Ditipriya Roy: মাস্টার্স ডিগ্রির শংসাপত্র হাতে দিতিপ্রিয়া, কী লিখলেন নায়িকার ফুটবলার প্রেমিক?

বরাবরই অভিনয় ও পড়াশোনা দুটোই সমানভাবে চালিয়ে গিয়েছেন দিতিপ্রিয়া। সমাজবিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর হয়েছেন আগেই। এবার মাস্টার্স ডিগ্রির শংসাপত্র হাতে পেলেন দিতিপ্রিয়া।

Advertisement
মাস্টার্স ডিগ্রির শংসাপত্র হাতে দিতিপ্রিয়া, কী লিখলেন নায়িকার ফুটবলার প্রেমিক?দিতিপ্রিয়া রায় কনভোকেশন সেরিমনিতে
হাইলাইটস
  • 'চিরদিনই তুমি যে আমার' সিরিয়ালে অভিনয় করার পর থেকেই দিতিপ্রিয়া রায়কে নিয়ে চর্চা ছিল তুঙ্গে।

'চিরদিনই তুমি যে আমার' সিরিয়ালে অভিনয় করার পর থেকেই দিতিপ্রিয়া রায়কে নিয়ে চর্চা ছিল তুঙ্গে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও বিষয় নিয়ে খবরের শিরোনামে থাকতেন অভিনেত্রী। জিতু কমলের সঙ্গে তাঁর ঠান্ডা লড়াইয়ের সাক্ষী ছিল সোশ্যাল মিডিয়া। অবশেষে চিরদিনই তুমি যে আমার সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। আর তারপর থেকেই একেবারে অন্তরালে চলে যান নায়িকা। এখন অভিনয় থেকে নিজেকে দূরেই রেখেছেন তিনি। আর তারই মাঝে নতুন প্রাপ্তি হল প্রাক্তন অপর্ণার। 

বরাবরই অভিনয় ও পড়াশোনা দুটোই সমানভাবে চালিয়ে গিয়েছেন দিতিপ্রিয়া। সমাজবিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর হয়েছেন আগেই। এবার মাস্টার্স ডিগ্রির শংসাপত্র হাতে পেলেন দিতিপ্রিয়া। শহরের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন সেরিমনিতে দেখা গেল চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের প্রাক্তন নায়িকাকে। হলুদ রঙের শাড়ি ও সাদা রঙের ব্লাউজ পরেছিলেন দিতিপ্রিয়া। মঞ্চে উঠে মাস্টার্স ডিগ্রির শংসাপত্র হাতে নিলেন তিনি। মুখে একগাল হাসি। দিতিপ্রিয়ার এই পোস্টে তাঁর ফুটবল প্রেমিক শমীক মিত্র স্টার ইমোজি দিয়ে অভিনন্দন জানিয়েছেন। পাল্টা উত্তর দিয়েছেন দিতিপ্রিয়ও। 

বাকি বন্ধুদের সঙ্গেও হাসিমুখে ছবি তুললেন দিতিপ্রিয়া। শংসাপত্র হাতে নিয়ে বেশ কয়েকটি ছবিও তোলেন তিনি। গত বছরেই সমাজবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন নায়িকা। সেই সময় ডিসার্টেশন পেপার জমা দিতে গিয়ে সেই অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। দিতিপ্রিয়া জানিয়ে ছিলেন এর জন্য তিনি বহুদিন রাত জেগে কাটিয়েছেন। তাঁর আনুষ্ঠানিকভাবে মাস্টার্স ডিগ্রি শেষ হল। প্রসঙ্গত, অভিনেত্রী তাঁর এই পোস্টেই জানিয়েছিলেন যে অনেকেই ভেবেছিলেন যে তিনি ক্লাস টেনের গণ্ডিও পেরোতে পারবেন না। খুব ছোট থেকে অভিনয় করলেও পড়াশোনাতে তার প্রভাব কোনওদিনই পড়েনি। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

দিতিপ্রিয়া টলিউড অভিনেত্রীদের অনেকের থেকেই বয়সে অনেকটাই ছোট। ছোট্ট বয়সে অভিনয়ে পা রেখেছিলেন তিনি। ছোটপর্দায় ঠিক ভাবে পসার জমিয়ে ওঠার আগেই বড়পর্দাতে পা রেখে ফেলেছিলেন দিতিপ্রিয়া। তাও আবার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে। তবে দিতিপ্রিয়া সবথেকে বেশি জনপ্রিয় হন ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়ালে অভিনয় করে। অভিনয়ে যেমন পারদর্শী তিনি তেমনি পড়াশোনাতেও বেশ ভালো অভিনেত্রী। 

Advertisement

এক পুরনো সাক্ষাৎকারে দিতিপ্রিয়া জানিয়েছিলেন যে রানী রাসমণি সিরিয়ালের শ্যুটিং চলাকালীনই তিনি দশম শ্রেণীর ছাত্রী ছিলেন। তাই সামনেই তাঁর মাধ্যমিক পরীক্ষা ছিল। শ্যুটিংয়ের মাঝে সময় পেলেই তিনি পড়াশোনা চালিয়ে যেতেন। আর এই বিষয়ে তাঁকে সাহায্য করেছিলেন এই সিরিয়ালের অন্যান্য কলাকুশলীরাও। ২০১৮ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন দিতিপ্রিয়া। কিন্তু ওই চাপের মধ্যেই পরীক্ষা দিয়েছিলেন অভিনেত্রী এবং ভালো রেজাল্টও করেছিলেন তিনি। ২০২০ সালে উচ্চমাধ্যমিকেও ভাল ফল করেন দিতিপ্রিয়া। আর এখন মাস্টার্স ডিগ্রিও শেষ করলেন। এবার পিএইচডি করার ইচ্ছে রয়েছে দিতিপ্রিয়ার। এরই পাশাপাশি, তিনি কবে অভিনয়ে ফিরছেন, সেদিকেও তাকিয়ে তাঁর অনুরাগীরা।        

POST A COMMENT
Advertisement