
ইমন ও শোভন গায়িকা হিসাবে ইমন চক্রবর্তীর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা বরাবরই গানকেই প্রাধান্য দিয়ে এসেছেন। গায়িকাকে নিয়ে ট্রোল-কটাক্ষ কম হয় না। তবে সবটাই চাঁচাছোলা ভাষায় জবাব দিতেই পছন্দ করেন ইমন। স্বামী নীলাঞ্জনকে নিয়ে সুখের সংসার তাঁর। তবে একটা সময় ইমন সম্পর্কে জড়িয়েছিলেন গায়ক শোভন গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে। বেশ অনেক বছরের প্রেম ছিল তাঁদের। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। পরবর্তীতে দুজনেই নিজেদের ব্যক্তিগত জীবনে থিতু হয়েছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে ইমন জানালেন তাঁর জীবনে প্রাক্তনদের ভূমিকা ঠিক কতটা?
সম্প্রতি 'আজও অর্ধাঙ্গিনী' ছবির প্রিমিয়ারে এসে ইমন বলেন, 'আমার কাছে প্রাক্তন বলতে অনেকটা অভিজ্ঞতা। সেটা খুব রঙিন। কখন ধূসর, কখনও কালো, কখনও রামধনুর রং দেখতে পাই সেখানে, প্রচুর রং দেখতে পাই সেখানে। আমি এটাই বলতে পারি।' ইমন আরও বলেন, 'আমার জীবনে আমার প্রাক্তনেরা অবিচ্ছেদ্য ভূমিকা পালন করেছে। সেটা আমায় অভিজ্ঞতা সঞ্চয় করতে কাজে দিয়েছে। কোনওটাই ভুলে যাওয়া নয়। প্রসঙ্গত, শোভনের সঙ্গে সম্পর্ক ভাঙার পর নীলাঞ্জনের সঙ্গে সংসার পেতেছেন গায়িকা।'

ইমন চক্রবর্তী ও শোভন গঙ্গোপাধ্যায়ের প্রেমটা টলিপাড়ার নতুন কিসসা নয়। তাঁদের মাখো মাখো প্রেম টলি পাড়ায় অজানা ছিল না কারোরই। শোভনের থেকে প্রায় বছর চারেকের বড় ছিলেন ইমন। যদিও ভরপুর প্রেম ছিল তাঁদের। তবে শোনা যায় এই বয়সের ফারাকের কারণেই শোভনের সঙ্গে ব্রেকআপ হয়েছিল ইমনের। ইমনের পর শোভন স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তবে সেই সম্পর্কও টেকেনি। পরে সোহিনী সরকারের সঙ্গে অল্প সময় ডেট করার পরই তাঁরা বিয়ে করে নেন। এখন সোহিনী প্রেগন্যান্ট।
প্রাক্তন হলেও শোভন ও ইমনের সদ্ভাব কিন্তু আজও বজায় রয়েছে। দুজনেই অতীতের তিক্ততা ভুলে একসঙ্গে কাজও করেছেন, আড্ডাও মেরেছেন। নীলাঞ্জন ঘোষের সঙ্গে বিয়ে সেরেছেন ইমন। দুজনের এখন সুখের সংসার। ইমনের সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই তাঁদের সুখী গৃহকোণ নজরে আসবে। ব্রেকআপের কারণ নিয়ে কখনই ইমন বা শোভন প্রকাশ্যে মুখ খোলেননি। এখন দুজনেই নিজেদের সংসার ও জীবনসঙ্গীদের নিয়ে সুখে রয়েছেন।