বাংলা ছবির বক্স অফিস রিপোর্টপুজোর মরশুমে বাংলা ছবির রমরমা বাজার ছিল। একদিকে দেব-শুভশ্রীর 'দেশু৭', শিবপ্রসাদ-নন্দিতা রায়ের 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু', সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'এম্পারার ভার্সেস শরৎচন্দ্র' এবং 'দ্য একেন'। পুজোর মধ্যে এই চার ছবি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। যদিও দেশু৭-এর প্রচার ছিল প্রথম থেকেই নজরকাড়া। আর যে কারণে অন্য ছবিগুলো কেমন ফল করবে বক্স অফিসে তা নিয়ে টানটান উত্তেজনা তো ছিলই। পুজোর সময় টলিউডের চার মেগা বক্স অফিস যুদ্ধের ছবিটা এবার পরিষ্কার হতে শুরু করেছে। আসুন দেখে নিন sacnilk.com-এ এই চার ছবির রিপোর্ট কার্ড কী বলছে।
দেশু৭
দেব-শুভশ্রীর কামব্যাক জুটির এই ছবি ঘিরে বছরের প্রথম দিন থেকেই চর্চা ছিল তুঙ্গে। ঘোষণার পর পরই ফার্স্ট ডে ফার্স্ট শো-এর অগ্রিম বুকিংও শুরু হয়ে যায়। অবশেষে ১৬ অক্টোবর মুক্তি পায় এই ছবি। sacnilk.com-এর রিপোর্ট বলছে, দেশু৭ প্রথম দিনে (১৬ অক্টোবর) বক্স অফিসে আয় করেছে ৭৫ লক্ষ। দ্বিতীয় দিনে (১৭ অক্টোবর) ৬৫ লক্ষ, তৃতীয় দিনে (১৮ অক্টোবর) আবার ৭৫ লক্ষ, চতুর্থ দিনে (১৯ অক্টোবর) ফের ৭৫ লক্ষ, পঞ্চম দিনে (২০ অক্টোবর) কিছুটা কমে ৬০ লক্ষ এবং ষষ্ঠ দিনে (২১ অক্টোবর) বেশ কিছুটা কমে ৫৯ লক্ষে দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত দেশু৭ বক্স অফিসে আয় করেছে ৪.১৭ কোটি (India Net 4.17 Cr)।
এম্পারার ভার্সেস শরৎচন্দ্র
সৃজিত মুখোপাধ্যায়ের পিরিয়ড ড্রামাটি কন্টেন্টের দিক থেকে প্রশংসা পেলেও প্রথম দু’দিনে বক্স অফিসে ব্যবসা ধীরগতিতেই এগোচ্ছে। ছবির হল সংখ্যাও সীমিত। এই ছবিটি মুক্তি পেয়েছিল গত ১৫ অক্টোবর। sacnilk.com অনুযায়ী প্রথম দিন (১৫ অক্টোবর) এই ছবির বক্স অফিস উপার্জন ১০ লক্ষ, দ্বিতীয় দিনে (১৬ অক্টোবর) ১৫ লক্ষ, তৃতীয় দিনে (১৭ অক্টোবর) ২০ লক্ষ, চতুর্থ দিনে (১৮ অক্টোবর) ২২ লক্ষ, পঞ্চম দিনে (১৯ অক্টোবর) ১৮ লক্ষ, ষষ্ঠদিনে (২০ অক্টোবর) ১৭ লক্ষ এবং সপ্তম দিনে (২১ অক্টোবর) সেটা কমে ১২ লক্ষে এসে দাঁড়িয়েছে। এই ছবির মোট আয় ১.১৪ কোটি (India Net 1.14 Cr)।
‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’
শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের পরিচালনায় বহুরূপীর সিকোয়েন্স বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু। ছবিতে প্রথমবার সোহিনী ও যিশু সেনগুপ্ত জুটি বেঁধেছেন। প্রথম থেকেই এই ছবি ঘিরে দর্শকদের উত্তেজনা ছিল প্রবল। সৃজিতের ছবির সঙ্গেই ১৫ অক্টোবর এই ছবি মুক্তি পায়। sacnilk.com বলছে, প্রথম দিন (১৫ অক্টোবর) ৩৪ লক্ষ, দ্বিতীয় দিনে (১৬ অক্টোবর) ৫০ লক্ষ, তৃতীয় দিনে (১৭ অক্টোবর) ৮৪ লক্ষ, চতুর্থদিনে (১৮ অক্টোবর) ১ কোটি, পঞ্চম দিনে (১৯ অক্টোবর) ১.০৯ কোটি, ষষ্ঠদিনে (২০ অক্টোবর) ১.০৪ কোটি ও সপ্তমদিনে (২১ অক্টোবর) একটু কমে ৮০ কোটিতে দাঁড়িয়েছে। এই ছবির মোট আয় ৫.৬১ কোটি (India Net 5.61 Cr)।
দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র
পরিচালক জয়দেব মুখোপাধ্যায়ের একেনবাবু দর্শকদের কাছে সব সময়ই খুব প্রিয়। সিরিজে হোক বা সিনেমায়, একেনবাবু যথেষ্ট ভালোবাসা পেয়েছে। গত ১৫ অক্টোবর এই ছবি মুক্তির প্রথম দিন থেকেই ভাল আয় করতে শুরু করে একেনবাবু। প্রথম দিন (১৫ অক্টোবর) ৫০ লক্ষ, দ্বিতীয় দিনে (১৬ অক্টোবর) ৬৭ লক্ষ, তৃতীয় দিনে (১৭ অক্টোবর) ৮৫ লক্ষ, চতুর্থ দিনে ((১৮ অক্টোবর) ৯০ লক্ষ, পঞ্চম দিনে (১৯ অক্টোবর) ১.০২ কোটি, ষষ্ঠ দিনে (২০ অক্টোবর) ৯৯ লক্ষ ও সপ্তম দিনে (২১ অক্টোবর) অনেকটা কমে ৭৫ লক্ষে দাঁড়ায়। একেনবাবু এখনও পর্যন্ত বক্স অফিসে আয় করেছে ৫.৬৮ কোটি টাকা (India Net 5.68 Cr)।