Arun Roy: হাসপাতালে ভর্তি দেবের ছবির পরিচালক অরুণ রায় , কেমন আছেন তিনি?

Arun Roy: বেশ কিছুদিন ধরেই অসুস্থ দেবের বাঘাযতীন ছবির পরিচালক অরুণ রায়। তাঁর ক্যান্সার হওয়ার খবর ইতিমধ্যেই সকলেই জানেন। তবে এবার একটু বেশি অসুস্থ হয়ে পড়লেন দেবের ছবির পরিচালক। শুক্রবারই শহরের এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। প্রসঙ্গত, ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরও তিনি শ্যুটিং চালিয়ে গিয়েছেন।

Advertisement
হাসপাতালে ভর্তি দেবের ছবির পরিচালক অরুণ রায় , কেমন আছেন তিনি?অরুণ রায়
হাইলাইটস
  • বেশ কিছুদিন ধরেই অসুস্থ দেবের বাঘাযতীন ছবির পরিচালক অরুণ রায়।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ দেবের বাঘাযতীন ছবির পরিচালক অরুণ রায়। তাঁর ক্যান্সার হওয়ার খবর ইতিমধ্যেই সকলেই জানেন। তবে এবার একটু বেশি অসুস্থ হয়ে পড়লেন দেবের ছবির পরিচালক। শুক্রবারই শহরের এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। প্রসঙ্গত, ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরও তিনি শ্যুটিং চালিয়ে গিয়েছেন। চলতি বছর দুর্গাপুজোয় মুক্তি পেয়েছিল তাঁর পরিচালনায় দেব অভিনীত ছবি ‘বাঘা যতীন’। যে ছবি চলাকালিনই শোনা গিয়েছিল তাঁর অসুস্থতার কথা। তবে তাঁর শারীরিক অবস্থা এবার একটু বেশি খারাপ হওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় তড়িঘড়ি। তবে সুখবর এটাই, তাঁর শরীরে এখন আর মারণ রোগ ক্যান্সার নেই। চিকিৎসকেরা শনিবারই জানিয়েছেন যে তিনি একবারে ক্যান্সার মুক্ত। খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে কাজে যোগ দিতে পারবেন।     

বাঘাযতীন ছবির প্রচারের সময়ই পরিচালক অরুণ রায়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা সামনে আসে। কেমোথেরাপি চলাকালীনই তিনি শ্যুটিংয়ের কাজ চালিয়ে গিয়েছেন। অসুস্থতার জন্য তিনি তাঁর কাজ থামাননি। টলিপাড়ার অন্দরের খবর, বেশ খানিকটা শরীর খারাপ করায় চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। বাঘা যতীনের প্রচার চলাকালিন তাঁকে প্রি-প্রোডাকশন থেকে পোস্ট প্রোডাকশন সব জায়গায় একইভাবে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। কখনও ক্লান্ত হননি তিনি।

তবে পরিচালক অরুণ রায় দারুণভাবে আশাবাদী। এই অবস্থাতেই পজিটিভভাবেই সবকিছু নিয়েছেন। নিজের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তে তিনি নিজেই জানিয়েছেন যে এটা তো যে কারোরই হতে পারে। শোনা যায়, খাদ্য নালিতে ক্যানসার ধরা পড়ে তাঁর। নানা ধরনের সমস্যার মাঝেও তিনি একইভাবে চালিয়ে গিয়েছেন সমস্ত কাজকর্ম। 

বাঘা যতীনের ‘অরণ্যের দিনরাত্রি’ ছবির শ্যুটিংও করছিলেন তিনি। বরাবরই অন্যরকম গল্পে দর্শকের মন কেড়ে এসেছেন পরিচালক। তাই বাঘা যতীনের মতো ঐতিহাসিক চরিত্র নিয়ে কাজে যখন মুগ্ধ ভক্তেরা, তেমনভাবেই নতুন ছবিটি ঘিরেও উত্তেজিত ছিল দর্শক। সকলেই তাঁর আগামী সিনেমা দেখার জন্য মুখিয়ে। বাঘা যতীনের প্রচার চলাকালিনই জানা গিয়েছিল ছবির শ্যুটিংয়ে সময় দেব জানতে পারেন যে পরিচালকের শরীরে বাসা বেঁধেছে ক্যানসারের মতো মারণ রোগ। শোনা যায়, সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তাঁকে প্রযোজক-অভিনেতা দেব। তবে শরীর নিয়ে আপাতত তিনি কোনওরকম মাথা ঘামাতেই রাজি ছিলেন না তিনি। হাসপাতালে চিকিৎসা চলছে পরিচালকের। তিনি সুস্থ হয়ে ফিরছেন এটাই সকলের কাছে খুশির খবর।

Advertisement

POST A COMMENT
Advertisement