নয়নতারা ছবি সৌজন্যে: Instagramন্যাড়া মাথা, পরনে সাদা রঙের সালোয়ার ও সবুজ রঙের ওড়না। এভাবেই তিরুমালা মন্দিরে দেখা গেল দক্ষিণী নায়িকা নয়নতারাকে। সোশ্যাল মিডিয় নিমেষে ভাইরাল নয়নতারার সেই ছবি। যা নিয়ে আলোচনা কিন্তু তুঙ্গে। নয়নতারার হাতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ছবি। যশের সঙ্গে বহু প্রতীক্ষিত ‘টক্সিক’ মুক্তি পাবে শীঘ্রই। এই সিনেমা ঘিরে বিতর্ক কম হয়নি। অবশেষে মুক্তি পাচ্ছে নয়নতারা-যশের সেই ছবি। আর সেই কারণেই কি তিরুপতি গিয়ে মাথা মোড়ালেন দক্ষিণী নায়িকা?
সোশ্যাল মিডিয়ায় নয়নতারার এই ছবি হু হু করে ছড়িয়ে পড়ে। ভাইরাল হতে এক মিনিটও সময় নেয়নি। দাবি করা হয়, ‘টক্সিক’ মুক্তির আগে তিরুমালা মন্দিরে গিয়ে চুল বিসর্জন দিয়েছেন নয়নতারা। তবে সেই দাবি সত্যি নয়। ভাইরাল ছবিগুলি আসল নয়। বরং AI প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে এই ছবিগুলি।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, নয়নতারার মাথায় একটিও চুল নেই। তিরুপতি মন্দিরে দর্শনের জন্য গিয়েছেন দক্ষিণঈ নায়িকা। অনেকেই দাবি করতে শুরু করেন, মন্দিরে গিয়ে মাথা ন্যাড়া করেছেন অভিনেত্রী। পরে ছবিগুলি খতিয়ে দেখে নেটাগরিকদের একাংশ বুঝতে পারেন, সেগুলি AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা। ভাইরাল হওয়া ছবিগুলি চলতি বছরের এপ্রিল মাসে তিরুমালা সফরের সময়ে তোলা হয়েছিল। সেই সময়ে স্বামী ভিগ্নেশ শিবনের সঙ্গে তিরিমালাতে গিয়েছিলেন তিনি।
সেই সময় নয়নতারার মাথায় চুল ছিল। এই ছবিটি নিয়েই প্রযুক্তি ব্যবহার করে নায়িকার ওই ভাইরাল ছবি তৈরি করা হয়। যেখানে নায়িকার পোশাক ও কানের দুল অপরিবর্তিত রাখা হয়েছে। শুধু মাথার চুল উড়িয়ে ন্যাড়া দেখানো হয়েছে। আর এর থেকেই স্পষ্ট এই ছবি একেবারে ভুয়ো। উল্লেখ্য, ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্স’ ছবিতে নয়নতারাকে দেখা যাবে ‘গঙ্গা’ চরিত্রে। ছবিতে এটি তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। ছবির প্রথম ঝলক প্রকাশের পরে গঙ্গার চরিত্রটিকে ঘিরে কৌতূহল আরও বেড়েছে।