Dev Vs Jeet Cold War: দেবের 'দাদাগিরি'তে গেলেন না জিৎ, দুই সুপারস্টারের মধ্যে ঝামেলা চলছে নাকি?

ইন্ডাস্ট্রির কানাঘুঁসো, দেব-জিতের মধ্যে খুব একটা বনিবনা নাকি নেই। কদিন আগে পর্যন্ত শোনা যাচ্ছিল যে দেবের 'দাদাগিরি'তে আসতে চলেছেন জিৎ। সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু আচমকাই জিৎ এলেন না 'দাদাগিরি'তে। যার ফলে দর্শকেরা দেব-জিৎকে মুখোমুখি দেখার সুযোগ হারিয়ে ফেললেন।

Advertisement
দেবের 'দাদাগিরি'তে গেলেন না জিৎ, দুই সুপারস্টারের মধ্যে ঝামেলা চলছে নাকি?দেব বনাম জিৎ
হাইলাইটস
  • ইন্ডাস্ট্রির অন্দরের খবর, যেহেতু দেব এই শোয়ের হোস্ট তাই নাকি জিৎ এই শোতে আসেননি।

বাংলা ইন্ডাস্ট্রিতে দুজনেই সুপারস্টার। দুজনের ফ্যান ফলোয়ার্সের সংখ্যা নেহাত কম নয়। এঁদের দুজনের ছবি মুক্তি পেতেই দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনার সৃষ্টি হয়। এঁদের মধ্যে একজন হলেন দেব এবং অন্যজন হলেন জিৎ। 'দুই পৃথিবী'তে এঁদের একসঙ্গে দেখা গেলেও তারপরে আর দুই অভিনেতাকে দেখা যায়নি কাজ করতে। ইন্ডাস্ট্রির কানাঘুঁসো, দেব-জিতের মধ্যে খুব একটা বনিবনা নাকি নেই। কদিন আগে পর্যন্ত শোনা যাচ্ছিল যে দেবের 'দাদাগিরি'তে আসতে চলেছেন জিৎ। সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু আচমকাই জিৎ এলেন না 'দাদাগিরি'তে। যার ফলে দর্শকেরা দেব-জিৎকে মুখোমুখি দেখার সুযোগ হারিয়ে ফেললেন। 

'দাদাগিরি'তে যাওয়ার কথা ছিল জিৎ-এর 
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জুতোয় পা গলিয়ে একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছেন দেব। সুন্দরভাবে সামলাচ্ছেন দাদাগিরি। বাংলা ছবির প্রচারের জন্য অনেকেই এই মঞ্চকে ইতিমধ্য়েই বেছে নিয়েছেন। শোনা যাচ্ছিল, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবির প্রমোশন করতেই নাকি জিৎ আসবে দেবের দাদাগিরিতে। তবে সেটা ছবি মুক্তির আগেই ছিল। গত ৮ অগাস্ট জিতের যাওয়ার কথা ছিল দাদাগিরিতে। কিন্তু ১৪ অগাস্ট ছবি মুক্তি পাওয়ার পরও দাদাগিরিতে দেখা গেল না দেবকে। কিন্তু কেন দেবের শো এড়িয়ে গেলেন জিৎ?

ছবি সৌজন্যে: ফেসবুক

দেবের শো বলে গেলেন না?
ইন্ডাস্ট্রির অন্দরের খবর, যেহেতু দেব এই শোয়ের হোস্ট তাই নাকি জিৎ এই শোতে আসেননি। যদিও চ্যানেল কর্তা এবং প্রোডাকশনের কর্মকর্তাদের নাকি ফাইনাল কথা হয়েই গিয়েছিল। কিন্তু সূত্র বলছে, শেষে গিয়ে নাকি সমস্যা দাঁড়ায় জিৎ ওখানে কতটা সময় থাকবেন তা নিয়ে। এমনিতে জিৎ সময় নিয়ে খুব স্থির, বেশি সময় কাউকেই তিনি দিতে চান না। এক্ষেত্রেও তাই হয়েছে। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, চ্যানেলের কর্তারা যতটা সময় চেয়েছিলেন, জিৎ নাকি ততটা সময় থাকতে চাননি। চ্যানেল কর্তাদের বক্তব্য ছিল মিনিমিাম কয়েকটা রাউন্ড জিতকে খেলতেই হবে আর এদিকে জিৎ নাকি নিজের শর্তে অনড় ছিলেন। আর যে কারণেই দেবের দাদাগিরি-তে দেখা যায়নি জিৎকে। 

Advertisement

ছবি সৌজন্যে: ফেসবুক

দেব বনাম জিৎ ঠান্ডা লড়াই?
অপরদিকে, জিৎ-এর কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত-এর প্রিমিয়ারেও দেখা মেলেনি দেবের। যদিও দেবের ছবির প্রিমিয়ারেও জিৎকে কোনওদিনই দেখা যায়নি। দেব ও জিতের মধ্যে কেন এই ঠান্ডা লড়াই, তার নেপথ্যে কী কারণ তা কেউ বলতে পারেননি। যদিও সূত্র বলছে, দেবের অনেক আগে থেকেই জিৎ ইন্ডাস্ট্রিতে রয়েছেন। কিন্তু হঠাৎ করে দেবের দাপট টলিউডে বেড়ে যাওয়ার কারণে জিৎ কিছুটা হলেও ব্যাকফুটে রয়েছেন। যদিও বাইক অ্যাম্বুলেন্স দাদার ছবি মুক্তি পিছিয়ে দেব কিছুটা হলেও জিৎকে জায়গা করে দিয়েছেন। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবির প্রমোশনে এসে যদিও জিৎ নিজের কাঁধে দেবের ছবি মুক্তি পিছিয়ে যাওয়ার ভার নিতে চাননি। সব মিলিয়ে ইন্ডাস্ট্রি এখন দেব বনাম জিৎ-এ বিভক্ত, তা ভালই বোঝা যাচ্ছে। 

POST A COMMENT
Advertisement