মুখ দেখাদেখি বন্ধ, দিদিকে শুভেচ্ছাও জানাননি শুভশ্রী, ৪২তম জন্মদিনে 'একা' দেবশ্রী

৪২ বছরে পা দিলেন দেবশ্রী। শুভশ্রীর মতো সফল না হলেও ইন্ডাস্ট্রিতে টুকটাক অভিনয় করে নিজের জায়গা বানিয়ে নিয়েছেন তিনি। সিরিয়াল, সিনেমা সবেতেই কাজ করেন দেবশ্রী। অভিনয়টা নেহাত মন্দ নয়।

Advertisement
মুখ দেখাদেখি বন্ধ, দিদিকে শুভেচ্ছাও জানাননি শুভশ্রী, ৪২তম জন্মদিনে 'একা' দেবশ্রী   দেবশ্রী-শুভশ্রী
হাইলাইটস
  • টলিউডের লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক যে অবনতির পথে, তা কারোর অজানা নয়।

টলিউডের লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক যে অবনতির পথে, তা কারোর অজানা নয়। একটা সময় শুভশ্রী ও রাজ চক্রবর্তীর বাড়ির সব অনুষ্ঠান থেকে শুরু করে একসঙ্গে সময় কাটানো, সর্বত্রই দুই বোনকে দেখা যেত। রাজ-শুভশ্রীর দুই সন্তানের সঙ্গেও মাসি দেবশ্রীকে সময় কাটাতে দেখা যেত। অপরদিকে, দেবশ্রীর ছেলেকে নায়িকা নিজের বড় ছেলে বলেই মানতেন। কিন্তু সেই সব এখন অতীত। দুই বোনের সম্পর্কে বড় ফাটল ধরেছে। আর তাই তো ১১ জুলাই দিদি দেবশ্রী তাঁর ৪২ বছরের জন্মদিন একাই পালন করলেন। 

৪২ বছরে পা দিলেন দেবশ্রী। শুভশ্রীর মতো সফল না হলেও ইন্ডাস্ট্রিতে টুকটাক অভিনয় করে নিজের জায়গা বানিয়ে নিয়েছেন তিনি। সিরিয়াল, সিনেমা সবেতেই কাজ করেন দেবশ্রী। অভিনয়টা নেহাত মন্দ নয়। টলিপাড়ার অন্দরে কান পাতলেই দেবশ্রী-শুভশ্রীর সম্পর্কে ফাটল ধরার খবর শোনা যাচ্ছিল। এবার সেই জল্পনায় ঘি ঢেলে দেবশ্রী বিষয়টিকে আরও কিছুটা উস্কানি দিয়ে দিলেন। নিজের ৪২তম জন্মদিনে দেবশ্রী জানালেন তিনি কতটা ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। 

নিজের জন্মদিনে দেবশ্রী সোশ্যাল মিডিয়ায় একটি অত্যন্ত আবেগঘন ও শক্তিশালী পোস্ট শেয়ার করেছেন। হাতে ওয়াইন গ্লাস, গ্ল্যামারস লুক ও হাতে ধরা চ্যাপ্টার ৪২-এর কার্ড। দেবশ্রী বোঝালেন তিনি ৪২-এ পা দিলেন। আর জীবনের ফেলে আসা দিনগুলোর লড়াই ও একাকীত্ব নিয়ে ফেসবুকে একটি দীর্ঘ ও মন ছুঁয়ে যাওয়া পোস্ট করেছেন সিঙ্গেল মাদার দেবশ্রী। এই ছবি শেয়ার করে শুভশ্রীর দিদি লেখেন, '৪২-এর আমিকে শুভ জন্মদিন। আজ যখন জীবনের অধ্যায়গুলোর দিকে ফিরে তাকাই, তখন শুধু সংগ্রামগুলোই দেখি না; দেখি সেই বিপুল শক্তি যা এগুলোকে জয় করতে লেগেছিল। একজন সিঙ্গেল মাদার হওয়া মোটেও সহজ জার্নি ছিল না। সন্দেহের দিন ছিল, বিনিদ্র রাত ছিল আর ছিল অন্তহীন লড়াই। কিন্তু আজ ৪২-এ দাঁড়িয়ে আমি যে নারী হয়ে উঠেছি, তার জন্য অত্যন্ত গর্বিত।' অভিনেত্রী লেখেন, 'আমি প্রতিটা ঝড় সামলেছি, নিজের চোখের জল নিজেই মুছেছি এবং আমার ছোট্ট পৃথিবীর জন্য (ছেলে অনীশের জন্য) একটা সুন্দর, সুখী জীবন গড়ে তুলেছি। আজ আমি উদযাপন করছি আমার ঘুরে দাঁড়ানোর ক্ষমতা, আমার হাসি আর আমার উপার্জিত শান্তিকে। প্রিয় নিজেকে ধন্যবাদ, কখনো হাল না ছাড়ার জন্য। তুমি শক্তিশালী, তুমি সুন্দর এবং সেরা সময়টা এখনও আসতেই বাকি।'

Advertisement

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

ওদিকে শনিবার সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকলেও দিদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি শুভশ্রী। ইনস্টাগ্রামে দুজনে দুজনকে বহুদিন আগেই আনফলো করেছেন। এবার জন্মদিনেও এল না বোন শুভশ্রীর তরফ থেকে কোনো শুভেচ্ছা বার্তা। আর এতেই দুই বোনের মধ্যে তৈরি হওয়া দূরত্বের তত্ত্বটি আরও জোরালো রূপ নিয়েছে। 

POST A COMMENT
Advertisement