' মানেই নতুন কিছু। এই মঞ্চে দাদা দেবের সামনে তারকা থেকে সাধারণ প্রতিযোগীদের সব গোপন কথা ফাঁস হয়ে যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বদলে দেব এই শোয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই জনপ্রিয়তা কিন্তু একফোঁটাও কমেনি। বাংলার সুপারস্টার দেবের ফ্যান ফলোয়ার্সের সংখ্যা নেহাত কম নয়। তাই 'দাদাগিরি'র নতুন সিজন শুরু থেকে জমে উঠেছিল দেবের সঞ্চালনায়। এই মঞ্চে অনেক ধরনের ঘটনাই ঘটতে দেখা যায়। তবে এবার ঘটকের ভূমিকায় দেখা যাবে দেবকে। দাদাগিরির মঞ্চে পাত্র-পাত্রীর খোঁজ করা হচ্ছে। দেবের সামনেই হবে বিয়ের পাকা কথা। দাদাগিরিতে শীঘ্রই শুরু হবে পাত্র-পাত্রীর খোঁজ। 

সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি সামনে এসেছে। যেখানে দেবকে হাতজোড় করে দেখা গিয়েছে। লেখা রয়েছে, পাত্র-পাত্রী স্পেশাল। বিয়ের জন্য চলছে পাত্র-পাত্রীর খোঁজ? এমন সুযোগ আসেনা রোজ রোজ। রাজযোটক জুটির সন্ধানে পাত্র আসবেন মায়ের সঙ্গে, পাত্রী আসবেন বাবার সঙ্গে। এরই সঙ্গে হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া হয়েছে (8240663039)। এর অর্থ হল দাদাগিরির মঞ্চেই এবার বিয়ের জন্য পাত্র-পাত্রী বাছাই হবে। ঘটক হয়ে দেব মেলাবেন দুই পরিবারকে। তবে এই পর্ব কবে দেখানো হবে, তা নিয়ে চ্যানেলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

এর আগে 'দিদি নম্বর ১'-এ এই ধরনের পর্ব দেখানো হয়েছিল। সেখানেও পাত্র-পাত্রী এসেছিলেন তাঁদের মায়ের সঙ্গে। তবে দাদাগিরিতে এটা প্রথমবার। আশা করা যাচ্ছে এই পর্বের মাধ্যমে অনেকেই হয়তো তাঁদের মনের মানুষ খুঁজে পাবেন বলে মনে করা হচ্ছে। এই দাদাগিরির মঞ্চে বহুবার দেবের বিয়ে নিয়ে চর্চা হয়েছে। ইমন থেকে শুরু করে সুদীপা চট্টোপাধ্যায়, অনেকেই এসে দেব কবে বিয়ে করছেন, সেই প্রশ্ন করেছেন সুপারস্টারকে। আর তা খুব কৌশলের সঙ্গে এড়িয়ে গিয়েছেন তিনি। আপাতত বিয়ে নয়, কেরিয়ারের দিকেই ফোকাস দেবের। 

বাংলার দর্শকের কাছে দেব শুধু বড় পর্দার অভিনেতা নন, বহু অনুরাগীর স্বপ্নের নায়কও। তাঁর অভিনয়, হাসি আর ব্যক্তিত্বে মুগ্ধ অনুরাগীর সংখ্যা কম নয়। চলতি বছরেই 'দাদাগিরি'র নতুন সিজনের দায়িত্ব নেন দেব। অনেকেই ভেবেছিলেন যে সৌরভ গঙ্গোপাধ্যায় দাদাগিরির যে মাইলফলক সেট করে দিয়ে গেছেন, সেটা ছুঁতে পারবেন না দেব। কিন্তু ঠিক উল্টোটাই হয়েছে। দেবের সঞ্চালনায় এই শোয়ের জনপ্রিয়তা আরও বেড়েছে বই কমেনি।  

Advertisement

POST A COMMENT
Advertisement