Actor Dev: ঊর্ধ্বতন কর্তৃপক্ষের 'প্রিয়' হতে পারেননি, কাজ মেলেনি ২ বছর, এবার মেকআপ আর্টিস্টের পাশে দেব

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরের সমস্যা যেন মিটতেই চায় না। কখনও ব্যান সংস্কৃতি আবার কখনও শিল্পীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উত্তাল টলিপাড়া। আর এরই মাঝে গত দুবছর ধরে কাজ না থাকার অভিযোগ তুললেন সহকারি মেকআপ শিল্পী সিমরন পাল।

Advertisement
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের 'প্রিয়' হতে পারেননি, কাজ মেলেনি ২ বছর, এবার মেকআপ আর্টিস্টের পাশে দেব মেকআপ আর্টিস্টের পাশে দেব
হাইলাইটস
  • বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরের সমস্যা যেন মিটতেই চায় না।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরের সমস্যা যেন মিটতেই চায় না। কখনও ব্যান সংস্কৃতি আবার কখনও শিল্পীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উত্তাল টলিপাড়া। আর এরই মাঝে গত দুবছর ধরে কাজ না থাকার অভিযোগ তুললেন সহকারি মেকআপ শিল্পী সিমরন পাল। ফেসবুকে লাইভ করে সিমরন তাঁর সমস্যার কথা জানাতেই ফের মসিহা হয়ে পাশে দাঁড়ালেন দেব। 

বেশ কিছুদিন আগে টলিউডের মেকআপ আর্টিস্ট সিমরন পাল একটি ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে তিনি জানিয়েছিলেন, বিগত দু বছর ধরে তিনি বাড়িতে বেকার হয়ে বসে আছেন। এই ব্যাপারে গিল্ডের সম্পাদক বাপি মালাকারকে বারবার সমস্যা জানালেও সমাধান হয়নি। এমনকি ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকেও চিঠি লিখেছিলেন তিনি কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। এরপরই সিমরনের বিস্ফোরক অভিযোগ, ফেডারেশন সভাপতিকে লিখিত অভিযোগ জানানোর পর থেকেই তিনি খুনের হুমকি পাচ্ছেন। বাধ্য হয়ে ব্যক্তিগত নিরাপত্তা চেয়ে ১০ এপ্রিল গল্ফ গ্রিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ফেডারেশন গিল্ডের সদস্য সিমরন।

শনিবার গোটা বিষয়টি নজরে পড়ে সাংসদ-অভিনেতা দেবের। তিনি নিজের সোশ্যাল মিডিয়া পেজে তা শেয়ার করে লেখেন, আমি তোমার পাশে আছি। আমার দেশু ৭ এর প্রোডাকশন ম্যানেজার তোমার সঙ্গে যোগাযোগ করে নেবে। এক সংবাদমাধ্যমকে সিমরন জানিয়েছেন যে তিনি গত ২ বছর ধরে বেকার। তিনি নাকি কাজের সময় সর্বদা ফোনে ব্যস্ত থাকেন, তাই তাঁকে কাজ দেওয়া হয় না। এছাড়াও সিমরন জানান যে তাঁকে বহুবার পরোক্ষভাবে বলা হয়েছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের 'প্রিয়' হতে পারলে, তবেই কাজ পেতে পারেন তিনি।সিমরন জানান, গত দুই বছর কাজ না থাকার কারণে তিনি আর সংসার চালাতে পারছেন না। কোনওরকমে ধার দেনা করে চলছে সবকিছু। স্বামী প্রয়াত, তিনি বৈদ্যুতিক কাজকর্মের ঠিকাদার হিসেবে কাজ করতেন। দুই কন্যা সন্তান, দুজনেরই বিয়ে হয়ে গিয়েছে। বাবা মারা গিয়েছেন গত ডিসেম্বর মাসে। ফলে বোঝাই যাচ্ছে সিমরন এখন চরম অর্থকষ্টে ভুগছেন।

Advertisement

বাধ্য হয়ে মার্চের শেষে স্বরূপকে চিঠি লেখেন সিমরন। মেকআপ শিল্পী জানান তাঁর সঞ্চিত অর্থও শেষ। তিনি এখন ধারদেনা করে সংসার চালাচ্ছেন। এ দিকে বাগুইআটির বাসিন্দা সিমরন যাতায়াতের সুবিধার জন্য লালকুঠি অঞ্চলে বাড়িভাড়া নিয়েছিলেন। সেই ভাড়াও গুনতে হয় তাঁকে। লিখিত অভিযোগ জানানোয় তিনি যে খুনের হুমকি পাবেন, সে কথা ভাবনাতেও আসেনি। মেকআপ শিল্পীর কথায়, বাড়িতে দরজা-জানলা বন্ধ করে বসে আছেন তিনি। বাড়ি এসে হুমকি দিয়ে গেছে তাঁকে। 

এ প্রসঙ্গে ২৬টি গিল্ডের মাথা ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস সংবাদমাধ্যকে বলেছেন, সিমরন থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। প্রশাসন নিশ্চয়ই পদক্ষেপ করবে। অভিযোগ প্রমাণিত হলে ফেডারেশন অভিযুক্তকে কড়া শাস্তি দেবে। ফেডারেশনের সুরক্ষা বন্ধুর তরফ থেকে সিমরনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিষয়টি খতিয়ে না দেখে কিছু বলা সম্ভব নয় বলেই জানিয়েছেন স্বরূপ বিশ্বাস।    

POST A COMMENT
Advertisement