Tanushree Dutta Trolled: 'জীবিত ও মৃত উভয় অবস্থাতেই শয়তানই থাকে', ‘শয়তানের মৃত্যু’র মন্তব্য নিয়ে ট্রোলড, মুখ খুললেন তনুশ্রী

তনুশ্রীর চোখে চিরকালই ‘শয়তান’ হয়ে থাকবেন নানা পাটেকর বলে উল্লেখ করেছেন অভিনেত্রী। প্রসঙ্গত, তনুশ্রী এবং নানা পাটেকরের মধ্যে বিতর্ক বেশ কয়েক বছর আগের। অভিনেত্রী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন।

Advertisement
'জীবিত ও মৃত উভয় অবস্থাতেই শয়তানই থাকে', ‘শয়তানের মৃত্যু’র মন্তব্য নিয়ে ট্রোলড, মুখ খুললেন তনুশ্রীনানা পাটেকর-তনুশ্রী দত্ত
হাইলাইটস
  • নানা পাটেকরের মৃত্যুর পর লাইমলাইটে চলে এসেছেন তনুশ্রী দত্ত।

নানা পাটেকরের মৃত্যুর পর লাইমলাইটে চলে এসেছেন তনুশ্রী দত্ত। অভিনেতার মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই তনুশ্রীর প্রতিক্রিয়া নিয়ে জোর চর্চা শুরু হয়। 'শয়তানের মৃত্যু হলো' প্রাক্তন মিস ইন্ডিয়ার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। তবে এই মন্তব্যের পরই নেট দুনিয়া জুড়ে বলিউড অভিনেত্রীকে নিয়ে ট্রোল কম হচ্ছে না। যদিও তনুশ্রীর সমর্থনেও কেউ কেউ এগিয়ে এসেছেন। এই চর্চা-ট্রোলের মাঝেই তনুশ্রী ফের লাইভে এসে তাঁর ট্রোলারদের পাল্টা জবাব দিয়েছেন। 

তনুশ্রী ভিডিও শেয়ার করে বলেন যে তিনি উজ্জ্বয়িনী এসেছেন এবং তাঁর টাইমলাইন সব সময় পজিটিভ থাকে। তিনি এও জানিয়েছেন যে টুইটারে (এক্স) তাঁকে সমর্থন করা হচ্ছে কিন্তু তিনি টুইটারে নেই। এরপর তনুশ্রী বলেন,  যারা আমায় ট্রোল করছে, তারা কেন এত উত্তেজিত হচ্ছে? মানে, যে ব্যক্তি আমার জীবন নষ্ট করেছে, যে ব্যক্তি গুণ্ডা পাঠিয়ে আমাকে হয়রানি করেছে, আমাকে দুঃশ্চিন্তায় ফেলেছে, আমার কাজ নষ্ট করেছে। সে একা ছিল না। এটা শয়তানদের একটা পুরো দল। যখন আমি 'ইভিল ডেড' বলেছিলাম, তখন অনেক শোরগোল হয়েছিল। ইভিল মানে শয়তান আর ডেড মানে চলে গেছে। মানে শয়তান চলে গেছে।

তনুশ্রী এও জানিয়েছেন যে তিনি এই কারণে প্রতিক্রিয়া দিয়েছিলেন যাতে বিষয়টি সামনে আসে। কিন্তু সেটা হয়নি বলে জানিয়েছেন অভিনেত্রী। তনুশ্রী ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বলেন, অনুষ্ঠানটি দারুণ সফল হয়েছিল। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে এই বিপর্যয়ের কালো ছায়া এর ওপর পড়েনি। পরকালে যেতে যেতেও আমায় ট্রোল করে গেল। কিছু আত্মা এমনই খারাপ ও নেতিবাচক হয়। কাউকে প্রতারিত করে কেউ শক্তিশালী হয় না। 

তনুশ্রী লাইভে এও বলেন, কিছুজন বলছেন যে কারোর মারা যাওয়ার পর তার ব্যাপারে খারাপ কিছু বলতে নেই। আমি আপনাদের কাছে প্রশ্ন করছি যে এত হাজার বছর পরও রাবণের পুতুল কেন জ্বালানো হয়? যাঁর লঙ্কা হনুমান পুড়িয়ে দিয়েছিল, তাঁকেই শ্রদ্ধা জানান। আমার ধর্ম শিক্ষা দেয় যে শয়তান জীবিত ও মৃত উভয় অবস্থাতেই শয়তানই থাকে। সে যাদের আঘাত করেছে, তাদের সবার প্রতিই অন্যায় করেছে, কিন্তু কারো কাছে ক্ষমা চায়নি। সে ক্ষমা না চেয়েই চলে গেছে। সে কোথায় যাবে? তার নরকে যাওয়া উচিত। 

Advertisement

তনুশ্রীর চোখে চিরকালই ‘শয়তান’ হয়ে থাকবেন নানা পাটেকর বলে উল্লেখ করেছেন অভিনেত্রী। প্রসঙ্গত, তনুশ্রী এবং নানা পাটেকরের মধ্যে বিতর্ক বেশ কয়েক বছর আগের। অভিনেত্রী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দিতে লখনৌ গিয়েছিলেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তনুশ্রী। যা নিয়ে নেটদুনিয়া ভরে যায় অভিনেত্রীর সমালোচনায়।

POST A COMMENT
Advertisement